বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০২:৩১ এএম
নিজস্ব প্রতিবেদক//
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স দেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি বিপুল কর্মসংস্থান সৃষ্টি করেছে বলে জানিয়েছেন কোম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন।
তিনি বলেন, দেশব্যাপী ন্যাশনাল লাইফে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় দুই লাখ মানুষ কাজ করছে। ন্যাশনাল লাইফের কর্মীরা আর্থিকভাবে অনেক স্বচ্ছল ও স্বাবলম্বী।
১৮ অক্টোবর সৈকত নগরী কক্সবাজারের একটি হোটেলে সফল উন্নয়ন কর্মীদের অংশ গ্রহণে অনুষ্ঠিত দুদিন ব্যাপী আয়োজিত মোটিভেশনাল কনফারেন্সের প্রথম দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
কনফারেন্সে সভাপতিত্ব করেন কোম্পানির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট বাহার উদ্দিন মজুমদার।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ খসরু চৌধুরী, ডিএমডি এন্ড সিএফও প্রবীর চন্দ্র দাস, সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল কাসেম ও মোঃ খুরশীদ আলম পাটোয়ারী।
অনুষ্ঠানে প্রায় ৫ হাজার সফল উন্নয়ন কর্মকর্তা অংশ নেন।
মোঃ কাজিম উদ্দিন আরো বলেন, কিছু বীমা কোম্পানী সময় মতো বীমা দাবী পরিশোধ করতে না পারায় জনমনে বীমার প্রতি বিরূপ ধারণা সৃষ্টি হচ্ছে। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এই সংকট উত্তরণে কাজ করছে। তবে দাবি পরিশোধে ন্যাশনাল লাইফের শতভাগ ভূমিকা বীমার প্রতি মানুষকে আগ্রহী করে তুলছে।
বীমা দাবী পরিশোধে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য বিগত বছরের মতো ন্যাশনাল লাইফ আগামীতেও জাতীয় পুরস্কার লাভ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত
-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের বৃহত্তর ... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বীমা গ্রাহকের দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা প... বিস্তারিত