সানোয়ারা গ্রুপের ১৩৫ কোটি টাকা ঋণ খেলাপি

Bank Bima Shilpa    ০৮:৩৫ পিএম, ২০১৯-০৯-১৬    1444


সানোয়ারা গ্রুপের ১৩৫ কোটি টাকা ঋণ খেলাপি

চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী নূরুল ইসলাম বিএসসির পরিবারিক মালিকানাধীন সানোয়ারা গ্রুপ অব কোম্পানিজের একাধিক সহযোগী প্রতিষ্ঠান বিভিন্ন ব্যাংকে খেলাপি হয়ে পড়েছে। এর মধ্যে যমুনা ব্যাংকে ৭৫ কোটি টাকা, ব্যাংক এশিয়ায় প্রায় ৩৬ কোটি টাকা এবং শাহজালাল ইসলামী ব্যাংকে ২৪ কোটি ৬৮ লাখ টাকা খেলাপি ঋণ রয়েছে গ্রুপটির।
পাওনা টাকা আদায়ে কোনো কোনো ব্যাংক এরই মধ্যে বন্ধকি সম্পত্তি নিলামে বিক্রির উদ্যোগ নিয়েছে। পাশাপাশি চেক প্রত্যাখ্যানের বিষয়ে হস্তান্তরযোগ্য দলিল আইনে এবং অর্থঋণ আদালতে মামলা দায়েরও করা হয়েছে। তবে পাওনা পরিশোধে কোনো উদ্যোগ নেননি সানোয়ারা গ্রুপের কর্ণধাররা।

জানা গেছে, ১৯৭৮ সালে দুগ্ধজাত পণ্য বিপণনের মধ্য দিয়ে সানোয়ারা গ্রুপের যাত্রা শুরু হয়। ব্যবসা জমে ওঠায় পর্যায়ক্রমে সানোয়ারা ডেইরি ফুডস লিমিটেড, সানোয়ারা ড্রিংকস অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইউনিল্যাক সানোয়ারা (বিডি) লিমিটেড, সানোয়ারা কনজ্যুমার প্রডাক্টস লিমিটেড, সানোয়ারা গার্মেন্ট লিমিটেড, সানোয়ারা ইন্টারন্যাশনাল প্রডাক্টস লিমিটেড, সানোয়ারা প্লাস্টিক প্রডাক্টস লিমিটেড, সানোয়ারা প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সানোয়ারা পোলট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেড ও সানোয়ারা হোল্ডিংস লিমিটেডের মতো প্রতিষ্ঠানের সমন্বয়ে সানোয়ারা গ্রুপ অব কোম্পানিজ গড়ে তোলেন নূরুল ইসলাম বিএসসি।

অন্যান্য প্রতিষ্ঠানের মতো এই গ্রুপটির বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনায়ও নেওয়া হয় ব্যাংক ঋণ। জানা গেছে, দেশের বিভিন্ন ব্যাংকে গ্রুপটির ২২০-২৫০ কোটি টাকার মতো ঋণ রয়েছে। এর মধ্যে বেশিরভাগ ঋণই খেলাপি হয়ে পড়েছে। সবচেয়ে বেশি খেলাপি ঋণ যমুনা ব্যাংকে। যমুনা ব্যাংক খাতুনগঞ্জ শাখায় এ গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান সানোয়ারা ডেইরি ফুডস লিমিটেড, সানোয়ারা ডেইরি ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং ইউনিল্যাক সানোয়ারা (বিডি) লিমিটেডের কাছে খেলাপি পাওনা প্রায় ৭৫ কোটি টাকা। পাওনা আদায়ে বন্ধকদাতা সাবেক প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নূরুল ইসলাম বিএসসির হাটহাজারীর চিকনদণ্ডী এলাকার ২৬ শতক সম্পত্তি নিলামে বিক্রির দরপত্র জারি করে সংশ্লিষ্ট শাখা। গত ৭ আগস্ট নিলামে কোনো আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেনি।
এছাড়া বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য ২০০১ সালে ব্যাংক এশিয়ার আগ্রাবাদ শাখা থেকে ঋণ নেয় শিল্প গ্রুপটির অন্য একটি সহযোগী প্রতিষ্ঠান সানোয়ারা ডেইরি ফুডস লিমিটেড। ওই ঋণের কিস্তি সময়মতো পরিশোধে ব্যর্থ হলে ব্যাংক কর্তৃপক্ষ সানোয়ারা ডেইরি ফুডস লিমিটেডের কাছে সুদাসলে মোট পাওনা ৩৬ কোটি ১১ লাখ টাকা আদায়ের জন্য গত ১০ জুলাই চট্টগ্রামে অর্থঋণ আদালতে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা দায়ের করে। এতে আসামি করা হয় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সানোয়ারা বেগম, ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান, সাইফুল ইসলাম, জাহেদুল ইসলাম, ওয়াহিদুল ইসলাম, কামরুল ইসলাম এবং তৎকালীন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নূরুল ইসলাম বিএসসিকে।

এদিকে শাহজালাল ইসলামী ব্যাংক খাতুনগঞ্জ শাখা সূত্রে জানা যায়, সানোয়ারা গ্রুপ অব কোম্পানিজের দুই সহযোগী প্রতিষ্ঠান সানোয়ারা ডেইরি ফুডস এবং ইউনিল্যাক সানোয়ারা (বিডি) লিমিটেডের কাছে ২৪ কোটি ৬৮ লাখ টাকা খেলাপি ঋণ রয়েছে। এছাড়া মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক খাতুনগঞ্জ শাখায় সানোয়ারা ডেইরি ফুডস লিমিটেড এবং সানোয়ারা ডেইরি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নামে গত ৩১ আগস্ট পর্যন্ত ৪৪ কোটি ৭১ লাখ টাকা ঋণ আছে। তবে ওই ঋণ খেলাপি হিসেবে বিবেচনার ক্ষেত্রে উচ্চ আদালতের স্থিতাবস্থা জারি রয়েছে।

জানা গেছে, আমদানি করা গুঁড়োদুধের ব্যবসায় মুনাফার ধারাবাহিকতায় বিভিন্ন প্রতিষ্ঠান গড়েছেন নূরুল ইসলাম বিএসসি। তিনি এনসিসি ব্যাংকের পরিচালকও ছিলেন। কয়েক বছর ধরে বিভিন্ন কারণে এ গ্রুপের ব্যবসা সংকুচিত হতে থাকে। ব্যাংক এশিয়া, মিউচুয়ার ট্রাস্ট ব্যাংক, ইউসিবিএল ও শাহজালাল ব্যাংকের কর্মকর্তারা জানান, এ সংকোচনের কারণ ব্যবসায়িক নেতৃত্বের অভাব, ভূমি ব্যবসায় অনিয়ন্ত্রিত বিনিয়োগ প্রভৃতি। তারা আরও জানান, সানোয়ারা গ্রুপের বিভিন্ন ব্যাংকে ২৫০ কোটি টাকার মতো ঋণ আছে। এর মধ্যে বেশিরভাগ খেলাপি হয়ে আছে। তবে গ্রুপটির ভূসম্পত্তি রয়েছে। সুতরাং তারা চাইলে এসব ঋণ পরিশোধ করা কিংবা নিয়মিত করে আবার ব্যবসা শুরু করতে পারে। ব্যাংকগুলোর কর্মকর্তাদের ধারণা, এই ঋণ পরিশোধ করা কঠিন নয় গ্রুপটির জন্য।
এ প্রসঙ্গে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের এসএভিপি আবদুর রশিদ শেয়ার বিজকে বলেন, ‘সানোয়ারা গ্রুপের দুটি প্রতিষ্ঠানের কাছে আমাদের খেলাপি ঋণ রয়েছে ২৪ কোটি ৬৮ লাখ টাকা। গত জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রতিষ্ঠানটির পক্ষে পুনঃতফসিলের জন্য যোগাযোগ করা হয়। এ সময়ে তারা ৫০ লাখ টাকা পরিশোধ করে। পরে আর কোনো যোগাযোগ হয়নি।’

যমুনা ব্যাংক লিমিটেডের এসভিপি ও খাতুনগঞ্জ শাখা ব্যবস্থাপক মো. সহিদ উল্লাহ বলেন, গ্রুপটির পাওনা আদায়ে অর্থঋণ আদালতে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। চেক প্রত্যাখ্যানের জন্য আগে থেকে হস্তান্তরযোগ্য দলিল আইনে মামলা চলমান রয়েছে।

চট্টগ্রামভিত্তিক বিশাল এই ব্যবসায়ী গ্রুপটির একে একে খেলাপি হয়ে পড়ার কারণ জানতে সানোয়ারা গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহেদুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এটা আমাদের ও ব্যাংকের বিষয়। এ নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না।’ পরে তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন। সূত্র: শেয়ার বিজ।


রিটেলেড নিউজ

আরিফ বিল্লাহ আদিল চৌধুরী এবি ব্যাংকের নতুন এমডি

আরিফ বিল্লাহ আদিল চৌধুরী এবি ব্যাংকের নতুন এমডি

Bank Bima Shilpa

সেকান্দর আলী: এবি ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন আরিফ বিল... বিস্তারিত

ঋণ খেলাপির দায়ে ওয়ান ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাঈদ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঋণ খেলাপির দায়ে ওয়ান ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাঈদ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক// ১২ কোটি পাওনার বিপরীতে সাউথইস্ট ব্যাংকের দায়ের করা মামলায়— চট্টগ্রাম অর্থঋ... বিস্তারিত

'থ্রি জিরোস’ লক্ষ্য বাস্তবায়নে নতুন পণ্য চালু করল ইউসিবি ব্যাংক

'থ্রি জিরোস’ লক্ষ্য বাস্তবায়নে নতুন পণ্য চালু করল ইউসিবি ব্যাংক

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক// অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রস্তাবিত ‘থ্রি জিরোস’ লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্... বিস্তারিত

মোহাম্মদ নূরুল আমিন গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান

মোহাম্মদ নূরুল আমিন গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব ... বিস্তারিত

নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ব্যাংকের ২২৩তম শাখা উদ্বোধন

নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ব্যাংকের ২২৩তম শাখা উদ্বোধন

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ২২৩তম শাখার কার্য... বিস্তারিত

আলহাজ্ব সেলিম রহমান আল-আরাফাহ্ ব্যাংক'র চেয়ারম্যান নির্বাচিত

আলহাজ্ব সেলিম রহমান আল-আরাফাহ্ ব্যাংক'র চেয়ারম্যান নির্বাচিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: আলহাজ্ব সেলিম রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি. এর পরিচালনা পর্ষদের চেয়ার... বিস্তারিত

সর্বশেষ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

Bank Bima Shilpa

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ ... বিস্তারিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

Bank Bima Shilpa

-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ  করল আইডিআরএ

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করল আইডিআরএ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত