বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০২:২৬ এএম
৩৮ শতাংশ লভ্যাংশ অনুমোদন
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত লাইফ বীমা খাতের কোম্পানী ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিঃ এর ৩৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ভার্চুয়াল প্লাটফর্মে কোম্পানীর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আলহাজ্ব মোরশেদ আলম এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় ভার্চুয়াল প্লাটফর্মে শেয়ার হোল্ডারের অংশগ্রহনে ২০২৩ সালের জন্য ৩৮ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদনসহ আর্থিক প্রতিবেদন অনুমোদন পরিচালক পরিষদের প্রতিবেদন, স্থিতিপত্র, লাভ-লোকসান হিসাব ও অডিট প্রতিবেদন, পরিচালক নির্বাচন, অডিটর নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারন, কোম্পানীর নামের সাথে পিএলসি সংযুক্ত করণ শেয়ারহোল্ডারের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
সভায় ভার্চুয়াল মাধ্যমে আরো অংশগ্রহনকারী ছিলেন পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন । এছাড়াও সভায় শেয়ারহোল্ডারের আয় ব্যয়ের হিসাব বিবরনীর উপর বক্তব্য এবং এসএমএস সহ বিভিন্ন মাধ্যমে উপস্থাপন করা হয়। শেয়ারহোল্ডারের বিভিন্ন ডিজিটাল মাধ্যমে পাঠানো কোম্পানীর আর্থিক বিবরনীর উপরে প্রশ্নের জবাব প্রদান করেন কোম্পানীর ডিএমডি এন্ড সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ। ভার্চুয়াল প্লাটফর্মে কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন কোম্পানীর ব্যবসায়িক বিভিন্ন বিষয়ের উপর বক্তব্য প্রদান এবং কোম্পানীর ভবিষৎ ব্যবসা বৃদ্ধির প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, ২০২৩ সমাপনি বছরে প্রতিষ্ঠানটির মোট প্রিমিয়াম ১হাজার ৮শত ৬৮ কোটি টাকা। মোট সম্পদ ৬ হাজার ৫শত ৯১ কোটি টাকা। মোট লাইফ ফান্ড ৫ হাজার ৩ শত ১ কোটি টাকা হয়েছে। এছ্ড়াাও প্রতিষ্ঠানটির এ পর্যন্ত বিনিয়োগ হয়েছে ২,৬৬১ কোটি টাকা, এফডিআর ২,২২০ কোটি ৫৩ লাখ টাকা হয়েছে। কোম্পানীর ২০২৩ সমাপ্ত বছর পর্যন্ত বীমা দাবী ১হাজার ৫২ কোটি ৭ লাখ টাকা পরিশোধ করা হয়েছে। তাছাড়া ২০২৩ সাল পর্যন্ত কোম্পানীর অনুমোদিত মুলধন ২০০ কোটি টাকা এবং পরিশোধিত মুলধন ১০৮ কোটি ৫২ লাখ টাকা।
করোনা মহামারী, রাশিয়া ইক্রেন যুদ্ধ, ইসরাইল কর্তৃক ফিলিস্থিনের জনগনের উপর বর্বরোচিত হামলাসহ বর্তমান বিশ্বের অর্থনৈতিক পরিস্থিতি ব্যবসার অনুকূলে না থাকা সত্বেও ন্যাশনাল লাইফের অর্থনৈতিক সর্বপ্রকার সূচক উর্দ্ধমুখী এবং বাংলাদেশে বীমা সেক্টরে ন্যাশনাল লাইফকে সেরা অবস্থানে রাখার জন্য মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব কাজীম উদ্দিন সাহেবের ভুয়সী প্রশংসা করেন অংশগ্রহনকারী বিনিয়োগকারীবৃন্দ।
ভার্চুয়াল সভায় অংশগ্রহণকারী বিনিয়োগকারীবৃন্দ কোম্পানির কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং আগামীতে নগদ লভ্যাংশের ধারাবাহিকতা ধরে রাখা এবং বৃদ্ধি করার প্রত্যাশা করে কোম্পানীর ধারাবাহিক সমৃদ্ধি কামনা করেন। সভাটি পরিচালনা করেন কোম্পানী সচিব মোঃ আব্দুল ওহাব মিয়ান ।
নিজস্ব প্রতিবেদক : বার্জার পেইন্টস্ বাংলাদেশ লিমিটেড এর ৫৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লা... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক// নন লাইফ বীমা কোম্পানী গ্লোবাল ইন্সুরেন্স পিএলসি'র ২৬তম বার্ষিক সাধারণ সভা অন... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: ন্যাশনাল ব্যাংক পিএলসি'র ৪৩তম বার্ষিক সাধারণ সভা ১৩ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার ঢা... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি. এর ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নন লাইফ বীমা কোম্পানী কন্টিনেন্টাল ইনস্যুরেন্স পিএলসি এর ২৬তম বার্ষিক সাধার... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত
-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত