চেয়ারম্যান সাঈদ আহমেদ’র যোগ্য নেতৃত্বে প্রতিকূল পরিবেশেও ৫ বছর ধারাবাহিক প্রবৃদ্ধি ধরে রেখেছে গ্লোবাল ইন্স্যুরেন্স পিএলসি

Bank Bima Shilpa    ০২:১৫ পিএম, ২০২৫-০২-০২    3740


চেয়ারম্যান সাঈদ আহমেদ’র যোগ্য নেতৃত্বে প্রতিকূল পরিবেশেও ৫ বছর ধারাবাহিক প্রবৃদ্ধি ধরে রেখেছে গ্লোবাল ইন্স্যুরেন্স পিএলসি


বিশেষ প্রতিবেদন

Learn to Like the things that need to be done- ‘যে কাজ করতে হবে সেই কাজকে ভালোবাসতে শেখা দরকার।’ অন্যদিকে সাফল্যের অর্থ ব্যার্থতার অনুপুস্থিতি নয়, শুধু মাত্র চূড়ান্ত লক্ষ্যের সিদ্ধি। মানুষ যখন জীবনের অন্তিম লগ্নে পৌছায় তখনও তার মধ্যে কিছু করার সক্ষমতা অবশিষ্ঠ থাকে। এই ‘আপ্ত বাক্যকে’ ধারন করে নন লাইফ বীমা গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড এর চেয়ারম্যান ও শিল্পদ্যোক্তা সাঈদ আহমেদ নানান প্রতিকূলতা পাড়ি দিয়ে আজ সাফল্যের স্বর্ণ শিখরে আরোহন করতে সক্ষম হয়েছেন। জ্ঞানকে পরিকল্পনামাফিক ও অভিজ্ঞতার নিরিখে প্রয়োগ করলে তা হয় বিজ্ঞতা আর বিজ্ঞতা সাফল্য নিশ্চিত করে।
এরই ধারাবাহিকতায় জনাব সাঈদ আহমেদ তার দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং মেধাকে কাজে লাগিয়ে ব্যবসায়িক সফলতা অর্জন করে আজ একজন সফল উদ্যোক্তা ও শিল্পপতি হিসেবে নিজেকে স্বনামধন্য ব্যাক্তিত্বে রুপান্তর করতে সক্ষম হয়েছেন। বাংলাদেশের ব্যবসা জগতে আজ তিনি একাধারে বাংলাদেশ চেক টেকনোলজি লিমিটেড, পিউরিটি ফুডস লিমিটেডের চেয়ারম্যান, ভ্যানটেজ সিকিউরিটিজ লিমিটেড, সিটি হোমস্ লিমিটেড ও আল-তাইয়ার ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। নাহার গ্লাস ইন্ডাস্ট্রিজ (প্রাঃ) লিমিটেড এবং মেট্রোপলিটন ইউনিভার্সিটির পরিচালক। তিনি দি ফারমার্স ব্যাংক লিমিটেড (পদ্মা ব্যাংক লিঃ) এর পরিচালনা পর্ষদের প্রাক্তন নির্বাহী কমিটির চেয়ারম্যান এবং একজন উদ্যোক্তা শেয়ার হোল্ডার। এছাড়া তিনি আহমেদ শিপিং লাইন্স, আহমেদ ইনল্যান্ড শিপিং এজেন্সী, এ.কে. ইন্টারন্যাশনাল এবং আহমেদ এয়ারওয়েজ সার্ভিসেস এর স্বত্বাধিকারী।  তিনি বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশন এর সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক এবং কার্যনির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ খো খো ফেডারেশন এবং রাজধানী সুটিং ক্লাব এর ভাইস প্রেসিডেন্ড। এছাড়াও জনাব সাঈদ আহমেদ  বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশন, কোষ্টাল শিল্প ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ ও ইনল্যান্ড ভেসেল ওনার্স এসোসিয়েশন এ তিনটি যৌথ সংগঠনের কনভেনার । বাংলাদেশের জাহাজ শিল্পে তিনি একজন স্বনামধন্য ব্যাক্তি হিসেবে সুপরিচিতি লাভ করেছেন।  তিনি লায়ন্স ক্লাব অফ ঢাকা সেন্ট্রাল ইস্ট এর প্রেসিডেন্ট এবং লায়ন্স ক্লাব অফ ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি-২, বাংলাদেশ এর রিজিওন চেয়ারপারসন। এছাড়া তিনি ঢাকা ক্লাব লিমিটেড, গুলশান সোসাইটি, উত্তরা ক্লাব লিমিটেড, কুর্মিটোলা গলফ ক্লাব, ধানমন্ডি ক্লাব লিমিটেড, বাংলাদেশ ফ্লাইং ক্লাব লিমিটেড, চট্টগ্রাম বোট ক্লাব লিমিটেড এবং অল কমিউনিটি ক্লাব লিমিটেডের স্থায়ী সদস্য। সাঈদ আহমেদ শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। তার সহধর্মিনী লাইফ বীমা খাতের ৪র্থ প্রজন্মের কোম্পানী বেস্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর একজন পরিচালক এবং অত্যন্ত সুনামের সহিত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও সামাজিক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত রয়েছেন। তাদের এক ছেলে ও এক মেয়ে। ছেলে বর্তমানে আমেরিকার অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি হতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ গ্রাজুয়েশন ও মাস্টার্স সম্পন্ন করে আমেরিকার একটি বিখ্যাত কোম্পানীতে কর্মরত আছেন। মেয়ে বেলারবিস কলেজ লন্ডন থেকে “এ” লেভেল, এক্সেটার ইউনিভার্সিটি লন্ডন হতে আন্ডারগ্রাজুয়েশন, ইউনিভার্সিটি কলেজ লন্ডন হতে পোস্ট গ্র্যাজুয়েশন,
বিপিপি ইউনিভার্সিটি লন্ডন হতে বার অ্যাট “ল” সম্পন্ন করেছেন। জনাব আহমেদ শরীয়তপুর সমিতির পৃষ্ঠপোষকসহ বিভিন্ন সামাজিক ও সেবামূলক সংগঠনের সাথে সম্পৃক্ত আছেন।
‘যা প্রয়োজনীয় তা করা শুরু কর, তারপর যা সম্ভবপর তা করা শুরু কর, অবশেষে দেখা যাবে যে অসম্ভব কাজও সম্ভব হচ্ছে।’ অন্যত্র বলা হয়েছে সফল মানুষেরা খুব বিরাট কিছু কাজ করেন না। তারা সামান্য কাজকেও তাদের নিষ্ঠা ও সততা দিয়ে বৃহৎ সাফল্যমন্ডিত করে তোলেন। আর এভাবেই নন লাইফ বীমা ব্যাক্তিত্ব গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড এর চেয়ারম্যান  সাঈদ আহমেদ ২০১৯ এর আগষ্ট থেকে চেয়ারম্যানের গুরু দায়িত্ব পালন করে প্রায় দীর্ঘ ৫ বছর প্রতিষ্ঠানটির অধ্যাবদি ব্যবসায়িক ধারাবাহিকতা ধরে রাখতে সক্ষম হয়েছেন। আর এই ব্যবসায়িক সফলতা অর্জন করতে গিয়ে তাকে প্রতিকূল পরিবেশ বিশেষ করে বিশ্ব জুরে করোনা মহামারি, যুদ্ধ কবলিত বিশ্ব অর্থনৈতিক মন্দা, দেশের অভ্যন্তরিন রাজনৈতিক মেরুর বিপরীতে অবস্থান ও বিগত ফ্যাসিস্ট সরকারের রোষানলে থেকে নেতিবাচক পরিস্থিতি ও  নন লাইফ বীমায় বেপরোয়া কমিশন বানিজ্য, থার্ড পার্টি বীমা বন্ধ করা, অর্থনৈতিক মন্দাসহ নানাবিধ প্রতিকূল পরিবেশ মোকাবেলা করে, সরকারী কোষাগারে নিয়মিত ভ্যাট ট্যাক্স পরিশোধ করে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নিয়ম ও শৃংখলার আওতায় থেকে এমনকি প্রতিষ্ঠান থেকে জ্বালানী তেল, ড্রাইভার কিংবা অন্য কোন সুযোগ সুবিধা গ্রহন না করে সততা এবং প্রতিষ্ঠানে নিয়মিত তার গুরু দায়িত্ব পালন করে  ধরে রাখতে সক্ষম হয়েছে ব্যবসায়িক সফলতা। যার ফলশ্রুতিতে গ্লোবাল ইন্স্যুরেন্স আজ নন লাইফ বীমা সেক্টরে হাতে গোনা প্রথম সারির আর দশটি কোম্পানীর সাথে মাথা উঁচু করে সমান তালে ব্যবসায়িক একটা ভালো অবস্থানে অবস্থান করতে সক্ষম হয়েছে। তারই হাত ধরে প্রতিষ্ঠানটি ইন্টিগ্রেটেড সফটওয়ার এর মাধ্যমে প্রযুক্তর আওতায় এসেছে। আর এ সব কিছুই সম্ভব হয়েছে প্রতিষ্ঠানটির প্রতিথযষা, নিষ্ঠাবান এবং সদা হাসোজ্বল ও সদালাপি বীমা ব্যাক্তিত্ব সাঈদ আহমেদের নিরলস প্রচেষ্টার মাধ্যমে। যার ফলশ্রুতিতে প্রতিষ্ঠানটির ২০১৯ সাল থেকে  ২০২৩ সমাপ্ত বছর পর্যন্ত মোট প্রিমিয়াম দাড়িয়েছে ৯৫ কোটি ৭০ লাখ টাকা, যা ২০১৯ সালে ছিল ৬৮ কোটি ২২ লাখ টাকা। এছাড়াও প্রতিষ্ঠানটির ২০২৩ সমাপনি বছরে এসে মোট সম্পদ দাড়িয়েছে ১৭০ কোটি টাকা, যা ২০১৯ সালে ছিল প্রায় ৯৮ কোটি টাকা। কোম্পানীর ভিত্তি কতটা শক্তিশালী তা নির্ভর করে মোট সম্পদের উপর। ২০২৩ সাল পর্যন্ত মোট সঞ্চিতি হয়েছে ১৬ কোটি ৫ লাখ টাকা , ২০১৯ সালে এই সঞ্চিতি ছিল মাত্র ৮ কোটি ৮০ লাখ টাকা। ২০২৩ সাল পর্যন্ত মোট বিনিয়োগ দাড়িয়েছে ৭৯ কোটি ২৯ লাখ টাকা, ২০১৯ সালে এই বিনিয়োগ ছিল মাত্র ৩৬ কোটি ৪৪ লাখ টাকা। ২০২৩ সাল পর্যন্ত মোট ইপিএস হয়েছে ১ টাকা ৩৮ পয়সা যা ২০১৯ সালে ছিল মাত্র ৯৬ পয়সা। এ ছাড়াও প্রতিষ্ঠানটি ২০১৯ সাল থেকে শেয়ার হোল্ডারদের ধারাবাহিকভাবে ২০২৩ সাল পর্যন্ত মোট ৪৪.২৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ ষ্টক লভ্যাংশ প্রদান করতে সক্ষম হয়েছে। এ ছাড়াও ২০২৩ সাল পর্যন্ত কোম্পানীর এফডিআর বৃদ্ধি পেয়ে মোট ৬৯ কোটি ৯৫ লাখ টাকা  হয়েছে যা ২০১৯ সালে ছিল ৩২ কোটি ১০লাখ টাকা। দ্রুত বীমা দাবী নিষ্পত্তি করণ বীমা কোম্পানীর ব্যবসায়িক সফলতা অর্জনের একটি সোপান। কোম্পানীর চেয়ারম্যান সাঈদ আহমদ দায়িত্বরত অব¯’ায় ওঝঙ সনদ প্রাপ্তসহ নামের সাথে পিএলসি অন্তর্ভুক্তি করা হয়েছে। এছাড়াও কোম্পানীর ক্রেডিট রেটিং AAA অর্জন করতে সক্ষম হয়েছে যা ২০১৯ সালে ছিল AA- । কোম্পানীর দ্রুত ও সঠিক বীমা দাবী বীমা গ্রহিতাদের নিকট পরিশোধের জন্য একটি কমিটি রয়েছে। এ লক্ষ্যে আলোচ্য বছরে কোম্পানী মোট ৩ কোটি ৮৩ লাখ টাকা বীমা দাবী পরিশোধ করেছে। ২০২৩ সাল পর্যন্ত অপ্রত্যাশিত ক্ষতির সঞ্চিতি বৃদ্ধি পেয়ে ১১ কোটি ৫৬ লাখ ৩৫ হাজার টাকা হয়েছে যা কোম্পানীর যে কোন পরিমান ঝুঁকি গ্রহনের সক্ষমতা অর্জন ও আর্থিক বুনিয়াদির ভিত্তি শক্তিশালী এবং দৃঢ় করেছে। প্রতিষ্ঠানটির অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৪০ কোটি ৫ লাখ ৫১ হাজার ৭ শত ৬৩ টাকা যার প্রতিটি শেয়ার ১০ টাকা অভিহিত মূল্যে সাধারণ শেয়ারে বিভক্ত। কোম্পানীজ আইন- ১৯৯৪ এর আওতায় ২৩ এপ্রিল,২০০০ সালে নন লাইফ বীমা ব্যবসা শুরু করে সারা বাংলাদেশে ৬২টি শাখার মাধ্যমে নন লাইফ বীমা ব্যবসা পরিচালনা করে আসছে গ্লোবাল ইন্স্যুরেন্স পিএলসি।
কোম্পানীর পরিচালনা পর্ষদে সদস্য রয়েছে ১৮জন এবং স্বাধীন পরিচালক রয়েছেন ৪জন যার দু’জন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব এবং সাবেক নৌ প্রধান অন্যজন বিশিষ্ঠ ব্যবসায়ি। কোম্পানীর পরিচালকবৃন্দ সকলেই স্ব স্ব ক্ষেত্রে যথেষ্ট দক্ষ ও ব্যবসায়িক কর্মকান্ডের যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন। তাছাড়া পরিচালনা পর্ষদ কর্তৃক প্রণীত বাজেটের নিয়ন্ত্রণ, গাইড লাইন ও কর্ম পরিকল্পনা কোম্পানীর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তাদের সর্বোচ্চ মেধা ও শ্রম দিয়ে বাস্তবায়ন করে থাকে। এমনকি প্রতিষ্ঠানের পর্ষদের বিভিন্ন কার্য সম্পাদনে সহায়ক ভূমিকা পালনের লক্ষে নির্বাহী কমিটি, অডিট কমিটি, ক্লেইম কমিটি, নমিনেশন এন্ড রিমিউনারেশন কমিটি, বিনিয়োগ কমিটি, ঝুকি ব্যবস্থাপনা কমিটি, গ্রাহক সুরক্ষা ও অভিযোগ প্রতিকার কমিটি নামে পর্ষদের ৭টি কমিটি রয়েছে। মুখ্য নির্বাহী কর্মকর্তার নেতৃত্বাধীন একটি শক্তিশালী ম্যানেজমেন্ট টিম রয়েছে কোম্পানীতে যার বর্তমান নেতৃত্ব দিচ্ছেন মুখ্য নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) মোঃ জামিরুল ইসলাম। তাছাড়া এই প্রতিষ্ঠানে রয়েছেন সাবেক ব্যবস্থাপনা পরিচালক বীমা পেশায় দীর্ঘ ৬০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সিনিয়র কনসালটেন্ট এ. বি. এম নুরুল হক। নন লাইফ সেবাধর্মী বীমা প্রতিষ্ঠান গ্লোবাল ইন্স্যুরেন্স সর্বোত্তম গ্রাহক সেবা প্রদানের জন্য দক্ষ ও প্রশিক্ষিত মানব সম্পদ তৈরিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। যার জন্য পেশাগত জ্ঞান ও দক্ষতা বাড়ানোর জন্য পারস্পরিক মত বিনিময়, ওয়ার্কশপ, সেমিনার ও প্রশিক্ষনের আয়োজন করা হয়ে থাকে। কর্মকর্তা- কর্মচারীদের মাঝে সৃজনশীলতা, কাজের দক্ষতা বৃদ্ধি ও দলগতভাবে কাজ করার স্পৃহা তৈরিতে কোম্পানী একটি সহায়ক পরিবেশ সৃষ্টি করেছে। উন্নয়ন ও ডেস্ক কর্মকর্তা- কর্মচারী মিলিয়ে মোট জনবল রয়েছে ৮৩২ জন। কর্মচারীদের কল্যানকে অগ্রাধিকার দিয়েই কোম্পানী এর মানব সম্পদ নীতিমালা প্রণয়ন করেছে কর্মী বান্ধব চেয়ারম্যান জনাব সাঈদ আহমেদ। কর্মীদের আকর্ষণীয় বেতন ভাতা, উৎসব বোনাস, ইনসেনটিভ বোনাস, পদোন্নতি, বার্ষিক বেতন বৃদ্ধি ও ক্যারিয়ার উন্নয়নের ব্যবস্থা করা হয়। কর্মকর্তা-কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড, গ্রুপ বীমা, হাসপাতাল বীমা প্রভৃতি সুবিধা প্রদানের মাধ্যমে সামাজিক নিরাপত্তা নিশ্চত করা হয়। এমনটি গোটা বিশ্ব যখন করোনা মহামারিতে আক্রান্ত বিভিন্ন বিধি নিষেধ নিয়ে মানুষকে চলাচল করতে হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মী ছাটাই চলমান ছিল তখনও  তিনি ষ্টাফদের নিয়মিত বেতন ভাতা,ভাতা, ইনসেনটিভসহ বিভিন্ন সুযোগ সুবিধা অব্যাহত রেখেছেন এবং কোন প্রকার কর্মী  ছাঁটাই হয়নি গ্লোবাল ইন্স্যুরেন্স থেকে। তাছাড়া গ্লোবাল ইন্স্যুরেন্স  সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিভিন্ন কর্মকান্ডে অংশগ্রহন করে থাকেন। এক ঝাঁক চৌকস পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নিরলস প্রচেষ্টায় নন লাইফ বীমা গ্লোবাল ইন্স্যুরেন্স পিএলসি গ্রাহক, শেয়ার হোল্ডার ও কর্মকর্তা কর্মচারী বান্ধব কোম্পানীতে রুপান্তর লাভ করছে, যার নেতৃত্ব দিচ্ছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সাঈদ আহমেদ। কোম্পানীর নিজ নামে ফ্লোর ক্রয়কৃত রেজিষ্টার্ড অফিস আলরাজি কমপ্লেক্স, শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্বরণী, বিজয় নগর ঢাকায় অবস্থিত।

 


রিটেলেড নিউজ

প্রতিকুল অর্থনৈতিক পরিস্থিতিতেও ব্যবসা অনুকূলে রেখে শ্রেষ্ঠত্বে ডেল্টা লাইফ

প্রতিকুল অর্থনৈতিক পরিস্থিতিতেও ব্যবসা অনুকূলে রেখে শ্রেষ্ঠত্বে ডেল্টা লাইফ

Bank Bima Shilpa

বিশেষ প্রতিবেদক: বাংলাদেশের জনগনের মাঝে যে কয়টি জীবন বীমা কোম্পানী  ঘরে ঘরে পলিসি হোল্ডারের মাধ... বিস্তারিত

 এ কে এম আজিজুর রহমান কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান ইমতিয়াজ বিন মুসা ভাইস চেয়ারম্যান পুনর্নির্বাচিত

এ কে এম আজিজুর রহমান কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান ইমতিয়াজ বিন মুসা ভাইস চেয়ারম্যান পুনর্নির্বাচিত

Bank Bima Shilpa

বিশেষ প্রতিবেদক : সম্প্রতি কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ১৮৩তম বোর্ড সভায় এ কে এম আজিজুর রহমানক... বিস্তারিত

নদী দখল ও ভরাট করে মেঘনা গ্রুপের স্থাপনা তৈরি

নদী দখল ও ভরাট করে মেঘনা গ্রুপের স্থাপনা তৈরি

Bank Bima Shilpa

মেঘনা নদী দখল ও ভরাট করে একের পর এক কারখানা স্থাপন করছে মেঘনা গ্রুপ। নদীতীরে মেঘনা গ্রুপের দখলে থা... বিস্তারিত

সর্বশেষ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

Bank Bima Shilpa

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ ... বিস্তারিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

Bank Bima Shilpa

-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ  করল আইডিআরএ

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করল আইডিআরএ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত