নাসির উদ্দিন আহমেদ বিআইএ’র প্রেসিডেন্ট

Bank Bima Shilpa    ০৭:৪৫ পিএম, ২০২৪-১০-২৮    949

নাসির উদ্দিন আহমেদ বিআইএ’র প্রেসিডেন্ট

নিজস্ব প্রতিবেদক//

লাইফ এবং ননলাইফ বিমা মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ)'র প্রেসিডেন্ট হয়েছেন নাসির উদ্দিন আহমেদ (পাভেল)। বিআইএ’র বর্তমান সভাপতি শেখ কবির হোসেন স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করায় তার জায়গায় নাসির উদ্দিন আহমেদ পাভেল সভাপতি হলেন।

বিআইএ’র ২১৮তম নির্বাহী কমিটির সভায় সব সদস্যের সর্বসম্মতিতে ২০২৩-২০২৪ মেয়াদের অবশিষ্ট সময়ের জন্য পাভেল সভাপতি নির্বাচিত হন বলে সোমবার (২৮ অক্টোবর) সংগঠনটি থেকে জানানো হয়েছে। বিআইএ’র নির্বাহী কমিটির ২০২৩-২০২৪ মেয়াদ আগামী বছরের ৮ এপ্রিল শেষ হবে।

নাসির উদ্দিন আহমেদ পাভেল বিআইএ’র দুই মেয়াদে (২০২১-২০২২ ও ২০২৩-২০২৪) প্রথম ভাইস-প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। তিনি মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ভাইস-চেয়ারম্যান ও কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ভাইস-চেয়ারম্যান এবং মেঘনা লাইফ সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের চেয়ারম্যান।

তিনি বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমির ‘বোর্ড অব গভর্নরস’-এর একজন সদস্য। এছাড়া তিনি নিজাম-হাসিনা ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতালের অন্যতম পরিচালক। বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমিসহ দেশে-বিদেশে তিনি বিমার ওপর বিভিন্ন ট্রেনিং এবং সেমিনারে অংশ নিয়েছেন।

বিগত প্রায় ১৪ বছর ধরে তিনি অর্থমন্ত্রণালয়, বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং বিআইএ’র বিভিন্ন কমিটির সদস্য হিসেবে বিমা খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

রিটেলেড নিউজ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

Bank Bima Shilpa

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ ... বিস্তারিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

Bank Bima Shilpa

-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ  করল আইডিআরএ

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করল আইডিআরএ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত

ন্যাশনাল লাইফের ৭ কোটি ২৫ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ

ন্যাশনাল লাইফের ৭ কোটি ২৫ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক : দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের বৃহত্তর ... বিস্তারিত

পপুলার লাইফের বীমা দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের বীমা দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বীমা গ্রাহকের দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা প... বিস্তারিত

সর্বশেষ