৩ মাসের মধ্যে পুঁজিবাজারে না এলে বীমা কোম্পানির সনদ বাতিল

Admin    ০৮:৫১ পিএম, ২০১৯-০৯-১৬    1046

৩ মাসের মধ্যে পুঁজিবাজারে না এলে বীমা কোম্পানির সনদ বাতিল

দেশে জীবন ও সাধারণ বীমার ৭৮টি কোম্পানি রয়েছে। এর মধ্যে ৪৭টি কোম্পানি পুঁজিবাজারের তালিকাভুক্ত। বাকি ৩১টি কোম্পানি এখনো তালিকাভুক্ত হয়নি। যারা এখনো তালিকাভুক্ত হয়নি তাদের আগামী তিন মাসের মধ্যে পুঁজিবাজারের তালিকাভুক্ত হতে হবে। না হলে তাদের সনদ বাতিল করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

রোববার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে বীমা প্রতিষ্ঠানগুলোর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং মুখ্য নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মুস্তফা কামাল বলেন, ‘সরকার একটা উদ্দেশ্যকে সামনে রেখে বীমা কোম্পানিগুলোকে লাইসেন্স দিয়ে থাকে। সরকারের উদ্দেশ্য পূরণ না হলে লাইসেন্স বাতিল হবে। বীমা কোম্পানিগুলো পুঁজিবাজারে এলে বাজার আরও শক্তিশালী হবে।’

মন্ত্রী বলেন, ‘একদেশে দুই রকম হতে পারে না। কেউ পুঁজিবাজারে থাকবে, আবার কেউ বাইরে থাকবে- এটা হতে পারে না। আগামী অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বরের মধ্যেই বাইরে থাকা ৩১ কোম্পানিকে পুঁজিবাজারে অন্তর্ভুক্ত হতে হবে। অন্যথায় চার ধাপে এদের লাইসেন্স বাতিল করা হবে।’

অর্থমন্ত্রী বলেন, ‘দেশের সব ধরনের ছোট-বড় ভবন যেমন-অফিস-বাসা এগুলো বীমার আওতায় আসতে হবে। দেশের প্রতিটি নাগরিককে বীমার আওতায় আসতে হবে। কারণ উন্নত দেশের মানুষসহ সামান্য পশুদের বীমা করা হয়। তাই আমাদেরও অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে এসব উদ্যোগ নিতে হবে।’

মতবিনিময় সভায় বীমা খাতের প্রধান প্রধান সমস্যা নিয়ে আলোচনা হয়। সমস্যাগুলো হচ্ছে- বীমা পণ্যের স্বল্পতা, বীমা লিটারেসির ব্যবস্থা না থাকা, বীমা দাবি যথাসময়ে নিষ্পত্তি না করা, দেশে সাধারণ বীমা করপোরেশন ব্যতীত পুনঃবীমা প্রতিষ্ঠান না থাকা, বীমা কোম্পানিগুলোর করপোরেট গভর্ন্যান্সের অভাব, জীবন বীমা প্রতিষ্ঠানগুলোর অ্যাকচ্যুয়ারির অভাব এবং আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহারে অপর্যাপ্ততা।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব আসাদুল ইসলাম, আইডিআরএর চেয়ারম্যান শফিকুর রহমান পাটোয়ারী এবং বাংলাদেশ বীমা সমিতির সভাপতি শেখ কবির হোসেনসহ বিভিন্ন বীমা কোম্পানির চেয়ারম্যান, এমডি ও খাত সংশ্লিষ্টরা।

রিটেলেড নিউজ

ময়নমসিংহ অঞ্চলে পপুলার লাইফের ৬ কোটি ৪৩ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ

ময়নমসিংহ অঞ্চলে পপুলার লাইফের ৬ কোটি ৪৩ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: দ্রুত বীমা দাবী পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের অংà¦... বিস্তারিত

ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে পপুলার লাইফের ৩ কোটি ১৮ লক্ষ বীমা দাবী পরিশোধ

ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে পপুলার লাইফের ৩ কোটি ১৮ লক্ষ বীমা দাবী পরিশোধ

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেক্স: দ্রুত বীমা দাবী পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের অংà¦... বিস্তারিত

কুমিল্লা অঞ্চলে পপুলার লাইফের ৭ কোটি ৩৮ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত

কুমিল্লা অঞ্চলে পপুলার লাইফের ৭ কোটি ৩৮ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: দ্রুত বীমা দাবী পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের অংà¦... বিস্তারিত

পপুলার লাইফের ফেনী জেলার বীমা দাবীর ২ কোটি ৫৩ লক্ষ টাকার চেক হস্তান্তর ও আলোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ফেনী জেলার বীমা দাবীর ২ কোটি ৫৩ লক্ষ টাকার চেক হস্তান্তর ও আলোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক : বীমা শিল্পে গ্রাহকের আস্থা বৃদ্ধির লক্ষ্যে পপুলার লাইফ দ্রুত বীমা দাবী পরিশà§... বিস্তারিত

নোয়াখালী অঞ্চলে পপুলার লাইফের  ৪ কোটি ৩১ লক্ষ টাকার বীমা দাবীর চেক হস্তান্তর

নোয়াখালী অঞ্চলে পপুলার লাইফের ৪ কোটি ৩১ লক্ষ টাকার বীমা দাবীর চেক হস্তান্তর

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: দ্রুত বীমা দাবী পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের অংà¦... বিস্তারিত

পপুলার লাইফের নারায়ণগঞ্জ অঞ্চলে ৪ কোটি ১৯ লক্ষ ৯৭ হাজার টাকার বীমা দাবী পরিশোধ

পপুলার লাইফের নারায়ণগঞ্জ অঞ্চলে ৪ কোটি ১৯ লক্ষ ৯৭ হাজার টাকার বীমা দাবী পরিশোধ

Bank Bima Shilpa

 বিবিএস নিউজ ডেস্ক : দ্রুত বীমা দাবী পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের à... বিস্তারিত

সর্বশেষ

PRICE SENSITIVE INFORMATION of Continental Insurance

PRICE SENSITIVE INFORMATION of Continental Insurance

Bank Bima Shilpa

PRICE SENSITIVE INFORMATION of Continental Insurance ... বিস্তারিত

সেপ্টেম্বরে মোট দুর্ঘটনা ৪৪২, নিহত ৪২৩ আহত ৬৭৪ দুর্গাপুজায় নিরাপদ যাত্রার প্রত্যাশা জেওএসপি'র

সেপ্টেম্বরে মোট দুর্ঘটনা ৪৪২, নিহত ৪২৩ আহত ৬৭৪ দুর্গাপুজায় নিরাপদ যাত্রার প্রত্যাশা জেওএসপি'র

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিà¦... বিস্তারিত