বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০২:২৯ এএম
নিজস্ব প্রতিবেদক: বীমা কোম্পানির মুখ্য নির্বাহীদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ) এর ২০২৫ সালের নির্বাচনে কোন প্রতিদ্বন্দি প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৭ প্রার্থীই জয়ী হয়েছেন। এরমধ্যে লাইফ কোম্পানির ৬ জন এবং নন-লাইফ কোম্পানির ১১ জন।
রোববার (২৩ ফেব্রুয়ারি) বিআইএফের নির্বাচন পরিচালনা কমিটির নির্বাচন কমিশনার মোহাম্মদ সেলিম এবং বিগ্রেডিয়ার জেনারেল শাহ সগীরুল ইসলাম স্বাক্ষরীত পত্র সূত্রে এই তথ্য জানা গেছে।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত লাইফ কোম্পানির সদস্যরা হলেন: পপুলার লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা বিএম ইউসুফ আলী, জেনিথ ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান, ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন, প্রাইম ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. সামসুল আলম, বেঙ্গল ইসলামি লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মুন্সী মো. মনিরুল আলম এবং ট্রাস্ট ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন।
নন-লাইফের নির্বাচিত সদস্যরা হলেন: এশিয়া ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. ইমাম শাহীন, বাংলাদেশ কো-অপারেটিভ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. নুরে আলম সিদ্দিকী, ঢাকা ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা বায়েজিদ মুজতবা সিদ্দিকী, ইস্টার্ন ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা হাসান তারেক, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা কাজী মোকাররাম দস্তগীর, নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা চৌধুরী গোলাম ফারুক, রিপাবলিক ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা ড. এ কে এম সারোয়ার জাহান জামীল।
এছাড়াও সেনা ইন্স্যুরেন্স পিএলসি'র মুখ্য নির্বাহী কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল মো. শফিক শামীম, সাউথ এশিয়া ইন্স্যুরেন্সের মুহাম্মদ নুরুল আলম চৌধুরী, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মতিন সরকার এবং তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ।
বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত
-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের বৃহত্তর ... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বীমা গ্রাহকের দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা প... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত
-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত