সরকারের জুলাই-সেপ্টেম্বরে ব্যাংক ঋণ বেড়ে প্রায় দ্বিগুণ

Bank Bima Shilpa    ১১:০২ পিএম, ২০২৪-১০-১৬    719


সরকারের জুলাই-সেপ্টেম্বরে ব্যাংক ঋণ বেড়ে প্রায় দ্বিগুণ

নিজস্ব প্রতিবেদক//
এক বছরের ব্যবধানে বাণিজ্যিক ব্যাংক থেকে সরকারের ধার বেড়েছে প্রায় ৯৩ শতাংশ।
রাজস্ব আয় কম হওয়ায়, আগের অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের প্রথম তিন মাসে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে সরকারের ধার বা ঋণ নেওয়ার পরিমাণ প্রায় দ্বিগুণ হয়েছে।

ব্যাংকাররা বলছেন— নতুন করে ঋণ নেওয়ার চাহিদা কমে যাওয়া, ট্রেজারি বিল ও বন্ডের উচ্চ সুদহারের কারণে ব্যাংকগুলোর কাছে এটি আকর্ষণীয় বিনিয়োগের ক্ষেত্র হয়ে উঠেছে।

কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদন অনুযায়ী, চলতি ২০২৫ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর পর্যন্ত সময়ে সরকার বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে বিভিন্ন মেয়াদী ট্রেজারি বিল ও বন্ড বিক্রির মাধ্যমে ৪৭,২০৯ ধার করেছে। গত অর্থবছরের একই সময় শেষে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে সরকার ধার করেছিল ২৪,৪৭৪ কোটি টাকা। অর্থাৎ, এক বছরের ব্যবধানে বাণিজ্যিক ব্যাংক থেকে সরকারের ধার বেড়েছে প্রায় ৯৩ শতাংশ।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "সরকার টার্গেট অনুযায়ী রাজস্ব আদায় করতে পারছে না। বিদেশ থেকে যেসব ফান্ড পাওয়া যেতো, সেটিও সেপ্টেম্বর পর্যন্ত খুব বেশি আসেনি। ফলে সরকারকে বাধ্য হয়ে ব্যাংক খাত থেকে ধার করতে হচ্ছে।"

প্রাইভেট খাতে লেন্ডিং ডিমান্ড (ঋণের চাহিদা) কম থাকায় ব্যাংকগুলো ট্রেজারি বিল ও বন্ডের মাধ্যমে সরকারকে ধার দিচ্ছে মন্তব্য করে এ ব্যাংকার বলেন, "বর্তমানে লোনের চাহিদা কমে গেছে, কারণ নতুন করে সেভাবে বিনিয়োগ হচ্ছে না। ফলে ব্যাংকগুলো তাদের লিকুইড মানি ট্রেজারি বিল ও বন্ডে বিনিয়োগ করছে।"

সম্প্রতি সরকারের ধার করার প্রবণতা কমায় ট্রেজারি বিল ও বন্ডের সুদের হার ৫–১০ বেসিস কমেছে বলেও জানান এই অভিজ্ঞ ব্যাংকার।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ধার নিয়ে মূলত কেন্দ্রীয় ব্যাংকের ধার পরিশোধ করছে সরকার। চলতি অর্থবছরের প্রথম তিন মাসে কেন্দ্রীয় ব্যাংকের ধার পরিশোধ করা হয়েছে ৪২,৭৯৪ কোটি টাকা। গত অর্থবছরের একই সময় শেষে কেন্দ্রীয় ব্যাংকের ধার পরিশোধের পরিমাণ ছিল ৩০,৩৭৮ কোটি টাকা।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময় শেষে ব্যাংক খাত থেকে সরকারের নিট ধার ৪,৪১৫ কোটি টাকা বেড়েছে। ২০২৪ অর্থবছরের একই সময় শেষে সরকারের ধার কমেছিল ৫,৯০৪ কোটি টাকা।

কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, "কেন্দ্রীয় ব্যাংক কন্ট্রাকশনারি মানিটারি পলিসির অংশ হিসেবে বাজারে টাকার যোগান কমাচ্ছে। এই প্রক্রিয়াতে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে লিকুইড মানি কেন্দ্রীয় ব্যাংকে ফেরানো হচ্ছে। মূলিস্ফীতি নিয়ন্ত্রণে এ ধরনের পদক্ষেপ ভালো ফল দেয়।"

"এছাড়া, ব্যাংকগুলোতে রেপোর মাধ্যমে টাকা ধার দেওয়ার দিনের সংখ্যা কমিয়ে নিয়ে আসা হয়েছে। এখন সপ্তাহে দুই কার্যদিবস ব্যাংকগুলো রেপোর মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার পায়; আগে সপ্তাহের প্রতি কার্যদিবসেই ধার দেওয়া হতো," যোগ করেন তিনি।

বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন বিবিএসকে বলেন, কেন্দ্রীয় ব্যাংক থেকে ওভারড্রফটের মাধ্যমে সরকারের ধার নির্ধারিত লিমিট ছাড়িয়ে গিয়েছিল। কমার্শিয়াল ব্যাংকগুলো থেকে ধার নিয়ে সরকার সেগুলো পরিশোধ করেছে।

তিনি বলেন, "এছাড়া রাজস্ব আদায় টার্গেটের তুলনায় কম হলেও সরকারি কর্মচারীদের বেতন, ঋণের সুদসহ সরকারের অপারেটিং কস্ট মেটাতে ব্যাংক খাত থেকে ধার বাড়াতে হয়েছে।"

ব্যাংকগুলো কম সুদে কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার নিয়ে ট্রেজারি বিল ও বন্ডে বিনিয়োগ করছে উল্লেখ করে এই অর্থনীতিবিদ বলেন, "কেন্দ্রীয় ব্যাংকের পুলিশি রেট ও ট্রেজারি বিল-বন্ডের সুদহারে অসামঞ্জস্যতা আছে। পলিসি রেট ও বিল-বন্ডের সুদহারের পার্থক্যে একটা সমন্বয় থাকা উচিত। তা না হলে ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের টাকায় মুনাফা করার সুযোগ পায়।"

কেন্দ্রীয় ব্যাংক থেকে নেওয়া ধার নিয়ম অনুযায়ী ব্যবহারের উপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, "কোনো ব্যাংক তারলী সংকটে পড়লে কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার নেবে। এখন এই ধারের টাকা দিয়ে তারা যদি ব্যবসা করে, তাহলে সেটি সমস্যা তৈরি করে। কেন্দ্রীয় ব্যাংককে এসব বিষয়ে নজরদারি বাড়াতে হবে।"

ব্যাংক খাত থেকে ধার কমাতে সরকারকে ব্যয় নিয়ন্ত্রণে ও আয় বাড়াতে এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট অ্যান্ড রেভিনিউ মোবিলাইজেশন- এর প্রক্রিয়া সংস্কার করতে হবে বলেও মন্তব্য করেন বিশ্বব্যাংকের সাবেক এই অর্থনীতিবিদ।


রিটেলেড নিউজ

এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স পিএলসি এর ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স পিএলসি এর ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত নন লাইফ  বীমা কোম্পানী  এশিয়া প্যাসিফিক জেনারেল ইন... বিস্তারিত

জাফর আহমেদ বিএপিএলসি‘র সদস্য নির্বাচিত হওয়ায় পিপলস্ ইন্স্যুরেন্স পরিবারের শুভেচ্ছা

জাফর আহমেদ বিএপিএলসি‘র সদস্য নির্বাচিত হওয়ায় পিপলস্ ইন্স্যুরেন্স পরিবারের শুভেচ্ছা

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: সম্প্রতি পিপলস্ ইন্স্যুরেন্স পিএলসি এর চেয়ারম্যান জাফর আহমেদ পাটোয়ারী বাংলাদ... বিস্তারিত

তারেক রহমান এর সঙ্গে পপুলার লাইফের চেয়ারম্যান জহিরুল ইসলাম’র সাক্ষাৎ

তারেক রহমান এর সঙ্গে পপুলার লাইফের চেয়ারম্যান জহিরুল ইসলাম’র সাক্ষাৎ

Bank Bima Shilpa

সংবাদ বিজ্ঞপ্তি: গুলশানে বিএনপি’র চেয়াপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ার... বিস্তারিত

ন্যাশনাল লাইফ পিএলসি’র ৪০তম এজিএমএ ৩৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

ন্যাশনাল লাইফ পিএলসি’র ৪০তম এজিএমএ ৩৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত লাইফ বীমা খাতের কোম্পানী  ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স... বিস্তারিত

কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি’র ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি’র ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ননলাইফ বীমা কোম্পানী  কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি&... বিস্তারিত

ডেসকো পরিচালনা পর্ষদের ৫০০ তম পর্ষদ সভা অনুষ্ঠিত

ডেসকো পরিচালনা পর্ষদের ৫০০ তম পর্ষদ সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক:ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)'র ৫০০তম পরিচালনা পর্ষদ  সভা ... বিস্তারিত

সর্বশেষ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

Bank Bima Shilpa

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ ... বিস্তারিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

Bank Bima Shilpa

-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ  করল আইডিআরএ

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করল আইডিআরএ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত