টাকার অভাবে ধার নিয়ে চলছে ব্যাংক

Bank Bima Shilpa    ০৮:৪২ পিএম, ২০১৯-০৯-১৬    1154


 টাকার অভাবে ধার নিয়ে চলছে ব্যাংক

ব্যাংকগুলোতে এখন তারল্য সংকট প্রকট আকার ধারণ করেছে। টাকার অভাবে অনেক ব্যাংক চাহিদামতো ঋণ দিতে পারছে না। আবার কোনো কোনো ব্যাংক চাপ সামলাতে অন্য ব্যাংক থেকে ধার করে চলছে। এর মূল কারণ সার্বিকভাবে ব্যাংক খাতের উদ্বৃত্ত তারল্য কমে গেছে। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত তথ্য অনুযায়ী গত জুন মাস শেষে ব্যাংক খাতে মোট উদ্বৃত্ত তারল্য কমে ৬০ হাজার ৫০০ কোটি টাকায় দাঁড়িয়েছে। এতে করে বাড়ছে সুদহার। একই সঙ্গে আন্তঃব্যাংক মুদ্রাবাজারে কলমানির সুদহারও গত চার বছরের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, নগদ টাকার সংকটের কারণে অনেক ব্যাংকই এখন স্বল্পসময়ের জন্য ধার করে চলছে। এ কারণে আন্তঃব্যাংক মুদ্রাবাজারে কলমানির সুদহার বাড়ছে। গত ২২ আগস্ট থেকে কলমানির রেট সর্বোচ্চ ৫ দশমিক ৫০ শতাংশে রয়েছে। যা গত চার বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে সর্বশেষ ২০১৫ সালের অক্টোবরে কলমানির রেট ৫ শতাংশ উপরে ছিল।

সংশ্লিষ্টরা জানান, ব্যাংকগুলোর টাকার লেনদেনে সংকট দেখা দিলে আন্তঃব্যাংক মুদ্রাবাজার অর্থাৎ কলমানি মার্কেট থেকে তারা স্বল্পসময়ের জন্য ধার করে থাকে। টাকার চাহিদা বেশি থাকলে ধার করতে হয় বেশি সুদে। আর চাহিদার চেয়ে সরবরাহ বেশি থাকলে সুদ কম গুনতে হয়। এখন ব্যাংক খাতে নগদ টাকার সংকট রয়েছে তাই কলমানি রেট ঊর্ধ্বমুখী রয়েছে।

এ বিষয়ে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান ও ঢাকা ব্যাংকের এমডি সৈয়দ মাহবুবুর রহমান বলেন, নতুন আমানত কম আসছে। আবার ঋণের চাপ রয়েছে। এছাড়া গত কয়েক মাস ধরে সরকারের ঋণ নেয়ার প্রবণতা বেড়েছে। সব মিলিয়ে ব্যাংকগুলোতে নগদ অর্থের সংকট রয়েছে।

তিনি বলেন, নতুন আমানত না আসলে এ সংকট কাটবে না। এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবে সুদহার বাড়ছে বলে জানান ব্যাংকের এমডিদের এ নেতা।

বিদ্যমান নিয়মে, ব্যাংকগুলোর সব ধরনের তলবি ও মেয়াদি আমানতের একটি অংশ নগদে এবং ট্রেজারি বিল ও বন্ড কিনে সরকারকে ঋণ দেয়ার মাধ্যমে বিধিবদ্ধ জমা হিসেবে কেন্দ্রীয় ব্যাংকে রাখতে হয়। প্রচলিত ধারার একটি ব্যাংকের বিধিবদ্ধ জমা (এসএলআর) রাখতে হয় আমানতের সাড়ে ১৮ শতাংশ। ইসলামী ব্যাংকগুলোকে রাখতে হয় ১১ শতাংশ। উভয়ধারার ব্যাংকগুলোকে নগদে রাখতে হয় সাড়ে পাঁচ শতাংশ। বিধিবদ্ধ তারল্য সংরক্ষণে অতিরিক্ত অংশ উদ্বৃত্ত তারল্য। এর একটি অংশও বিভিন্ন বন্ডে বিনিয়োগ থাকে। বাকি অংশ ব্যাংকের ঋণযোগ্য তহবিল।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন শেষে ব্যাংকগুলোতে উদ্বৃত্ত তারল্য দাঁড়ায় ৬০ হাজার ৫৪৯ কোটি টাকায়। যা গত ২০১৮ সালের ডিসেম্বর শেষে ছিল ৭৬ হাজার ৩৯৩ কোটি টাকা। এর আগে ২০১৭ সালের ডিসেম্বর শেষে ছিল ৮৬ হাজার ৬৯৬ কোটি টাকা। এর আগে ২০১৬ সাল শেষে ছিল এক লাখ ২২ হাজার ৭৫ কোটি টাকা। ২০১৫ সালের ডিসেম্বর শেষে ছিল এক লাখ ২০ হাজার ৬৭৯ লাখ কোটি টাকা।

এ বিষয়ে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, নানা কেলেঙ্কারির কারণে ব্যাংকের প্রতি সাধারণ মানুষের আস্থা কমেছে। অন্যদিকে ব্যাংকের সুদহারের চেয়ে সঞ্চয়পত্রের সুদের হারের পার্থক্য অনেক। এসব কারণে ব্যাংকগুলো কাঙ্ক্ষিত আমানত পাচ্ছে না। বিতরণ করা ঋণ ঠিকমতো আদায় হচ্ছে না। খেলাপি বাড়ছে। আবার খেলাপির জন্য বাড়তি নিরাপত্তা সঞ্চিতি রাখতে হচ্ছে। সরকারও ঘাটতি মেটাতে এ খাত থেকে বেশি ঋণ করছে। এসব কারণেই ব্যাংকগুলোর তারল্য কমছে। নগদ টাকার সংকটের কারণে অনেক ব্যাংককে ধার করে চলতে হচ্ছে।

এ পরিস্থিতি থেকে উত্তরণের উপায় জানতে চাইলে প্রবীণ এ অর্থনীতিবিদ বলেন, খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তাদের কাছে আটকে থাকা ঋণ আদায় করতে হবে। এতে মানুষের আস্থা ফিরবে এবং আমানত সংগ্রহ বাড়বে। এটি না করতে পারলে কোনো লাভ হবে না। পাশাপাশি সরকারের ব্যাংকনির্ভরতা কমাতে হবে।

জানা গেছে, লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায় না হওয়ায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও ব্যয়নির্বাহ করতে ব্যাংক খাতে ঋণের ওপর সরকারের চাপ বেড়েছে।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সরকার ব্যাংক খাত থেকে ঋণ নিয়েছে ২৩ হাজার ৭৬১ কোটি টাকা। এর মধ্যে বাংলাদেশ ব্যাংক দিয়েছে ছয় হাজার ৪৩৯ কোটি টাকা; আর বাণিজ্যিক ব্যাংকগুলো দিয়েছে ১৭ হাজার ৩২৩ কোটি টাকা। সব মিলিয়ে ব্যাংক খাতে সরকারের ঋণস্থিতি দাঁড়িয়েছে এক লাখ ৩১ হাজার ৮৬৬ কোটি টাকা। এর মধ্যে বাণিজ্যিক ব্যাংকগুলোর ৯১ হাজার ৪৮২ কোটি টাকা এবং কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার ৩৮৪ কোটি টাকা।

এদিকে সরকারি ঋণ বাড়লেও ভাটা পড়েছে বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধিতে। কয়েক মাস ধরে ধারাবাহিকভাবে কমে জুলাই মাসে বার্ষিক ঋণপ্রবৃদ্ধি ১১ দশমিক ২৯ শতাংশ। এ হার ২০১৩ সালের জুনের পর সর্বনিম্ন। ওই সমেয় ঋণপ্রবৃদ্ধি ছিল ১১ দশমিক শূন্য ৪ শতাংশ। আগের মাস জুনে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ছিল ১১ দশমিক ২৯ শতাংশ। এছাড়া চলতি বছরের জুনের তুলনায় জুলাইয়ে বেসরকারি ঋণ না বেড়ে উল্টো কমে গেছে।


রিটেলেড নিউজ

আরিফ বিল্লাহ আদিল চৌধুরী এবি ব্যাংকের নতুন এমডি

আরিফ বিল্লাহ আদিল চৌধুরী এবি ব্যাংকের নতুন এমডি

Bank Bima Shilpa

সেকান্দর আলী: এবি ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন আরিফ বিল... বিস্তারিত

ঋণ খেলাপির দায়ে ওয়ান ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাঈদ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঋণ খেলাপির দায়ে ওয়ান ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাঈদ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক// ১২ কোটি পাওনার বিপরীতে সাউথইস্ট ব্যাংকের দায়ের করা মামলায়— চট্টগ্রাম অর্থঋ... বিস্তারিত

'থ্রি জিরোস’ লক্ষ্য বাস্তবায়নে নতুন পণ্য চালু করল ইউসিবি ব্যাংক

'থ্রি জিরোস’ লক্ষ্য বাস্তবায়নে নতুন পণ্য চালু করল ইউসিবি ব্যাংক

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক// অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রস্তাবিত ‘থ্রি জিরোস’ লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্... বিস্তারিত

মোহাম্মদ নূরুল আমিন গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান

মোহাম্মদ নূরুল আমিন গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব ... বিস্তারিত

নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ব্যাংকের ২২৩তম শাখা উদ্বোধন

নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ব্যাংকের ২২৩তম শাখা উদ্বোধন

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ২২৩তম শাখার কার্য... বিস্তারিত

আলহাজ্ব সেলিম রহমান আল-আরাফাহ্ ব্যাংক'র চেয়ারম্যান নির্বাচিত

আলহাজ্ব সেলিম রহমান আল-আরাফাহ্ ব্যাংক'র চেয়ারম্যান নির্বাচিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: আলহাজ্ব সেলিম রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি. এর পরিচালনা পর্ষদের চেয়ার... বিস্তারিত

সর্বশেষ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

Bank Bima Shilpa

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ ... বিস্তারিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

Bank Bima Shilpa

-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ  করল আইডিআরএ

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করল আইডিআরএ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত