বৈষম্য বিরোধী আন্দোলনে সাউথইস্ট ইউনিভার্সিটির শহীদদের পরিবারের পাশে দাঁড়ালো জেনিথ ইসলামী লাইফ

Bank Bima Shilpa    ০৬:৩৫ পিএম, ২০২৪-০৮-১৩    1143

বৈষম্য বিরোধী আন্দোলনে সাউথইস্ট  ইউনিভার্সিটির  শহীদদের পরিবারের পাশে দাঁড়ালো জেনিথ ইসলামী লাইফ

বিবিএস নিউজ: বৈষম্য বিরোধী আন্দোলনে সাউথইস্ট ইউনিভার্সিটির ৪ জন শিক্ষার্থী শাহাদাত বরণ করেন। তারা হলেন বিবিএ এর শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ জাবির, ইইই বিভাগের শিক্ষার্থী মো. রাব্বি মিয়া, টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী রাকিব হাসান ও রবিউল লিমন।

সাউথইস্ট ইউনিভার্সিটির সকল শিক্ষার্থীর গ্রুপ সাময়িক জীবন বীমা করা ছিল জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর সাথে। বীমা সুবিধাদির তফশিল মোতাবেক শাহাদাত বরণকৃত প্রত্যেক শিক্ষার্থীর অভিভাবক পাবেন ১ লাখ টাকা মৃত্যু দাবি সুবিধা।

অদ্য সাউথইস্ট ইউনিভার্সিটির কনফারেন্স রুমে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ইউসুফ মাহবুবুল ইসলাম, পিএইচডি এর নিকট ২ শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ জাবির এবং  মো. রাব্বি মিয়ার মৃত্যুদাবী বাবদ ২ লাখ টাকার চেক হস্তান্তর করেন জেনিথ ইসলামী লাইফের ভিপি মো. আনোয়ার হোসেন সরকার।

এ সময় উপস্থিত ছিলেন সাউথইস্ট ইউনিভার্সিটির প্রো-ভিসি এম. মোফাজ্জল হোসেন, রেজিস্ট্রার মেজর জেনারেল কাজী ফখরুদ্দিন আহমেদ, এসপিপি, পিএসসি (অবঃ), অতিরিক্ত রেজিস্ট্রার এয়ার ভাইস মার্শাল এম. আবুল বাশার (অব.), ট্রাস্টি বোর্ডের ডাইরেক্টর- অপারেশন ইন্জি. মো. আবুল বাশার, ট্রাস্টি বোর্ডের সচিব মো. তারিক আল জলিল, ডাইরেক্টর- ফাইন্যান্স মো. আবদুল মতিন, এফসিএ এবং জেনিথ লাইফের এসভিপি মো. শাহাদাৎ হোসেন ও ভিপি মো. তোফাজ্জল হোসেন।

অপর ২ শিক্ষার্থী রাকিব হাসান ও রবিউল লিমন এর মৃত্যু বীমা দাবির আবেদন হাতে পাওয়ার সাথে সাথেই বীমা অংকের চেক ইস্যু করবে জেনিথ লাইফ। বৈষম্য বিরোধী আন্দোলন ইস্যুতে মৃত্যু দাবীর অর্থ প্রদানে দেশের ইতিহাসে জেনিথ ইসলামী লাইফ-ই প্রথম। জানা যায় আগামী ১৮ সেপ্টেম্বর শহীদদের আত্নার মাগফেরাতের উদ্দেশ্য দোয়ার আয়োজন করেছে ইউনিভার্সিটি প্রশাসন। ঐ দিন ৪ শহীদের অভিভাবকদের হাতে বীমার টাকা সহ আরো বড় অংকের চেক তুলে দেবে ইউনিভার্সিটি প্রশাসন।

রিটেলেড নিউজ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

Bank Bima Shilpa

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ ... বিস্তারিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

Bank Bima Shilpa

-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ  করল আইডিআরএ

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করল আইডিআরএ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত

ন্যাশনাল লাইফের ৭ কোটি ২৫ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ

ন্যাশনাল লাইফের ৭ কোটি ২৫ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক : দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের বৃহত্তর ... বিস্তারিত

পপুলার লাইফের বীমা দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের বীমা দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বীমা গ্রাহকের দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা প... বিস্তারিত

সর্বশেষ