৫৯ মিনিটে ওষুধ পৌঁছে দিতে ‘গোমেড কিট’

Bank Bima Shilpa    ১২:১৬ এএম, ২০১৯-০৯-১৭    1371


৫৯ মিনিটে ওষুধ পৌঁছে দিতে ‘গোমেড কিট’


ঢাকা: মাত্র ৫৯ মিনিটে গ্রাহকের কাছে ওষুধ পৌঁছে দেওয়ার ঘোষণা দিয়ে যাত্রা শুরু করলো অনলাইনভিত্তিক ওষুধ ডেলিভারি প্ল্যাটফর্ম ‘গোমেড কিট’। ওয়েবসাইটের পাশাপশি স্মার্টফোনভিত্তিক অ্যাপসেও কাজ করবে গোমেড কিট।

সোমবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে গোমেড কিটের কার্যক্রম উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

অনুষ্ঠানে গোমেড কিট সম্পর্কে বলা হয়, ব্যস্ততম শহরে দ্রুতসময়ে ওষুধ পৌঁছে দেওয়া এবং প্রেসক্রিপশনবিহীন ওষুধ বিক্রির বিপরীতে প্রেসক্রিপশন দিয়ে ওষুধ কেনার সচেতনতার উদ্দেশ্য নিয়ে তৈরি করা হয় প্ল্যাটফর্মটি। সোহানুর রহমান এবং সৌরভ আজম নামের দুই তরুণ উদ্যোক্তা গড়ে তোলেন গোমেড কিট।

এসময় প্রধান অতিথির বক্তব্যে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ১০ বছর আগেও দেশের স্বাস্থ্যসেবার যে অবস্থা ছিল তার আমূল পরিবর্তন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ১০ বছরে স্বাস্থ্যখাতের যে উন্নতি হয়েছে তা আগের ৩০ বছরেও কোনো সরকার করতে পারেনি। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে গ্রামীণ মানুষের দোরগোড়ায় পৌঁছেছে এখন স্বাস্থ্যসেবা। আর এখনতো টেলি মেডিসিনের সময়।

গোমেড কিটের প্রশংসা করে পলক আরও বলেন, এ ধরনের উদ্যোগ স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তন আনবে। শিক্ষার সঙ্গে ইন্টারনেটকে জুড়ে দিলে দারুণ কিছু হয়। যার বাস্তব উদাহরণ গোমেড কিট। এবারের বাজেটে প্রধানমন্ত্রী স্টার্টআপদের জন্য ১০০ কোটি টাকা বাজেট রেখেছেন। এমন দেশীয় স্টার্টআপ যেন গ্লোবাল প্ল্যাটফর্মে পরিচিতি পেতে পারে তার জন্য আমাদের তরফ থেকে সার্বিক সহায়তা থাকবে। সফটওয়্যার এবং আর্থিক সহায়তা থাকবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সভাপতি শমী কায়সার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, বেসিসের পরিচালক দিদারুল আলম সানী, উইমেন অ্যান্ড ই-কমার্সের সভাপতি নাসিমা আক্তার নিশা।

বর্তমানে শুধু ঢাকা শহরে ২৪ ঘণ্টা কার্যক্রম পরিচালনা করছে গোমেড কিট। পরবর্তীতে এটিকে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে বলে জানান উদ্যোক্তারা।


রিটেলেড নিউজ

বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি- বরিশালের বাকেরগঞ্জে রিপোর্টার্স ইউনিটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্à¦... বিস্তারিত

কংশনগরে তিন দিনব্যাপী বইমেলা শুরু

কংশনগরে তিন দিনব্যাপী বইমেলা শুরু

Bank Bima Shilpa

আফজাল হোসেন, বিশেষ প্রতিনিধি: কুমিল্লার কংশনগর উচ্চ বিদ্যালয়ের মাঠে চলছে বইমেলা। গতকাল সোমবার পà¦... বিস্তারিত

প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক ছাউনির জন্য কলসকাঠি নাগরিক সমাজের অনুদান

প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক ছাউনির জন্য কলসকাঠি নাগরিক সমাজের অনুদান

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক : কলসকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক ছাউনির জন্য কলসকাঠী নাগরিক সমাজ, ঢাà¦... বিস্তারিত

আফালকাঠী জে,এ মাধ্যমিক এবং স:প্রা: বিদ্যালয়ে ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

আফালকাঠী জে,এ মাধ্যমিক এবং স:প্রা: বিদ্যালয়ে ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক : বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলাধীন ৮ নং নলুয়া ইউনিয়নের আফালকাঠী জয়নাল আবেদিন মাà¦... বিস্তারিত

কলসকাঠী নাগরিক সমাজ, ঢাকা’র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

কলসকাঠী নাগরিক সমাজ, ঢাকা’র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

Staff Reporter

নিজস্ব প্রতিবেদক: বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার অন্তর্গত কলসকাঠী ইউনিয়নের ঢাকায় বসবাসরত নাগরিকদà§... বিস্তারিত

সর্বশেষ

PRICE SENSITIVE INFORMATION of Continental Insurance

PRICE SENSITIVE INFORMATION of Continental Insurance

Bank Bima Shilpa

PRICE SENSITIVE INFORMATION of Continental Insurance ... বিস্তারিত

সেপ্টেম্বরে মোট দুর্ঘটনা ৪৪২, নিহত ৪২৩ আহত ৬৭৪ দুর্গাপুজায় নিরাপদ যাত্রার প্রত্যাশা জেওএসপি'র

সেপ্টেম্বরে মোট দুর্ঘটনা ৪৪২, নিহত ৪২৩ আহত ৬৭৪ দুর্গাপুজায় নিরাপদ যাত্রার প্রত্যাশা জেওএসপি'র

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিà¦... বিস্তারিত

ময়নমসিংহ অঞ্চলে পপুলার লাইফের ৬ কোটি ৪৩ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ

ময়নমসিংহ অঞ্চলে পপুলার লাইফের ৬ কোটি ৪৩ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: দ্রুত বীমা দাবী পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের অংà¦... বিস্তারিত