ঋণ খেলাপির দায়ে ওয়ান ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাঈদ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

Bank Bima Shilpa    ১০:৪২ পিএম, ২০২৪-১০-১৬    933


ঋণ খেলাপির দায়ে ওয়ান ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাঈদ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক//

১২ কোটি পাওনার বিপরীতে সাউথইস্ট ব্যাংকের দায়ের করা মামলায়— চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান আজ বুধবার এ আদেশ দেন।ওয়ান ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাঈদ হোসেন চৌধুরী ও তার স্ত্রী ফারজানা চৌধুরীকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। ১২ কোটি পাওনার বিপরীতে সাউথইস্ট ব্যাংকের দায়ের করা মামলায়— চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান আজ বুধবার এ আদেশ দেন।

অর্থঋণ আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম বলেন, ১২ কোটি ৩৮ লাখ ৯০ হাজার টাকা পাওনা আদায়ে ২০২২ সালের ডিসেম্বরে এইচআরসি সিন্ডিকেট লিমিটেডের বিরুদ্ধে মামলা দায়ের করে সাউথইস্ট ব্যাংক।

ব্যাংকের তথ্যমতে, ২০০৯ সালে ব্যাংকটির আগ্রাবাদ শাখা থেকে ঋণ সুবিধা নেয় এইচআরসি সিন্ডিকেট। এরপর ঋণ পরিশোধ না করে ২০১৯ সাল পর্য়ন্ত একাধিকবার ঋণটি পুনঃতফসিল সুবিধা নেয় প্রতিষ্ঠানটি। ঋণের বিপরীতে ব্যাংকে কোনো জামানত নেই।

আজ শুনানি শেষে আদালত পর্য়ালোচনায় উল্লেখ করেন- এইচআরসি সিন্ডিকেটের কর্ণধার সাঈদ হোসেন চৌধুরী ওয়ান ব্যাংকের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ও তার স্ত্রী ফারজানা ৮৪ কোটি ৯০ লাখ টাকার সমপরিমাণ ওয়ান ব্যাংকের শেয়ার ধারণ করছেন। তাতে প্রতীয়মান হয়, তারা ব্যাংকের ঋণ পরিশোধে যথেষ্ট সামর্থ্যবান। কিন্তু তারা আইন আদালতের পদ্ধতিগত অপব্যবহারের সুযোগ নিয়ে খেলাপি ঋণ পরিশোধ করছেন না।

বেঞ্চ সহকারী রেজাউল করিম বলেন, সার্বিক বিবেচনায় আদালতের কাছে প্রতীয়মান হয়েছে তারা ইচ্ছাকৃত ঋণখেলাপি। কোনো ঋণখেলাপি ব্যক্তি ব্যাংকিং কোম্পানি আইনের বিধান মোতাবিক, কোনো ব্যাংকের পরিচালক পদে থাকতে পারেন না। তাই ইতোমধ্যে (গত ১ সেপ্টেম্বর) সাঈদ হোসেনকে ওয়ান ব্যাংকের পরিচালক পদ থেকে অপসারণের নির্দেশ দেওয়াও হয়।

একই মামলায় আজ বুধবার সাঈদ হোসেন ও তার স্ত্রী ফারজানাকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় আদালত।

সাঈদ হোসেন চৌধুরী এইচআরসি গ্রুপের চেয়ারম্যান। তাঁর চা–সহ শিপিং ব্যবসা রয়েছে।

সাউথইস্ট ব্যাংকের ১২ কোটি ছাড়াও — এইচআরসি গ্রুপের কাছে স্ট্যান্ডার্ড ব্যাংকের ১৭২ কোটি টাকা পাওনা রয়েছে বলে উল্লেখ করেন আদালত।


রিটেলেড নিউজ

আরিফ বিল্লাহ আদিল চৌধুরী এবি ব্যাংকের নতুন এমডি

আরিফ বিল্লাহ আদিল চৌধুরী এবি ব্যাংকের নতুন এমডি

Bank Bima Shilpa

সেকান্দর আলী: এবি ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন আরিফ বিল... বিস্তারিত

'থ্রি জিরোস’ লক্ষ্য বাস্তবায়নে নতুন পণ্য চালু করল ইউসিবি ব্যাংক

'থ্রি জিরোস’ লক্ষ্য বাস্তবায়নে নতুন পণ্য চালু করল ইউসিবি ব্যাংক

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক// অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রস্তাবিত ‘থ্রি জিরোস’ লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্... বিস্তারিত

মোহাম্মদ নূরুল আমিন গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান

মোহাম্মদ নূরুল আমিন গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব ... বিস্তারিত

নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ব্যাংকের ২২৩তম শাখা উদ্বোধন

নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ব্যাংকের ২২৩তম শাখা উদ্বোধন

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ২২৩তম শাখার কার্য... বিস্তারিত

আলহাজ্ব সেলিম রহমান আল-আরাফাহ্ ব্যাংক'র চেয়ারম্যান নির্বাচিত

আলহাজ্ব সেলিম রহমান আল-আরাফাহ্ ব্যাংক'র চেয়ারম্যান নির্বাচিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: আলহাজ্ব সেলিম রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি. এর পরিচালনা পর্ষদের চেয়ার... বিস্তারিত

ডাচ্-বাংলা ব্যাংকের ২০২৪ সালের শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

ডাচ্-বাংলা ব্যাংকের ২০২৪ সালের শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ: ডাচ্-বাংলা ব্যাংকের ২০২৪ সালের শাখা ব্যবস্থাপক সম্মেলন ২৭ ও ২৮ জানুয়ারি ২০২৪ ইং তারিখ... বিস্তারিত

সর্বশেষ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

Bank Bima Shilpa

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ ... বিস্তারিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

Bank Bima Shilpa

-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ  করল আইডিআরএ

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করল আইডিআরএ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত