৫০ টাকার কমে মিলছে না কোনো সবজি

Bank Bima Shilpa    ১১:৫৯ পিএম, ২০১৯-০৯-১৬    1047


৫০ টাকার কমে মিলছে না কোনো সবজি


শীতের আগাম সবজি শিম, ফুলকপি, বাঁধাকপি, মুলার সরবরাহ বাড়লেও রাজধানীর কাঁচাবাজারে কমছে না সবজির দাম। গত কয়েক মাসের মতো এখন চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। একমাত্র কাঁচা পেঁপের কেজি ৫০ টাকার নিচে।

শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার, রামপুরা, মালিবাগ হাজীপাড়া, খিলগাঁও, শান্তিনগর, সেগুনবাগিচা অঞ্চলের বিভিন্ন বাজার ঘুরে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

ব্যবসায়ীরা জানান, শীতের আগাম সবজি শিম, ফুলকপি, বাঁধাকপি, মুলা কয়েক সপ্তাহ ধরেই বাজারে বিক্রি হচ্ছে। এর মধ্যে শুধু শিমের দাম কিছুটা কমেছে। তবে এখনো এ সবজির কেজি বিক্রি হচ্ছে ১০০ টাকার ওপরে।

ব্যবসায়ীরা বলছেন, শীতের আগাম সবজি শিম, কপি, মুলার সরবরাহ বেড়েছে। তবে এসব সবজির ভরা মৌসুম এখন শুরু হয়নি। যে কারণে দাম একটু চড়া। তবে শিগগির শীতের আগাম সবজিসহ সব ধরনের সবজির দাম কমতে পারে। বিশেষ করে চলতি মাসের শেষের দিক থেকে সবজির দাম কমতে শুরু করবে।

বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, শীতের আগাম সবজি শিমের কেজি বিক্রি হচ্ছে ১০০-১২০ টাকা। গত সপ্তাহেও সবজিটি একই দামে বিক্রি হয়।

শিমের পাশাপাশি চড়া দামে বিক্রি হচ্ছে ফুলকপি, বাঁধাকপি ও মুলাও। আগের সপ্তাহের মতো ছোট আকারের ফুলকপি বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা পিস। একই দামে বিক্রি হচ্ছে বাঁধাকপি। মুলা বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকা কেজি।

শীতের আগাম সবজির সঙ্গে চড়া দামে বিক্রি হচ্ছে লাউ, টমেটো, করলা, গাজর, ঝিঙে, বরবটি, বেগুন, পটল, ঢেঁড়স, উসি, ধুন্দুলসহ সব ধরনের সবজি। ছোট আকারের লাউ আগের সপ্তাহের মতো বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকা পিস।

পাকা টমেটো বিক্রি হচ্ছে ১০০-১২০ টাকা কেজি। গাজর বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকা কেজি। করলার ৬০-৭০ টাকা, বরবটি ৭০-৮০ টাকা, বেগুন ৫০-৬০ টাকা, চিচিঙ্গা, ঝিঙা, ধুনদল ৫০-৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে। একই দামে বিক্রি হচ্ছে কাঁকরোল। এ সবজিগুলোর দাম সপ্তাহের ব্যবধানে অপরিবর্তিত রয়েছে।

চড়া দামের এ বাজারে কিছুটা কম দামে বিক্রি হচ্ছে পেঁপে ও মিষ্টি কুমড়া। পেঁপে আগের সপ্তাহের মতো বিক্রি হচ্ছে ২০-২৫ টাকা কেজি। আর মিষ্টি কুমড়ার ফালি পাওয়া যাচ্ছে ১৫-২০ টাকার মধ্যে।

দাম অপরিবর্তিত রয়েছে মুরগির। সাদা বয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৩০-১৩৫ টাকা। পাকিস্তানি কক মুরগি বিক্রি হচ্ছে ২৪০-২৫০ টাকা কেজি। আর লাল লেয়ার মুরগি আগের মত ২০০-২১০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

এদিকে ২৫০ গ্রাম কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২০-২৫ টাকা। দেশি পেঁয়াজের বিক্রি হচ্ছে ৫০-৫৫ টাকা কেজি। আর আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫-৫০ টাকা কেজি। ডিমের ডজন গত সপ্তাহের মতো বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকা।

সবজির দামের বিষয়ে কারওয়ান বাজারের ব্যবসায়ী মিলন বলেন, সপ্তাহের ব্যবধানে সবজির দাম বাড়েনি, আবার কমেনি। তবে আশা করছি শিগগিরই দাম কমবে। তবে টানা বৃষ্টি হলে হিতে বিপরীত হতে পারে। তখন সবজির দাম না কমে উল্টো বাড়তে পারে।

খিলগাঁওয়ে ব্যবসায়ী জাফর বলেন, ধারণা ছিল এ সপ্তাহ থেকেই সবজির দাম কমতে শুরু করবে। কিন্তু কোনো সবজির দাম নতুন করে কমেনি। এখন আবার দেখছি নিম্নচাপের মতো বৃষ্টি হচ্ছে। এভাবে কয়েকদিন বৃষ্টি হলে সবজির দাম বেড়ে যাওয়ায় সম্ভাবনা আছে।

শান্তিনগর থেকে বাজার করা মো. সাইফুল ইসলাম বলেন, কয়েক সপ্তাহ ধরেই শুনছি সবজির দাম কমবে। কিন্তু তার কোনো বাস্তবায়ন দেখছি না। একটুখানি একটা কপির দাম রাখা হচ্ছে ৫০ টাকা। শিমের কেজি আগের মত ১০০ টাকার ওপরে বিক্রি হচ্ছে। পেঁপে ছাড়া কোনো সবজি ৫০ টাকার নিচে নেই।


রিটেলেড নিউজ

এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স পিএলসি এর ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স পিএলসি এর ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত নন লাইফ  বীমা কোম্পানী  এশিয়া প্যাসিফিক জেনারেল ইন... বিস্তারিত

জাফর আহমেদ বিএপিএলসি‘র সদস্য নির্বাচিত হওয়ায় পিপলস্ ইন্স্যুরেন্স পরিবারের শুভেচ্ছা

জাফর আহমেদ বিএপিএলসি‘র সদস্য নির্বাচিত হওয়ায় পিপলস্ ইন্স্যুরেন্স পরিবারের শুভেচ্ছা

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: সম্প্রতি পিপলস্ ইন্স্যুরেন্স পিএলসি এর চেয়ারম্যান জাফর আহমেদ পাটোয়ারী বাংলাদ... বিস্তারিত

তারেক রহমান এর সঙ্গে পপুলার লাইফের চেয়ারম্যান জহিরুল ইসলাম’র সাক্ষাৎ

তারেক রহমান এর সঙ্গে পপুলার লাইফের চেয়ারম্যান জহিরুল ইসলাম’র সাক্ষাৎ

Bank Bima Shilpa

সংবাদ বিজ্ঞপ্তি: গুলশানে বিএনপি’র চেয়াপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ার... বিস্তারিত

ন্যাশনাল লাইফ পিএলসি’র ৪০তম এজিএমএ ৩৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

ন্যাশনাল লাইফ পিএলসি’র ৪০তম এজিএমএ ৩৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত লাইফ বীমা খাতের কোম্পানী  ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স... বিস্তারিত

কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি’র ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি’র ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ননলাইফ বীমা কোম্পানী  কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি&... বিস্তারিত

ডেসকো পরিচালনা পর্ষদের ৫০০ তম পর্ষদ সভা অনুষ্ঠিত

ডেসকো পরিচালনা পর্ষদের ৫০০ তম পর্ষদ সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক:ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)'র ৫০০তম পরিচালনা পর্ষদ  সভা ... বিস্তারিত

সর্বশেষ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

Bank Bima Shilpa

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ ... বিস্তারিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

Bank Bima Shilpa

-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ  করল আইডিআরএ

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করল আইডিআরএ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত