২০২৪ সালের প্রথমার্ধে জেনিথ ইসলামী লাইফের মোট প্রিমিয়াম সংগ্রহ বেড়েছে ৩৮.৪৭%

Bank Bima Shilpa    ১২:৫৪ পিএম, ২০২৪-১০-০৩    1559

২০২৪ সালের প্রথমার্ধে জেনিথ ইসলামী লাইফের মোট প্রিমিয়াম সংগ্রহ বেড়েছে ৩৮.৪৭%

নিজস্ব প্রতিবেদক//

ঢাকা, ৪ জুলাই ২০২৪: পুঁজিবাজারে তালিকাভুক্তির আবেদন করা চতুর্থ প্রজন্মের বীমা কোম্পানি জেনিথ ইসলামী লাইফের প্রিমিয়াম সংগ্রহ বেড়েছে। একইসঙ্গে কোম্পানিটি বিনিয়োগ এবং দাবি পরিশোধের হারও বেড়েছে ২০২৪ সালের প্রথমার্ধ তথা জানুয়ারি থেকে জুন পর্যন্ত।

তথ্য অনুসারে, ২০২৪ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত কোম্পানিটি সর্বমোট ১১ কোটি ৩২ লাখ টাকার প্রিমিয়াম সংগ্রহ করেছে। ২০২৩ সালের একইসময়ে কোম্পানিটির মোট প্রিমিয়াম সংগ্রহ ছিল ৮ কোটি ১৮ লাখ টাকা। অর্থাৎ কোম্পানিটির মোট প্রিমিয়াম সংগ্রহ ৩ কোটি ১৫ লাখ টাকা বা ৩৮.৪৭ শতাংশ বেড়েছে।

২০২৪ সালে বীমা কোম্পানিটির সংগৃহীত মোট প্রিমিয়ামের মধ্যে ১ম বর্ষ প্রিমিয়াম সংগ্রহ ৪৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ কোটি ৭৮ লাখ টাকা। এ ছাড়াও নবায়ন সংগ্রহ ৩৭ শতাংশ বেড়ে ৪ কোটি ৬৪ লাখ টাকা এবং গ্রুপ বীমার প্রিমিয়াম ৬ শতাংশ বেড়ে ৯০ লাখ টাকা দাঁড়িয়েছে।

জেনিথ ইসলামী লাইফের বিনিয়োগও বেড়েছে ২৭.১৬ শতাংশ। ২০২৪ সালের প্রথম ৬ মাসে কোম্পানিটি ৩ কোটি ২৪ লাখ টাকা নতুন বিনিয়োগ করেছে। এর আগে ২০২৩ সালের প্রথমার্ধে কোম্পানিটির এই নতুন বিনিয়োগ ছিল ২ কোটি ৫৫ লাখ টাকা। অর্থাৎ ২০২৩ সালের প্রথমার্ধের তুলনায় ২০২৪ সালের প্রথমার্ধে কোম্পানিটির বিনিয়োগ বেড়েছে প্রায় ৭০ লাখ টাকা।
একইভাবে বীমা দাবি পরিশোধেও প্রবৃদ্ধির ধারা বজায় রেখেছে জেনিথ ইসলামী লাইফ। ২০২৩ সালের প্রথম অর্ধবার্ষিকের চেয়ে ২০২৪ সালের প্রথম অর্ধবার্ষিক তথা জানুয়ারি থেকে জুন পর্যন্ত কোম্পানিটি প্রায় ৬৫ লাখ টাকা বা ১৮.৮৮ শতাংশ বেশি বীমা দাবি পরিশোধ করেছে।

জেনিথ ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান বলেন, প্রিমিয়াম সংগ্রহ, বিনিয়োগ ও দাবি পরিশোধসহ আমাদের সকল সূচকই প্রবৃদ্ধির ধারায় রয়েছে। ভবিষ্যতেও আমাদের সকল সূচকের উর্ধ্বগতি অব্যাহত থাকবে, এটাই আমাদের প্রত্যাশা। ইতোমধ্যে আমরা সর্বোচ্চ গ্রাহক সেবা দিয়ে মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছি।

তিনি আরো বলেন, গ্রাহকদের আস্থা নিয়েই আমরা পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার চেষ্টা করছি। সকল প্রস্তুতি সম্পন্ন করে এইমধ্যে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি’র কাছে আমাদের ফাইল সাবমিট করা হয়েছে। কোম্পানির ইতিবাচক প্রবদ্ধি থাকায় আমরা আশা করছি খুব শিগগিরই আইপিও’র অনুমোদন পাবো।

রিটেলেড নিউজ

সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় বিআইএ প্রেসিডেন্ট সাঈদ আহমেদকে বিআইএফ’র অভিনন্দন

সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় বিআইএ প্রেসিডেন্ট সাঈদ আহমেদকে বিআইএফ’র অভিনন্দন

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-১ আসন থেকে এমপি নির্বাচিত হওয়ায় বাংলাদে... বিস্তারিত

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স'র মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে মোঃ আমিনুর রহমানের নিয়োগ অনুমোদন

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স'র মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে মোঃ আমিনুর রহমানের নিয়োগ অনুমোদন

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত নন-লাইফ বীমা প্রতিষ্ঠান কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স পি... বিস্তারিত

সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় বিআইএ'র প্রেসিডেন্ট সাঈদ আহমেদ আসলামকে প্রাইম লাইফের শুভেচ্ছা

সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় বিআইএ'র প্রেসিডেন্ট সাঈদ আহমেদ আসলামকে প্রাইম লাইফের শুভেচ্ছা

Bank Bima Shilpa

সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরিয়তপুর-১ আসনে বিপুল ভোটে বেসরকারিভাবে বিজীয় হ... বিস্তারিত

কক্সবাজারে প্রাইম লাইফ'র বীমা দাবী পরিশোধ

কক্সবাজারে প্রাইম লাইফ'র বীমা দাবী পরিশোধ

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত লাইফ বীমা কোম্পানী প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ল... বিস্তারিত

ন্যাশনাল লাইফের আইডিআরএ ইনস্যুরেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন

ন্যাশনাল লাইফের আইডিআরএ ইনস্যুরেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক : দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি আইডিআর... বিস্তারিত

এস, এম, ইব্রাহিম হোসাইন, ACII (UK)-এর সিনিয়র কনসালটেন্ট হিসেবে বিআইএ-তে যোগদান

এস, এম, ইব্রাহিম হোসাইন, ACII (UK)-এর সিনিয়র কনসালটেন্ট হিসেবে বিআইএ-তে যোগদান

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক : এস, এম, ইব্রাহিম হোসাইন, ACII (UK) সম্প্রতি বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনে সিনিয়র ... বিস্তারিত

সর্বশেষ

সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় বিআইএ প্রেসিডেন্ট সাঈদ আহমেদকে বিআইএফ’র অভিনন্দন

সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় বিআইএ প্রেসিডেন্ট সাঈদ আহমেদকে বিআইএফ’র অভিনন্দন

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-১ আসন থেকে এমপি নির্বাচিত হওয়ায় বাংলাদে... বিস্তারিত

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স'র মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে মোঃ আমিনুর রহমানের নিয়োগ অনুমোদন

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স'র মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে মোঃ আমিনুর রহমানের নিয়োগ অনুমোদন

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত নন-লাইফ বীমা প্রতিষ্ঠান কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স পি... বিস্তারিত

প্রাইম লাইফের গ্রাহক আস্থা, আর্থিক প্রবৃদ্ধি ও ডিজিটালাইজেশনে নতুন দিগন্ত -

প্রাইম লাইফের গ্রাহক আস্থা, আর্থিক প্রবৃদ্ধি ও ডিজিটালাইজেশনে নতুন দিগন্ত -

Bank Bima Shilpa

মোঃ আকতার, চেয়ারম্যান, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড Prepare to be a good person before becoming a great person. শৈশবকাল থে... বিস্তারিত