স্বদেশ লাইফের কনসালটেন্ট নিয়োগ পেলেন ইখতিয়ার উদ্দিন শাহিন

Bank Bima Shilpa    ০৮:৫৭ পিএম, ২০২৪-১১-০৬    1524

স্বদেশ লাইফের কনসালটেন্ট নিয়োগ পেলেন ইখতিয়ার উদ্দিন শাহিন

নিজস্ব প্রতিবেদক//

৪র্থ প্রজন্মের লাইফ বীমা খাতের প্রতিষ্ঠান স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কনসালটেন্ট হিসেবে নিয়োগ পেলেন সাবেক সিইও ইখতিয়ার উদ্দিন শাহিন। এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে গত ৫/১১/২০২৪ ইং তারিখ মঙ্গল বার কোম্পানীর উর্ধতন কর্মকর্তাদের উপস্থিতিতে তিনি তার এ গুরু দায়িত্ব পান।

এ সময় স্বদেশ ইসলামী ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর বোর্ডের চেয়ারম্যান মাকসুদুর রহমানের হাতে ফুল দিয়ে বিশাল কর্মী বাহিনী নিয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শফিক শাওন।

অনুষ্ঠানে অন্যান্যদের ভিতর উপস্থিত ছিলেন, কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) হেদায়েত হোসেন আকাশ, কোম্পানি সচিব এডভোকেট জামাল উদ্দিন, উন্নয়ন প্রশাসন বিভাগের ইনচার্জ সাজিদ হোসাইন, আইটি বিভাগের ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, অব লিখন বিভাগের ইনচার্জ মোহাম্মদ আলমগীর হোসেন, হিসাববিভাগের ইনচার্জ মনোয়ার হোসেন, কোম্পানির সিনিয়র উপ ব্যবস্থাপনা পরিচালক (সেলস্ এন্ড মার্কেটিং) শেখ মনিরুল ইসলাম, সদ্য যোগদান কৃত সিনিয়র উপ ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম, কোম্পানির উপ ব্যবস্থাপনা পরিচালক  ইদ্রিস আলী সহ বিভিন্ন সংগঠনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রশাসনের কর্মকর্তাগন। অনুষ্ঠানে কোম্পানির চেয়ারম্যান বলেন আপনারা সকলে ব্যাংকের মাধ্যমে টাকা জমা করবেন, আপনাদের যেকোন সুযোগ সুবিধা, অথবা সমস্যা থাকলে আমার সাথে কথা বলবেন, স্বদেশ লাইফ কে আরো বেগবান, ব্যবসা এবং সংগঠন বৃদ্ধি করার জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কোম্পানির কনসাল্টেন্ট হিসাবে ইখতিয়ার উদ্দিন শাহিন কে দায়িত্ব দেওয়া হয়েছে।

তিনি আপনাদের সার্বিক পরামর্শ এবং দিক নির্দেশনা দিয়ে আপনাদের পাশে থাকবেন এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হেদায়াত হোসেন আকাশ, মুখ্য নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) হিসেবে তার দায়িত্ব পালন করবেন। তিনি আপনাদের সার্বক্ষণিক সহযোগিতা করবেন। বিগত এক দেড় মাসে প্রতিষ্ঠানটি অনেক উন্নতি হয়েছে, মাঠ পর্যায়ে ৫০ লক্ষ টাকার উপরে বিভিন্ন প্রকার দাবি পরিশোধ করা হয়েছে, আপনারা সকলেই আইডিআরের নিয়ম মেনে কোম্পানিকে সামনের দিকে এগিয়ে নিবেন। এ সময় ইখতিয়ার উদ্দিন শাহিন বলেন, আপনারা জানেন, আমি এই কোম্পানিতে দীর্ঘদিন ব্যবস্থাপনা পরিচালক(এমডি)হিসেবে দায়িত্বে ছিলাম, এই কোম্পানির প্রধান কার্যালয়ের যত ডেকোরেশন দেখছেন এবং এই কোম্পানির ১৬ টি গাড়ি, প্রতিষ্ঠানের সার্বিক যে উন্নয়ন হয়েছে, সব আমার হাতেই হয়েছে।

কিন্তু দুঃখের বিষয় আমার নামে বিভিন্ন প্রকার মিথ্যা অভিযোগ দিয়ে আমাকে এই কোম্পানি থেকে দূরে রাখা হয়েছিল। কোম্পানির পরিচালনা পর্ষদ আমার উপর পূর্ণ আস্থা রেখেছেন। এজন্য স্বদেশ ইসলামী লাইফের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান স্যার এবং ভাইস চেয়ারম্যান স্যার সহ সকলকে ধন্যবাদ জানাচ্ছি, আমাকে কনসালটেন্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়ছে।

আমি মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি, আপনাদের সকলের সহযোগিতা পেলে, সকল সমস্যা সমাধান করে স্বদেশ ইসলামী লাইফ কে বাংলাদেশের শ্রেষ্ঠ বীমা কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত করব ইনশাল্লাহ।

রিটেলেড নিউজ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

Bank Bima Shilpa

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ ... বিস্তারিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

Bank Bima Shilpa

-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ  করল আইডিআরএ

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করল আইডিআরএ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত

ন্যাশনাল লাইফের ৭ কোটি ২৫ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ

ন্যাশনাল লাইফের ৭ কোটি ২৫ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক : দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের বৃহত্তর ... বিস্তারিত

পপুলার লাইফের বীমা দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের বীমা দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বীমা গ্রাহকের দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা প... বিস্তারিত

সর্বশেষ