বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০২:৩০ এএম
সিনিয়র প্রতিবেদক:
পুঁজিবাজারে তালিকাভুক্ত নন লাইফ বীমা কোম্পানী প্রগতি ইন্সুরেন্স লিমিটেড এর ৩৮ তম বার্ষিক সাধারন সভা (এজিএম) কোম্পানীর চেয়ারম্যান সৈয়দ মো: আলতাফ হোসাইন এর সভাপতিত্বে আজ (২৬ জুন, ২০২৪) সকাল ১১:৩০ ঘটিকায় ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়।
এ সময় কোম্পানীর পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ যথাক্রমে ভাইস চেয়ারম্যান তাবীথ আউয়াল, পরিচালক আব্দুল আউয়াল মিন্টু, আলহাজ্ব খলিলুর রহমান, মোহাম্মদ আব্দুল আউয়াল, মোহাম্মদ সাইদুর রহমান, সরওয়ার কামাল, মোহাম্মদ আব্দুল মালেক, এ, এস, এম মোহিউদ্দিন মোনেম, নাসির লতিফ, মুশফিকুর রহমান, নাহরীন ইয়াহিয়া, হাজী নিগার জাহান চৌধুরী, তাজওয়ার এম আউয়াল, সৈয়দ মোহাম্মদ জান, স্বাধীন পরিচালক হাসিনাতুন নাহার, মোঃ জামাল উদ্দিন, মাহবুব আনাম।
এছাড়াও কোম্পানীর উপদেষ্টা রিয়াজুল করিম, মুখ্য নির্বাহী কর্মকর্তা সিহাব উল্লাহ্ আল-মানজুর, সিএফওসহ কোম্পানীর উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ ভার্চুয়াল মাধ্যমে সংযুক্ত ছিলেন। সভায় কোম্পানীর শেয়ার হোল্ডারদের ২০২৩ সমাপ্ত বছরের জন্য ২৭ শতাংশ (২০ নগদ ৭ শতাংশ ষ্টক) লভ্যাংশ অনুমোদনসহ আর্থিক প্রতিবেদন অনুমোদন, পরিচালক পরিষদের প্রতিবেদন, স্থিতিপত্র, লাভ-লোকসান হিসাব ও অডিট প্রতিবেদন, পরিচালক নির্বাচন অডিটর নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারন বিনিয়োগ কারীদের সর্বসম্মতিক্রমে ই- ভোটিং এর মাধ্যমে অনুমোদন দেয়া হয়।
উক্ত সভায় বিনিয়োগকারীগন প্রগতি ইন্স্যুরেন্সে’র ২০২৩ সালের আয় ব্যয়ের হিসাব বিবরনীর উপর বক্তব্য এবং এসএমএস সহ বিভিন্ন প্রশ্ন ডিজিটাল মাধ্যমে উপস্থাপন করেন। এ সময় শেয়ারহোল্ডারের বিভিন্ন ডিজিটাল মাধ্যমে পাঠানো কোম্পানীর আর্থিক বিবরনীর উপরে প্রশ্নের জবাব প্রদান করেন কোম্পানী সচিব ও সিএফও।
উল্লেখ্য প্রগতি ইন্স্যুরেন্সের ২০২৩ সমাপনী বছর পর্যন্ত মোট সম্পদ হয়েছে ৬৩৪ কোটি টাকা, মোট প্রিমিয়াম ২৩৪ কোটি ১৫ লাখ টাকা, নিট প্রিমিয়াম ১২০ কোটি ৬০ লাখ টাকা, কর পূর্ববর্তী মোট মুনাফা ৪৯ কোটি ৭৯ লাখ টাকা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও উক্ত সময় পর্যন্ত প্রতিষ্ঠানটির জেনারেল রিজার্ভ বৃদ্ধি, এফডিআর বৃদ্ধি, অপ্রত্যাশিত ক্ষতির সঞ্চিতি বৃদ্ধিসহ এ পর্যন্ত বীমা দাবি পরিশোধ করেছে ৩৭ কোটি ৮৫ লাখ টাকা। কোম্পানীর অনুমোদিত মুলধন ২০০ কোটি টাকা এবং পরিশোধিত মুলধন ৬৮কোটি ৮৭ লাখ টাকা। প্রগতি ইন্স্যুরেন্স প্রতিষ্ঠা পাওয়ার পর থেকে এ পর্যন্ত “এএএ” ক্রেডিট রেটিং অর্জন করতে সক্ষম হয়েছে এবং বাংলাদেশে নন লাইফ বীমা সেক্টরে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষের নিয়মের আওতায় থেকে প্রধান কার্যালয়সহ ৪০টি শাখার মাধ্যমে বীমা ব্যবসা পরিচালনা করে আসছে।
সভায় শেয়ারহোল্ডারের সর্বোচ্চ ভোট প্রদানের মাধ্যমে কোম্পানীর ২০২৩ সালের এজেন্ডা অনুমোদিত হয়। উক্ত সভায় প্রতিষ্ঠানের চেয়ারম্যান, মুখ্য নির্বাহী কর্মকর্তা কোম্পানীর সমৃদ্ধি, ভবিষৎ পরিকল্পনা, ব্যবস্থাপনাসহ ব্যবসায়িক অবস্থান ভার্চুয়াল মাধ্যমে শেয়ারহোল্ডারের উদ্দেশ্যে তুলে ধরেন এবং নিয়ন্ত্রণ সংস্থাসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সকলকে সুস্থ্য এবং নিরাপদ থাকার প্রত্যাশা ব্যক্ত করেন। ভার্চুয়াল মাধ্যমে সভাটি পরিচালনা করেন কোম্পানী সচিব সৈয়দ আনিসুল হক (সিসি) ।
নিজস্ব প্রতিবেদক : বার্জার পেইন্টস্ বাংলাদেশ লিমিটেড এর ৫৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লা... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক// নন লাইফ বীমা কোম্পানী গ্লোবাল ইন্সুরেন্স পিএলসি'র ২৬তম বার্ষিক সাধারণ সভা অন... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: ন্যাশনাল ব্যাংক পিএলসি'র ৪৩তম বার্ষিক সাধারণ সভা ১৩ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার ঢা... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি. এর ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নন লাইফ বীমা কোম্পানী কন্টিনেন্টাল ইনস্যুরেন্স পিএলসি এর ২৬তম বার্ষিক সাধার... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত
-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত