বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০২:২৮ এএম
নিজস্ব প্রতিবেদক: পলিসি বিপণনে সফল প্রধান কার্যালয়ের ৪৭ কর্মকর্তাকে বিশেষভাবে পুরস্কৃত করলো দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স। ১০ ফেব্রুয়ারী কোম্পানীর প্রধান কার্যালয়ে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ডিসেম্বর মাসের প্রিমিয়াম সংগ্রহ প্রতিযোগিতায় বিজয়ী প্রধান কার্যালয়ের ৪৭ কর্মকর্তার হাতে পুরস্কার তুলে দেয়া হয়। কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন বিজয়ী কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন কোম্পানীর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ খসরু চৌধুরী, ডিএমডি এন্ড সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ। অনুষ্ঠানে কোম্পানীর উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল কাসেম, সহকারী ব্যবস্থাপনা পরিচালক
মোস্তাফিজুর রহমান ভূঁইয়া, সহকারী ব্যবস্থাপনা পরিচালক বাহার উদ্দিন মজুমদার, কোম্পানী সচিব মোঃ আব্দুল ওহাব মিয়ান ও এসইভিপি মোঃ এনামুল হকসহ উর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন বলেন ন্যাশনাল লাইফ দাবী পরিশোধে সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকে। যার পরিপ্রেক্ষিতে ২০২৪ সালে আমরা ১২০৫ কোটি টাকা দাবী পরিশোধ করে প্রিমিয়াম সংগ্রহ করি ২১০১ কোটি টাকা। এ অর্জন দাপ্তরিক ও উন্নয়ন কর্মকর্তাদের সমন্বয় এবং ঐকান্তিক প্রচেষ্টার ফল।
তিনি আরো বলেন বীমার মাধ্যমে মানুষের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি দেশের কল্যাণ সাধিত হয়।
বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত
-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের বৃহত্তর ... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বীমা গ্রাহকের দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা প... বিস্তারিত