জেনিথ ইসলামী লাইফ ও ইয়োর ক্যাম্পাসের অংশীদারিত্ব চুক্তি

Bank Bima Shilpa    ০৮:৫৮ পিএম, ২০২৫-০২-০৩    1276

জেনিথ ইসলামী লাইফ ও ইয়োর ক্যাম্পাসের অংশীদারিত্ব চুক্তি

জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স সেবায় শিক্ষার্থীদের জন্য নতুনদিগন্ত

বিবিএস নিউজ ডেস্ক: দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য আধুনিক সাশ্রয়ী এবং শিক্ষার্থীবান্ধব ইন্স্যুরেন্স সেবা নিশ্চিত করতে সম্প্রতি জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং ইয়োর ক্যাম্পাসের মধ্যে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই অংশীদারিত্ব শিক্ষার্থীদের আর্থিক সুরক্ষা প্রদান এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য একটি নতুন যুগের সূচনা করবে।

জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ইতোমধ্যে দেশের ৬ টি বিশ্ববিদ্যালয়ে তাদের ইন্স্যুরেন্স কার্যক্রম অত্যন্ত সফলতার সঙ্গে পরিচালনা করছে। স্বচ্ছতা, নির্ভরযোগ্যতা এবং শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী সেবা প্রদান করার ফলে তারা শিক্ষার্থী, অভিভাবক এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের আস্থা অর্জন করেছে।
বিজ্ঞাপন

অন্যদিকে, ইয়োর ক্যাম্পাস বাংলাদেশে ২৬টি বিশ্ববিদ্যালয়ে তাদের আধুনিক ও ইনোভেটিভ সেবা কার্যক্রম পরিচালনা করছে। প্রতিষ্ঠানটি ৭৫ হাজারেরও বেশি শিক্ষার্থীকে ‘শিক্ষার্থী-কেন্দ্রিক’ বিভিন্ন স্মার্ট সেবা প্রদান করছে, যা তাদের ক্যাম্পাস জীবনের প্রতিদিনকার অভিজ্ঞতাকে আরও উন্নত করেছে।

ইয়োর ইন্স্যুরেন্স সেবা, যা ইয়োর ক্যাম্পাসের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ, শিক্ষার্থীদের জন্য একটি সাশ্রয়ী এবং সহজলভ্য ইন্স্যুরেন্স পলিসি প্রদান করছে। শিক্ষার্থীরা এই সেবার মাধ্যমে তাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন ঝুঁকি থেকে সুরক্ষিত হতে পারবেন। ইন্স্যুরেন্স পলিসি তাদের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে, যাতে তারা আংশিক অক্ষমতা, দুর্ঘটনাজনিত মৃত্যু, স্বাভাবিক মৃত্যু এবং অসুস্থ্যতা বা দুর্ঘটনাজনিত চিকিৎসা ব্যয়ের মতো জরুরি পরিস্থিতিতে সুরক্ষা পেতে পারে। শুধুমাত্র শিক্ষার্থীদের জন্যই ইন্স্যুরেন্স সেবা নিয়ে কাজ করবে বিধায় এ সার্ভিসের কোয়ালিটি, বীমা দাবি নিষ্পত্তি, ২৪/৭ সাপোর্ট, খোঁজ-খবর নেয়া ইত্যাদি বিষয়ে ইয়োর ক্যাম্পাস যথেষ্ঠ প্রতিশ্রুতিবদ্ধ।

এই চুক্তিতে যেসব সেবা প্রদান করবে জেনিথ ইসলামী লাইফ:

অসুস্থ্যতা বা দুর্ঘটনাজনিত চিকিৎসা ব্যয়: শিক্ষার্থীরা অসুস্থ্যতায় বা যেকোনো দুর্ঘটনা ঘটলে চিকিৎসা খরচের জন্য আর্থিক সহায়তা পাবেন।

আংশিক অক্ষমতা: যদি কোনো দুর্ঘটনা বা অঘটনের কারণে শিক্ষার্থীর আংশিক অক্ষমতা হয়, তবে তারা একটি নির্দিষ্ট পরিমাণ ক্ষতিপূরণ পাবেন।

দুর্ঘটনাজনিত মৃত্যু: দুর্ঘটনায় মৃত্যু হলে পরিবারের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হবে।

স্বাভাবিক মৃত্যু: যদি কোনো শিক্ষার্থী স্বাভাবিক মৃত্যুর শিকার হন, তবে তাদের পরিবারের জন্য জীবন বীমা প্রদান করা হবে।

ইয়োর ক্যাম্পাসের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন মিলজার রহমান, জেনিথ লাইফের পক্ষে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সেক্রেটারী জেনারেল এস এম নুরুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন ইয়োর ক্যাম্পাসের সহ-প্রতিষ্ঠাতা ও সিআরও মো. ইসতিয়াক উদ্দিন এবং জেনিথ লাইফের এস ভিপি মো. শাহাদাত হোসেন এবং ভিপি মো. আনোয়ার হোসেন সরকার।

এস এম নুরুজ্জামান বলেন, শিক্ষার্থীদের সুরক্ষায় কাজ করতে পেরে আমরা আনন্দিত। ইয়োর ক্যাম্পাসের সঙ্গে এই অংশীদারিত্ব আমাদের সেবাকে আরও বিস্তৃত এবং ফলপ্রসূ করবে। আমরা সর্বোচ্চ দ্রুত এবং দক্ষতার সাথে শিক্ষার্থীদের ক্লেইম সেটেল করে থাকি। আমাদের উপর ইতোমধ্যেই বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষার্থী এবং অভিভাবকদের আস্থা ও বিশ্বাস স্থাপিত হয়েছে। পর্যায়ক্রমে দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে এই সেবা পৌঁছে দেওয়ার জন্য আমরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি।

ইয়োর ক্যাম্পাসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মিলজার রহমান বলেন, ইয়োর ক্যাম্পাস সবসময় শিক্ষার্থীদের জীবন সহজ এবং উন্নত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের ইনোভেটিভ আইডিয়াগুলো ইতোমধ্যে শিক্ষার্থীদের হৃদয় জয় করতে সক্ষম হয়েছে। জেনিথ ইসলামী লাইফের সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে আরও এক ধাপ এগিয়ে যাব। আমরা বিশ্বাস করি, এই উদ্যোগ শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী এবং ঝুঁকিমুক্ত ভবিষ্যৎ গড়তে সহায়তা করবে।

এই অংশীদারিত্বের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের দৈনন্দিন জীবনে আরও নিরাপদ এবং নিশ্চিত বোধ করবে। তাদের ঝুঁকি মুক্ত রাখতে এবং ক্যাম্পাস জীবনের উন্নত অভিজ্ঞতা দিতে এই যৌথ উদ্যোগ একটি মাইলফলক হয়ে থাকবে।

রিটেলেড নিউজ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

Bank Bima Shilpa

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ ... বিস্তারিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

Bank Bima Shilpa

-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ  করল আইডিআরএ

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করল আইডিআরএ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত

ন্যাশনাল লাইফের ৭ কোটি ২৫ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ

ন্যাশনাল লাইফের ৭ কোটি ২৫ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক : দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের বৃহত্তর ... বিস্তারিত

পপুলার লাইফের বীমা দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের বীমা দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বীমা গ্রাহকের দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা প... বিস্তারিত

সর্বশেষ