ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের দ্বিতীয় বার সাফা গোল্ড অ্যাওয়ার্ড অর্জন

Bank Bima Shilpa    ০৫:২৫ পিএম, ২০২৪-১১-১২    963

ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের দ্বিতীয় বার সাফা গোল্ড অ্যাওয়ার্ড অর্জন

নিজস্ব প্রতিবেদক//

দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স দ্বিতীয় বারের মতো দক্ষিণ এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রফেশনাল পুরস্কার ‘সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস-সাফা গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন করেছে। লাইফ বীমা ক্যাটাগরিতে বাংলাদেশের একমাত্র জীবন বীমা কোম্পানী হিসেবে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স এই গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করে।

১১ নভেম্বর ২০২৪ শ্রীলংকার রাজধানী কলোম্বোর হোটেল সিনামোন লেকসাইডে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস-সাফা কর্তৃপক্ষ ২০২৩ সালের প্রকাশিত বার্ষিক প্রতিবেদন পর্যালোচনা ও মূল্যায়নে সকল ক্যাটাগরিতে সর্বোচ্চ মান অর্জন করায় ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সকে এই পুরস্কার প্রদান করে।

ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার প্রবীর চন্দ্র দাস এফসি দক্ষিণ এশিয়ার গৌরবময় এই প্রফেশনাল অ্যাওয়ার্ডটি গ্রহণ করেন। অ্যাওয়ার্ডটি তুলে দেন সাফার প্রেসিডেন্ট হেসানা কুরুপপু। অনুষ্ঠানে জুরি বোর্ডের চেয়ারপার্সন অনোজি ডি সিলভাসহ সাফার নেতৃবৃন্দ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সাফা দক্ষিণ এশিয়ার দেশগুলোর প্রফেশনাল হিসাববিদদের ইনস্টিটিউট সমূহের কেন্দ্রীয় সংগঠন। প্রতিবছর সংগঠনটির অন্তর্ভূক্ত দেশগুলোর প্রতিষ্ঠান সমূহের বার্ষিক প্রতিবেদন পর্যালোচনা ও নিরীক্ষ করে সকল সূচকে সর্বোচ্চ নাম্বার অর্জনকারী প্রতিষ্ঠানগুলোকে এই অ্যাওয়ার্ড প্রদান করে।
ন্যাশনাল লাইফের ২০২৩ সালের বার্ষিক প্রতিবেদনে ট্রান্সপারেন্সি, একাউন্টটেবিলিটি, কর্পোরেট গর্ভনেন্স ও  আন্তর্জাতিক মানের আর্থিক বিবরণী প্রকাশিত হয়।   
বাংলাদেশের ইতিহাসে একমাত্র জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পর পর দু’বার মর্যাদাশীল এই অ্যাওয়ার্ড অর্জন করলো। প্রথমবার ২০২২ সালের প্রকাশিত বার্ষিক প্রতিবেদনের জন্য কোম্পানীটি এই অ্যাওয়ার্ড অর্জন করে। অ্যাওয়ার্ডটি অর্জন করায় কোম্পানীর পরিচালনা পর্ষদসহ সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে আনন্দ উৎসব বিরাজ করছে। এই অর্জনের মধ্যদিয়ে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স  দেশের জীবন বীমা শিল্পে আরও উচ্চতর স্থানে নিজেদের অবস্থান করে নিলো।

রিটেলেড নিউজ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

Bank Bima Shilpa

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ ... বিস্তারিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

Bank Bima Shilpa

-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ  করল আইডিআরএ

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করল আইডিআরএ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত

ন্যাশনাল লাইফের ৭ কোটি ২৫ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ

ন্যাশনাল লাইফের ৭ কোটি ২৫ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক : দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের বৃহত্তর ... বিস্তারিত

পপুলার লাইফের বীমা দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের বীমা দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বীমা গ্রাহকের দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা প... বিস্তারিত

সর্বশেষ