বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০২:২৬ এএম
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)’র ২০২৫-২০২৬ সালের নির্বাহী কমিটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন গ্লোবাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান সাঈদ আহমেদ। আজ রোববার (২৩ ফেব্রুয়ারি) বেলা আড়াইটায় অনুষ্ঠিত নির্বাচনে তিনি ১২ ভোট পেয়ে বিজয়ী হন। এই পদের প্রতিদ্বন্দ্বী আরেক প্রার্থী ক্রিস্টাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ পেয়েছেন ৭ ভোট।
বাংলাদেশের ব্যবসা জগতে তিনি একাধারে বাংলাদেশ চেক টেকনোলজি লিমিটেড, পিউরিটি ফুডস লিমিটেডের চেয়ারম্যান, ভ্যানটেজ সিকিউরিটিজ লিমিটেড, সিটি হোমস্ লিমিটেড ও আল-তাইয়ার ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। নাহার গ্লাস ইন্ডাস্ট্রিজ (প্রাঃ) লিমিটেড এবং মেট্রোপলিটন ইউনিভার্সিটির পরিচালক। তিনি দি ফারমার্স ব্যাংক লিমিটেড (পদ্মা ব্যাংক লিঃ) এর পরিচালনা পর্ষদের প্রাক্তন নির্বাহী কমিটির চেয়ারম্যান এবং একজন উদ্যোক্তা শেয়ার হোল্ডার। এছাড়া তিনি আহমেদ শিপিং লাইন্স, আহমেদ ইনল্যান্ড শিপিং এজেন্সী, এ.কে. ইন্টারন্যাশনাল এবং আহমেদ এয়ারওয়েজ সার্ভিসেস এর স্বত্বাধিকারী। তিনি বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশন এর সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক এবং কার্যনির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ খো খো ফেডারেশন এবং রাজধানী সুটিং ক্লাব এর ভাইস প্রেসিডেন্ড। এছাড়াও জনাব সাঈদ আহমেদ বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশন, কোষ্টাল শিল্প ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ ও ইনল্যান্ড ভেসেল ওনার্স এসোসিয়েশন এ তিনটি যৌথ সংগঠনের কনভেনার ।
বাংলাদেশের জাহাজ শিল্পে তিনি একজন স্বনামধন্য ব্যাক্তি হিসেবে সুপরিচিতি লাভ করেছেন। তিনি লায়ন্স ক্লাব অফ ঢাকা সেন্ট্রাল ইস্ট এর প্রেসিডেন্ট এবং লায়ন্স ক্লাব অফ ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি-২, বাংলাদেশ এর রিজিওন চেয়ারপারসন। এছাড়া তিনি ঢাকা ক্লাব লিমিটেড, গুলশান সোসাইটি, উত্তরা ক্লাব লিমিটেড, কুর্মিটোলা গলফ ক্লাব, ধানমন্ডি ক্লাব লিমিটেড, বাংলাদেশ ফ্লাইং ক্লাব লিমিটেড, চট্টগ্রাম বোট ক্লাব লিমিটেড এবং অল কমিউনিটি ক্লাব লিমিটেডের স্থায়ী সদস্য। সাঈদ আহমেদ শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। তার সহধর্মিনী লাইফ বীমা খাতের ৪র্থ প্রজন্মের কোম্পানী বেস্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর একজন পরিচালক এবং অত্যন্ত সুনামের সহিত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও সামাজিক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত রয়েছেন।
তাদের এক ছেলে ও এক মেয়ে। ছেলে বর্তমানে আমেরিকার অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি হতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ গ্রাজুয়েশন ও মাস্টার্স সম্পন্ন করে আমেরিকার একটি বিখ্যাত কোম্পানীতে কর্মরত আছেন। মেয়ে বেলারবিস কলেজ লন্ডন থেকে “এ” লেভেল, এক্সেটার ইউনিভার্সিটি লন্ডন হতে আন্ডারগ্রাজুয়েশন, ইউনিভার্সিটি কলেজ লন্ডন হতে পোস্ট গ্র্যাজুয়েশন, বিপিপি ইউনিভার্সিটি লন্ডন হতে বার অ্যাট “ল” সম্পন্ন করেছেন। জনাব আহমেদ শরীয়তপুর সমিতির পৃষ্ঠপোষকসহ বিভিন্ন সামাজিক ও সেবামূলক সংগঠনের সাথে সম্পৃক্ত আছেন।
বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত
-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের বৃহত্তর ... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বীমা গ্রাহকের দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা প... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত
-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত