শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ০৪:১১ এএম
১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন
ব্যাংক বীমা শিল্প প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত নন লাইফ বীমা কোম্পানী পিপলস্ ইন্স্যুরেন্স কোম্পানী লিঃ এর ৩৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) হাইব্রিড ও ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। কোম্পানীর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জাফর আহমেদ পাটোয়ারী’র সভাপতিত্বে (১০ জুন) ২০২৪ সকাল ১১.৩০ ঘটিকায় ঢাকার ইস্কাটন বিয়াম অডিটরিয়ামে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় বিনিয়োগ কারিগণের অংশগ্রহনে ২০২৩ সালের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদনসহ আর্থিক প্রতিবেদন অনুমোদন পরিচালক পরিষদের প্রতিবেদন, স্থিতিপত্র, লাভ-লোকসান হিসাব ও অডিট প্রতিবেদন, পরিচালক নির্বাচন, অডিটর নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারন
শেয়ারহোল্ডারের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
উল্লেখ্য, পিপলস্ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড ২০২৩ সমাপনী আর্থিক বছরে মোট সম্পদ হয়েছে ২শত ৮৫ কোটি ৪৬ লাখ টাকা, গ্রোস প্রিমিয়াম ৭৪ কোটি ৬০ লাখ টাকা, কর পুর্ববর্তী মুনাফা ২০ কোটি ৯২ লাখ টাকা এবং ইপিএস হয়েছে ২.৮৭ টাকা। প্রতিষ্ঠানটির অনুমোদিত মুলধন ১০০ কোটি টাকা এবং পরিশোধিত মুলধন ৪৬ কোটি ২০ লাখ টাকা। ভার্চুয়াল সভায় আরো অংশগ্রহনকারী ছিলেন পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যানসহ অন্যান্য সদস্যবৃন্দ, অ্যাডভাইজার এম. এইচ খালেদ, মুখ্য নির্বাহী কর্মকর্তা এস. এম. আজিজুল হোসেনসহ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। উক্ত সভায় বিনিয়োগ কারিগণ পিপলস্ ইন্স্যুরেন্সে’র ২০২৩ সালের আয় ব্যয়ের হিসাব বিবরনীর উপর বক্তব্য এবং এসএমএস সহ বিভিন্ন প্রশ্নের জবাব প্রদান করেন কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা এস.এম আজিজুল হোসেন। এসময় প্রতিষ্ঠানের চেয়ারম্যান, মুখ্য নির্বাহী কর্মকর্তা কোম্পানীর সমৃদ্ধি, ভবিষৎ পরিকল্পনা, ব্যবস্থাপনাসহ ব্যবসায়িক অবস্থান শেয়ার মালিকদের উদ্দেশ্যে তুলে ধরেন এবং নিয়ন্ত্রণ সংস্থাসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সকলকে সুস্থ্য এবং নিরাপদ থাকার প্রত্যাশা ব্যক্ত করেন। ভার্চুয়াল মাধ্যমে সভাটি পরিচালনা করেন এসইভিপি এন্ড কোম্পানী সচিব এস কে মোঃ সরফরাজ হোসেন এসিএস। ডিজিটাল সভায় অংশগ্রহণকারী বিনিয়োগকারীবৃন্দ অর্থনৈতিক প্রতিকুল পরিবেশের মধ্যেও ব্যবসা বৃদ্ধি এবং নগদ লভ্যাংশ প্রদানসহ কোম্পানির স্বচ্ছ, সুন্দর, সেরা তথ্যবহুল আর্থিক প্রতিবেদন শেয়ারহোল্ডারদের উপহার দেওয়া, জাতীয় ও আন্তর্জাতিক পুরুষ্কার প্রাপ্ত হওয়াসহ কোম্পানীর বিভিন্ন কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং আগামীতে লভ্যাংশ আরো বৃদ্ধির প্রত্যাশা করে কোম্পানীর ধারাবাহিক সমৃদ্ধি কামনা করেন।
নিজস্ব প্রতিবেদক: লাইফ বীমা খাতের প্রতিষ্ঠান প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ২৬তম বà... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বার্জার পেইন্টস্ বাংলাদেশ লিমিটেড এর ৫৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাà¦... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক// নন লাইফ বীমা কোম্পানী গ্লোবাল ইন্সুরেন্স পিএলসি'র ২৬তম বার্ষিক সাধারণ সভা অনà§... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: ন্যাশনাল ব্যাংক পিএলসি'র ৪৩তম বার্ষিক সাধারণ সভা ১৩ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার ঢা... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি. এর ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লà¦... বিস্তারিত
... বিস্তারিত
PRICE SENSITIVE INFORMATION of Continental Insurance ... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিà¦... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: দ্রুত বীমা দাবী পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের অংà¦... বিস্তারিত