সরফরাজ হোসেন এফসিএস'র ট্র্যাব অ্যাওয়ার্ড অর্জন

Bank Bima Shilpa    ০৯:৩৬ পিএম, ২০২৫-০২-১০    1002


সরফরাজ হোসেন এফসিএস'র ট্র্যাব অ্যাওয়ার্ড অর্জন

নিজস্ব প্রতিবেদক: টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব)আয়োজনে গত ৮ই ফেব্রুয়ারি ২০২৫ তারিখে হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকায় ২৬তম ট্র্যাব অ্যাওয়ার্ড প্রদান করা হয়।অনুষ্ঠান উদ্ধোধন করেন কমিউনিকেশন অব বাংলাদেশ (কব) এর চেয়ারম্যান মোঃ গোলাম মজনু। অনুষ্ঠানে বিজয়ীদের সম্মাননা প্রদান করেন একুশে পদক প্রাপ্ত শিক্ষাবিদ ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. সুকোমল বড়ুয়া এবং জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিককালের কন্ঠ পত্রিকার সম্পাদক বিশিষ্ট কবি সাংবাদিক হাসান হাফিজ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেগাস্টার আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, ঢাকা সাংবাদিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক খুরশিদ আলম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এর সাংগঠনিক সম্পাদক মোঃ এরফানুল হক নাহিদ, ঢাকা রিপোর্টার্স ইউনিট এর সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল ও বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সভাপতি কামরুল হাসান দর্পণ।

উক্ত অনুষ্ঠানে পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর কোম্পানি সচিব শেখ মো: সরফরাজ হোসেন এফসিএসকে সমাজ সেবায় বিশেষ ভুমিকা পালনের জন্য ২৬তম ট্র্যাব অ্যাওয়ার্ড-২০২৫ প্রদান করা হয়। অনুষ্ঠানে পিপলস ইন্স্যুরেন্স এর কোম্পানি সচিব শেখ মো: সরফরাজ হোসেন এফসিএস তার বক্তব্যে বলেন “সংস্কৃতির সফল চর্চায় দর্শকদের মন জয় করতে হবে এবং বাঙালিয়ানা চর্চাকে আরো বিকশিত করতে হবে।”

তিনি সাংবাদিকদের এক প্রশ্নে আপ্লুত হয়ে বলেন, আজকের দিনে যে সকল সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সমাজকর্মী, জনপ্রিয় তারকা শিল্পী, প্রিন্ট ও ইলেকট্র্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ এবং যাঁরা সফলতা ও ভালো কৃতকর্মের জন্য পুরস্কার পেয়েছেন তারা সবাই একত্রিত হওয়ায় আমরা খুবই আনন্দিত হয়েছি। সংস্কৃতি জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। এটিকে জীবন থেকে কোনভাবেই বাদ দেয়া যায়না। চাকুরী, পড়াশোনা, খেলাধুলা, পরিবারকে সময় দেয়া যেমন চিরাচরিত কাজ, ঠিক তেমনি সাংস্কৃতিক কৃতকর্ম উপভোগ করা, জীবনের হাস্যোজ্জ্বল সময় পার করাও একটি পরিপূরক কাজ। এ কাজে কোন ব্যক্তি বেশি জড়িত আবার কেউ কম। কেউ এটিকে পেশা হিসেবে বেছে নিয়েছেন আবার কেউ উপভোগ করেন। আমাদের শিল্প সাহিত্য ও সংস্কৃত চর্চা প্রাচীনকাল থেকেই বহমান।

মোবাইল ও ইন্টারনেট আসার পূর্বে এটি পারফর্ম করা যেমন কষ্ট ছিল, তেমনি উপভোগ করাও ছিল কষ্ট সাধ্য।বর্তমানে মোবাইল ও ইন্টারনেট বিস্তৃত হওয়ায় শিল্পীরা যেমন খুব সহজেই যেকোন স্থান এবং পরিবেশ থেকেই সহজে নিজের কর্ম তুলে ধরতে সক্ষম হচ্ছেন, ঠিক তেমনি যেকোনো বয়সী ব্যক্তি সহজেই যে কোনো প্রান্ত হতে অবসর সময়ে যে কোনো পরিস্থিতিতে তা হাতে নিয়ে উপভোগ করতে পারছেন। এতে শিল্প এবং সংস্কৃত চর্চার পরিধি আরো ব্যাপক হচ্ছে।সুতরাং একজন শিল্পীর সংস্কৃতি চর্চা অনেকটাই গতিশীল হয়েছে। আমাদের শিল্পীদের আরো নতুন নতুন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান তৈরি করতে হবে এবং নতুনভাবে সাজাতে হবে যেন প্রতিবারই নতুনত্বের ছোঁয়া থাকে এবং দর্শকের মনে আবেগ সৃষ্টি করতে পারে।

যুগ পরিবর্তনের সাথে শ্রোতার এবং দর্শকের চাহিদাও পরিবর্তন হয়েছে সেটিকে খেয়াল রেখে আমাদের শিল্পীদের সৃজনশীল কন্টেন্ট তৈরির মাধ্যমে আমরা আমাদের দেশের সুনাম বর্হিবিশে^ ছড়িয়ে দিতে হবে। একটি চলচিত্র, একটি নাটক, একটি সংগীত প্রতিটি কাজের সাথে প্রত্যেক ভিন্ন ভিন্ন শিল্পীর ছোঁয়া থাকে,তাদের প্রত্যেকের গুরুত্ব এবং অবদান অনস্বীকার্য। প্রত্যেকটি ক্যাটাগরীতে এ সম্মাননা প্রদান করায় ট্র্যাব অ্যাওয়ার্ডটি একটি নতুন ফলক তৈরী করেছে। পরিশেষে তিনি সকল বিজয়ীদের অভিনন্দন জানান এবং আগামীতে যারা তাদের ভালো কৃতকর্মের জন্য এ সম্মাননা অর্জন করবেন তাদেরকে আগাম শুভেচ্ছা প্রদান করেন।

 


রিটেলেড নিউজ

দৈনিক বাংলাদেশ সমাচার'র ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবে বহুমুখী শিল্প প্রতিভাবান ব্যক্তিত্ব ড. খান আসাদুজ্জামান-এর একক সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত

দৈনিক বাংলাদেশ সমাচার'র ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবে বহুমুখী শিল্প প্রতিভাবান ব্যক্তিত্ব ড. খান আসাদুজ্জামান-এর একক সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকায় রাজউক মিলনায়তনের ভিআইপি অডিটোরিয়ামে গত ২১ ডিসেম্বর ২০২৪, শনিবা... বিস্তারিত

বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হলো ‘দৈনিক বাংলাদেশ সমাচার-এর ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী

বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হলো ‘দৈনিক বাংলাদেশ সমাচার-এর ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী

Bank Bima Shilpa

মো. বেল্লাল হাওলাদার// দিনব্যাপী বহুবিধ বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দৈনিক বাংলাদেশ সমাচার পত্... বিস্তারিত

The Beautiful Sun In Bangladesh.

The Beautiful Sun In Bangladesh.

Samsuddin Chowdhury

The sun is shining so bright And the sky is so beautiful and  Blue and the little birds are  Singing in Dhaka To and the fields  Are full of beautiful smiling  Flowers so bright and yellow There smiling in  Th... বিস্তারিত

রেকর্ড গড়েছে অক্ষয়-কিয়ারার ‘লক্ষ্মী’

রেকর্ড গড়েছে অক্ষয়-কিয়ারার ‘লক্ষ্মী’

Bank Bima Shilpa

  অক্ষয় ও কিয়ারা বহুল আলোচিত বলিউড সিনেমা ‘লক্ষ্মী’ অবশেষে মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্... বিস্তারিত

 ছায়াবৃক্ষের বিশেষ চরিত্রে বড় পর্দায় আজম খান

 ছায়াবৃক্ষের বিশেষ চরিত্রে বড় পর্দায় আজম খান

Bank Bima Shilpa

সেপ্টেম্বর ২১, 2020 আমিনুল ইসলাম : বন্ধন বিশ্বাসের নতুন চলচ্চিত্র ছায়াবৃক্ষে বিশেষ চরিত্রে বড় পর্... বিস্তারিত

৭ বছর পর টিভি পর্দায় জয়া আহসানের নতুন নাটক

৭ বছর পর টিভি পর্দায় জয়া আহসানের নতুন নাটক

Bank Bima Shilpa

  এক সময়ের ছোট পর্দার জনপ্রিয় মুখ জয়া আহসান বর্তমানে মাতাচ্ছেন বড় পর্দা। দুই বাংলায় সমান তালে অভ... বিস্তারিত

সর্বশেষ

সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় বিআইএ প্রেসিডেন্ট সাঈদ আহমেদকে বিআইএফ’র অভিনন্দন

সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় বিআইএ প্রেসিডেন্ট সাঈদ আহমেদকে বিআইএফ’র অভিনন্দন

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-১ আসন থেকে এমপি নির্বাচিত হওয়ায় বাংলাদে... বিস্তারিত

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স'র মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে মোঃ আমিনুর রহমানের নিয়োগ অনুমোদন

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স'র মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে মোঃ আমিনুর রহমানের নিয়োগ অনুমোদন

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত নন-লাইফ বীমা প্রতিষ্ঠান কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স পি... বিস্তারিত

প্রাইম লাইফের গ্রাহক আস্থা, আর্থিক প্রবৃদ্ধি ও ডিজিটালাইজেশনে নতুন দিগন্ত -

প্রাইম লাইফের গ্রাহক আস্থা, আর্থিক প্রবৃদ্ধি ও ডিজিটালাইজেশনে নতুন দিগন্ত -

Bank Bima Shilpa

মোঃ আকতার, চেয়ারম্যান, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড Prepare to be a good person before becoming a great person. শৈশবকাল থে... বিস্তারিত

সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় বিআইএ'র প্রেসিডেন্ট সাঈদ আহমেদ আসলামকে প্রাইম লাইফের শুভেচ্ছা

সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় বিআইএ'র প্রেসিডেন্ট সাঈদ আহমেদ আসলামকে প্রাইম লাইফের শুভেচ্ছা

Bank Bima Shilpa

সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরিয়তপুর-১ আসনে বিপুল ভোটে বেসরকারিভাবে বিজীয় হ... বিস্তারিত