দৈনিক বাংলাদেশ সমাচার'র ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবে বহুমুখী শিল্প প্রতিভাবান ব্যক্তিত্ব ড. খান আসাদুজ্জামান-এর একক সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত

Bank Bima Shilpa    ১০:৩৩ পিএম, ২০২৪-১২-২৩    734


দৈনিক বাংলাদেশ সমাচার'র ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবে বহুমুখী শিল্প প্রতিভাবান ব্যক্তিত্ব ড. খান আসাদুজ্জামান-এর একক সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

রাজধানী ঢাকায় রাজউক মিলনায়তনের ভিআইপি অডিটোরিয়ামে গত ২১ ডিসেম্বর ২০২৪, শনিবার অনুষ্ঠিত হয়ে গেল দৈনিক বাংলাদেশ সমাচার সম্পাদক, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার বহুমুখী শিল্পস্রষ্টা ড. খান আসাদুজ্জামান পিভিএমএস-এর একক সঙ্গীত সন্ধ্যা।

সারাবিশ্বের বাংলাভাষী মানুষের মুখপত্র জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার গৌরবোজ্জ্বল ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবের দিনব্যাপী অনুষ্ঠানমালার সমাপনী পর্ব শেষে এ আয়োজন অনুষ্ঠিত হয়। উক্ত গৌরবোজ্জ্বল প্রতিষ্ঠাবার্ষিকীর সূচনা পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার ডিভিশন প্ল্যানিং কমিশনের মাননীয় সচিব (সদস্য) মোহাম্মদ মাহবুবুর রহমান এবং সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সচিবালয়ের মাননীয় সচিব ড. মো. আনোয়ার উল্ল্যাহ এফসিএমএ। এছাড়াও উক্ত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে আমন্ত্রিত দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ, সাংবাদিক, কবি, সাহিত্যিক, শিল্পী ও শুভাকাঙ্ক্ষীগণ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী অনুষ্ঠান শেষে যখন আস্তে আস্তে বিকেল গড়িয়ে আসে অর্থাৎ শীতের সন্ধ্যায় উষ্ণতা ছড়িয়ে সুরের মূর্ছনায় শুরু হয় ড. খান আসাদুজ্জামান পিভিএমএস-এর একক সঙ্গীত পরিবেশনা। বিশিষ্ট সংগীত সাধক, গীতিকার ও সুরকার আবু জাফরের কথা ও সুর করা 'এই পদ্মা এই মেঘনা' গান দিয়ে আয়োজনটি শুরু হয়। চমৎকার গায়কী দিয়ে ড. খান আসাদুজ্জামান একে একে অনুষ্ঠানে ১৭টি সংগীত পরিবেশন করেন। যার মধ্যে ৩টি গান তার নিজের কথা ও সুর করা। এটা পত্রিকার সম্পাদক হিসেবে এক বিরল ঘটনা। এর আগে কোনো পত্রিকা বা টেলিভিশনের সম্পাদক এমন একক আয়োজন করেছেন বলে মনে হয় না।

ড. খান আসাদুজ্জামান এরপর একে একে গেয়েছেন দেশ-বিদেশের বিভিন্ন শিল্পীর গান, সিনেমার গান। তিনি যে গানগুলি গেয়েছেন- 'অলিরও কথা শুনে বকুল হাসে', 'আমার এই জীবন মরণ শুধুই তোমার', 'খোপার ঐ গোলাপ দিয়ে', 'কী মধুর মা, মা ডাকখানি', ' তুমি কী কেবলই ছবি', 'অনেক জমানো ব্যথা বেদনা', 'এক বৈশাখে দেখা হলো দুজনার', 'নষ্ট করলে কষ্ট হয়', 'যখন রাত্রি নিঝুম, নেই চোখে ঘুম', 'তুমি তো আমায় ভুলে গেছো', 'এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়', 'সোনার আখঁরে লেখা ভুলে যাওয়া নাম', 'নীলাঞ্জনা, ঐ নীল নীল চোখে', 'পৃথিবীতে সুখ বলে যদি কিছু', 'মাটিরও পিঞ্জিরার মাঝে', 'বন্ধু চির বন্ধন এক'।

এই ১৭টি গানের মধ্যে 'কী মধুর মা, মা ডাকখানি', 'নষ্ট করলে কষ্ট হয়' ও 'বন্ধু চির বন্ধন এক' এ ৩টি গানের গীতিকার ও সুরকার তিনি।

প্রমিত উচ্চারণে ড. খান আসাদুজ্জামান-এর সুললিত ও দরাজ কন্ঠে গাওয়া গানগুলি উপস্থিত শ্রোতাদের মনে দারুণ সাড়া ফেলে। শ্রোতাগণ তার গানের সাথে নচে-গেয়ে আয়োজনটি উপভোগ করেন। কখনো কখনো হাততালি দিয়ে অডিটোরিয়ামে আনন্দের ঝড় তুলে ফেলে। এছাড়া মায়ের গান শুনে কয়েকজনের চোখে পানিও দেখা গেছে। অনেকে আবেগপ্রবণ হয়ে কেঁদেও ফেলেন।

সবশেষ রাত নয়টায় তার লেখা সাংবাদিকের সাতকাহন কবিতা আবৃত্তির মাধ্যমে এক অপূর্ব মুগ্ধতা নিয়ে অনুষ্ঠানটির সমাপ্ত হয় এবং ড. খান আসাদুজ্জামান পিভিএমএস উপস্থিত সকল দর্শক-শ্রোতাদের ধন্যবাদ জানান।


রিটেলেড নিউজ

সরফরাজ হোসেন এফসিএস'র ট্র্যাব অ্যাওয়ার্ড অর্জন

সরফরাজ হোসেন এফসিএস'র ট্র্যাব অ্যাওয়ার্ড অর্জন

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব)আয়োজনে গত ৮ই ফেব্রুয়ারà... বিস্তারিত

বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হলো ‘দৈনিক বাংলাদেশ সমাচার-এর ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী

বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হলো ‘দৈনিক বাংলাদেশ সমাচার-এর ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী

Bank Bima Shilpa

মো. বেল্লাল হাওলাদার// দিনব্যাপী বহুবিধ বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দৈনিক বাংলাদেশ সমাচার পত্à... বিস্তারিত

The Beautiful Sun In Bangladesh.

The Beautiful Sun In Bangladesh.

Samsuddin Chowdhury

The sun is shining so bright And the sky is so beautiful and  Blue and the little birds are  Singing in Dhaka To and the fields  Are full of beautiful smiling  Flowers so bright and yellow There smiling in  Th... বিস্তারিত

রেকর্ড গড়েছে অক্ষয়-কিয়ারার ‘লক্ষ্মী’

রেকর্ড গড়েছে অক্ষয়-কিয়ারার ‘লক্ষ্মী’

Bank Bima Shilpa

  অক্ষয় ও কিয়ারা বহুল আলোচিত বলিউড সিনেমা ‘লক্ষ্মী’ অবশেষে মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্à¦... বিস্তারিত

 ছায়াবৃক্ষের বিশেষ চরিত্রে বড় পর্দায় আজম খান

 ছায়াবৃক্ষের বিশেষ চরিত্রে বড় পর্দায় আজম খান

Bank Bima Shilpa

সেপ্টেম্বর ২১, 2020 আমিনুল ইসলাম : বন্ধন বিশ্বাসের নতুন চলচ্চিত্র ছায়াবৃক্ষে বিশেষ চরিত্রে বড় পর্à¦... বিস্তারিত

সর্বশেষ

PRICE SENSITIVE INFORMATION of Continental Insurance

PRICE SENSITIVE INFORMATION of Continental Insurance

Bank Bima Shilpa

PRICE SENSITIVE INFORMATION of Continental Insurance ... বিস্তারিত

সেপ্টেম্বরে মোট দুর্ঘটনা ৪৪২, নিহত ৪২৩ আহত ৬৭৪ দুর্গাপুজায় নিরাপদ যাত্রার প্রত্যাশা জেওএসপি'র

সেপ্টেম্বরে মোট দুর্ঘটনা ৪৪২, নিহত ৪২৩ আহত ৬৭৪ দুর্গাপুজায় নিরাপদ যাত্রার প্রত্যাশা জেওএসপি'র

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিà¦... বিস্তারিত

ময়নমসিংহ অঞ্চলে পপুলার লাইফের ৬ কোটি ৪৩ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ

ময়নমসিংহ অঞ্চলে পপুলার লাইফের ৬ কোটি ৪৩ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: দ্রুত বীমা দাবী পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের অংà¦... বিস্তারিত