বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০২:২৫ এএম
নিজস্ব প্রতিবেদক: বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ’র চার সদস্য পদে নিয়োগ সম্পন্ন করেছে সরকার। সোমবার (২ ডিসেম্বর) এ সংক্রান্ত পৃথক চারটি প্রজ্ঞাপন জারি করেছে অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ বছরের জন্য তাদের চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র সদস্য (লাইফ) পদে নিয়োগ পেয়েছেন ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আপেল মাহমুদ এবং সদস্য (নন-লাইফ) পদে নিয়োগ পেয়েছেন মেঘনা ইন্স্যুরেন্সের সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু বকর সিদ্দিক।
এ ছাড়াও কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন) পদে নিয়োগ পেয়েছেন সাবেক অতিরিক্ত সচিব মো. ফজলুল হক এবং সদস্য (আইন) পদে নিয়োগ পেয়েছেন সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ মিজ তানজিনা ইসমাইল।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০ এর ধারা-৫ এর উপধারা-২ অনুযায়ী এই চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে বলে এ সংক্রান্ত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এতে আরো বলা হয়েছে, অন্যান্য সকল প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে ৩ বছর কিংবা তার বয়স ৬৭ বছর পূর্তি যা আগে ঘটে সে সময়ের জন্য তাদের চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে। তাদের পারিশ্রমিক, ভাতা ও অন্যান্য শর্তাদি সরকারের সাথে সম্পাদিত চুক্তির মাধ্যমে স্থিরীকৃত হবে।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এসব প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. সফি উল্লাহ।
বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত
-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের বৃহত্তর ... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বীমা গ্রাহকের দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা প... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত
-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত