বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০২:৩১ এএম
নিজস্ব প্রতিবেদক: পুনরায় ২০২৫ ও ২০২৬ ইং সালের জন্য বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ)’র প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইনস্যুরেন্স এসোসিয়েশন এর কার্যনিবার্হী সদস্য নির্বাচিত হওয়ায় পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বি এম ইউসুফ আলীকে শুভেচ্ছা জানিয়েছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স এর সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। আজ বুধবার(২৬ফেব্রুয়ারী)তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।
বেসরকারি খাতের লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানির মুখ্য নির্বাহীদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ)’র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সংগঠনটির ২০২৫-২০২৬ মেয়াদের জন্য ১৭ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের তথ্য অনুসারে, পপুলার লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা বিএম ইউসুফ আলী পুনরায় সংগঠনটির প্রেসিডেন্ট নির্বাচিত হন। আর সেক্রেটারি নির্বাচিত হয়েছেন সেনাকল্যাণ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকতা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শফিক শামীম।
এর আগে ২ ফেব্রুয়ারি এই নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুসারে কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় চূড়ান্ত প্রার্থী তালিকার ১৭ সদস্যকে শনিবার (২২ ফেব্রুয়ারি) নির্বাচিত ঘোষণা করে কমিশন।
এছাড়াও গত শনিবার (২২ফেব্রুয়ারী)২০২৫-২৬ মেয়াদে দুই বছরের জন্য বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)'র কার্যকরী কমিটির নির্বাচন হয়। সেখানে তিনি কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হন।
বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত
-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের বৃহত্তর ... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বীমা গ্রাহকের দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা প... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত
-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত