বিআইএ’র নবনির্বাচিত নির্বাহী কমিটির পরিচিতি, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Bank Bima Shilpa    ১০:১৫ পিএম, ২০২৫-০৩-১১    953

বিআইএ’র নবনির্বাচিত নির্বাহী কমিটির পরিচিতি, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দেশের লাইফ নন লাইফ বীমা মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)’র ২০২৫-২০২৬ সালের নবনির্বাচিত নির্বাহী কমিটির পরিচিতি, দোয়া ও ইফতার মাহফিল আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষের (আইডিআরএ)'র চেয়ারম্যান ড. এস এম আসলাম আলম, বিআইএ’র সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট সাঈদ আহমেদ এবং বিদায়ী কমিটির প্রেসিডেন্ট নাসিরউদ্দিন আহমেদ শুভেচ্ছা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষের (ইড্রা) চেয়ারম্যান ড. এস আসলাম আলমসহ সংস্থার চার সদস্য, বিআইএ’র বর্তমান ও বিদায়ী কমিটির সকল কর্মকর্তা ও সদস্য এবং বিভিন্ন বীমা কোম্পানির চেয়ারম্যান, পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে বিআইএ’র প্রেসিডেন্ট সাঈদ আহমেদ মঞ্চে কমিটির নবনির্বাচিত সকল কর্মকর্তা ও সদস্যদের পরিচয় করিয়ে দেন।

এ সময় তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় মঞ্চে ফার্স্ট ভাইস-প্রেসিডেন্ট ও ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের পরিচালক আদিবা রহমান, ভাইস-প্রেসিডেন্ট ও অগ্রণী ইন্স্যুরেন্সের চেয়ারম্যান কাজী শাখাওয়াত হোসেইন লিন্টু, সদস্য সন্ধানী লাইফের চেয়ারম্যান মুজিবুল ইসলাম, বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান আমিন হেলালী, সিটি ইন্স্যুরেন্সের চেয়ারম্যান হোসেইন আখতার, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ, বাংলাদেশ ন্যাশনালের পরিচালক তায়েফ বিন ইউসুফ, এনআরবি ইসলামিক লাইফের পরিচালক আরিফ সিকদার এবং বেস্ট লাইফের পরিচালক সৈয়দ বদরুল আলম পপুলার লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা বি এম ইউসুফ আলী, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী মো. কাজীম উদ্দিন, প্রগতি লাইফের মুখ্য নির্বাহী জালালুল আজিম, গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা ফারজানা চৌধুরী, জেনিথ ইসলামি লাইফের মুখ্য নির্বাহী এস এম নুরুজ্জামান, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা আব্দুল মতিন, রিপাবলিক ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী ড. এ কে এম সরোয়ার জাহান জামিল উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠানে বীমা কোম্পানিগুলোর মুখ্য নির্বাহী কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের নবনির্বাচিত কমিটির প্রেসিডেন্ট ও পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তাসহ সকল কর্মকর্তা ও সদস্যগন উপস্থিত ছিলেন। এ ছাড়া অনুষ্ঠানে বীমা শিল্পের বিশিষ্টজনদের মধ্যে নাসির এ চৌধুরী, আব্দুল আওয়াল মিন্টু, বিআইএ’র নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মীর নাসির, সদস্য ও মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান নিজামউদ্দিন আহমেদসহ অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিদায়ী কমিটির প্রেসিডেন্ট নাসিরউদ্দিন আহমেদ (পাভেল) ও কমিটির সকল কর্মকর্তা ও সদস্যদের ফুল দিয়ে বিদায়ী শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে বিআইএ এবং বীমা শিল্পের উত্তোরত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয় করা হয়।

রিটেলেড নিউজ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

Bank Bima Shilpa

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ ... বিস্তারিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

Bank Bima Shilpa

-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ  করল আইডিআরএ

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করল আইডিআরএ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত

ন্যাশনাল লাইফের ৭ কোটি ২৫ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ

ন্যাশনাল লাইফের ৭ কোটি ২৫ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক : দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের বৃহত্তর ... বিস্তারিত

পপুলার লাইফের বীমা দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের বীমা দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বীমা গ্রাহকের দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা প... বিস্তারিত

সর্বশেষ