বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০২:২৯ এএম
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ খাতের কোম্পানী পাওয়ার গ্রীড বাংলাদেশ পিএলসি’র ২৮তম বার্ষিক সাধারন সভা, শনিবার (৮মার্চ) সকাল ১০:০০ ঘটিকায় ডিজিটাল প্লাটফর্মে চেয়ারম্যান ড. মোঃ রেজওয়ান খান ’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ডিজিটাল প্লাটফর্মে বিপুল সংখ্যক শেয়ার হোল্ডারের অংশগ্রহনে ২০২৩-২৪ অর্থবছরের শেষে কোম্পানির নিরীক্ষিত আর্থিক বিবরণীসমুহ এবং পরিচালকগণের ও বহিঃনিরীক্ষকগণের প্রতিবেদন গ্রহণ, বিবেচনা ও অনুমোদনসহ আর্থিক প্রতিবেদন অনুমোদন পরিচালক পরিষদের প্রতিবেদন, স্থিতিপত্র, লাভ-লোকসান হিসাব ও অডিট প্রতিবেদন, পরিচালক নির্বাচন, অডিটর নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারন, ৩০ জুন, ২০২৪ সমাপ্ত বছর শেষের জন্য পরিচালক কর্তৃক সুপারিশকৃত নো ডিভিডেন্ড অনুমোদন শেয়ারহোল্ডারের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
ডিজিটাল প্লাটফর্মে আরো উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, ম্যানেজিং ডাইরেক্টর (অতিরিক্ত দায়িত্ব) ইঞ্জিনিয়ার আব্দুর রশিদ খান। উক্ত ডিজিটাল সভায় শেয়ারহোল্ডারের আয় ব্যয়ের হিসাব বিবরনীর উপর পাঠানো বক্তব্য উপস্থাপন করা হয়। সভায় শেয়ারহোল্ডারের বিভিন্ন ডিজিটাল মাধ্যমে পাঠানো কোম্পানীর আর্থিক বিবরনীর উপর প্রশ্নের জবাব প্রদান করেন কোম্পানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কর্মকর্তাবৃন্দ । সভায় অংশগ্রহণকারী বিনিয়োগকারীবৃন্দ কোম্পানির কার্যক্রমে আরো এগিয়ে নিয়ে যাওয়া এবং আগামীতে লভ্যাংশ দেওয়ার প্রত্যাশা করে কোম্পানীর সমৃদ্ধি কামনা করেন। সভাশেষে কোম্পানীর চেয়ারম্যান সংশ্লিষ্ঠ সকলকে ধন্যবাদ জানান। ডিজিটাল প্লাটফর্মে সভাটি পরিচালনা করেন কোম্পানী সচিব মোঃ জাহাঙ্গীর আজাদ।
নিজস্ব প্রতিবেদক : বার্জার পেইন্টস্ বাংলাদেশ লিমিটেড এর ৫৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লা... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক// নন লাইফ বীমা কোম্পানী গ্লোবাল ইন্সুরেন্স পিএলসি'র ২৬তম বার্ষিক সাধারণ সভা অন... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: ন্যাশনাল ব্যাংক পিএলসি'র ৪৩তম বার্ষিক সাধারণ সভা ১৩ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার ঢা... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি. এর ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নন লাইফ বীমা কোম্পানী কন্টিনেন্টাল ইনস্যুরেন্স পিএলসি এর ২৬তম বার্ষিক সাধার... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত
-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত