৯০০ কোটি টাকার বন্ড ইস্যুর সিদ্ধান্ত এমটিবি

Admin    ০৮:২৯ পিএম, ২০১৯-০৯-১৬    1394


৯০০ কোটি টাকার বন্ড ইস্যুর সিদ্ধান্ত এমটিবি

ব্যাংক খাতের কোম্পানি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) লিমিটেডের পরিচালনা পর্ষদ ৪০০ কোটি টাকার নন-কনভার্টেবল পারপিচুয়াল বন্ড এবং সাত বছরের জন্য ৫০০ কোটি টাকার নন-কনভার্টেবল সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তবে বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং অন্য নিয়ন্ত্রক সংস্থাগুলোর অনুমোদনক্রমে অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর এ সিদ্ধান্ত কার্যকর হবে।
২০১৮ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ১১ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয় তিন টাকা তিন পয়সা এবং ৩১ ডিসেম্বরে শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়ায় ২৩ টাকা ১৬ পয়সা। যা আগের বছর একই সময় ছিল যথাক্রমে তিন টাকা ৮৯ পয়সা ও ২৩ টাকা আট পয়সা।

এদিকে গতকাল কোম্পানিটির শেয়ারদর তিন দশমিক ১১ শতাংশ বা এক টাকা বেড়ে প্রতিটি সর্বশেষ ৩৩ টাকা ২০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ৩৩ টাকা ১০ পয়সা। ওইদিন কোম্পানিটির ছয় হাজার ৯৭৯ শেয়ার মোট আটবার হাতবদল হয়। যার বাজারদর দুই লাখ ৩১ হাজার টাকা। ওইদিন শেয়ারদর সর্বনি¤œ ৩১ টাকা ৬০ পয়সা থেকে সর্বোচ্চ ৩৩ টাকা ২০ পয়সায় হাতবদল হয়। গত এক বছরে কোম্পানির শেয়ারদর ৩১ টাকা থেকে ৪০ টাকা ৫০ পয়সায় ওঠানামা করে।

৩১ ডিসেম্বর ২০১৭ সালের সমাপ্ত হিসাববছরে বিনিয়োগকারীদের জন্য সাড়ে ১২ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে, যা তার আগের বছরের চেয়ে দুই দশমিক পাঁচ শতাংশ কম। এ সময় কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে তিন টাকা ৮৯ পয়সা এবং সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৩ টাকা আট পয়সা। এটি আগের বছর ছিল যথাক্রমে তিন টাকা ৩০ পয়সা ও ২২ টাকা ১৫ পয়সা। ওই সময় কর-পরবর্তী মুনাফা করেছিল ১৯৮ কোটি তিন লাখ ৪০ হাজার টাকা, যা আগের বছর ছিল ১৪৬ কোটি ৩৫ লাখ ৯০ হাজার টাকা।

‘এ’ ক্যাটেগরির কোম্পানিটি ২০০৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এক হাজার কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৬৬৯ কোটি ৯২ লাখ ৯০ হাজার টাকা। কোম্পানিটির মোট ৬৬ কোটি ৯৯ লাখ ২৯ হাজার ৪৪৪ শেয়ার রয়েছে। ডিএসইর সর্বশেষ তথ্যমতে, মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে রয়েছে ৪১ দশমিক ১১ শতাংশ, প্রাতিষ্ঠানিক ২২ দশমিক ১৪ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে ৩৬ দশমিক ৭৫ শতাংশ শেয়ার। সর্বশেষ বার্ষিক প্রতিবেদন ও বাজারদরের ভিত্তিতে শেয়ারের মূল্য আয় (পিই) অনুপাত ১০ দশমিক ৯২ এবং হালনাগাদ অনিরীক্ষিত ইপিএসের ভিত্তিতে ১১ দশমিক ৭৪।


রিটেলেড নিউজ

আরিফ বিল্লাহ আদিল চৌধুরী এবি ব্যাংকের নতুন এমডি

আরিফ বিল্লাহ আদিল চৌধুরী এবি ব্যাংকের নতুন এমডি

Bank Bima Shilpa

সেকান্দর আলী: এবি ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন আরিফ বিল... বিস্তারিত

ঋণ খেলাপির দায়ে ওয়ান ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাঈদ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঋণ খেলাপির দায়ে ওয়ান ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাঈদ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক// ১২ কোটি পাওনার বিপরীতে সাউথইস্ট ব্যাংকের দায়ের করা মামলায়— চট্টগ্রাম অর্থঋ... বিস্তারিত

'থ্রি জিরোস’ লক্ষ্য বাস্তবায়নে নতুন পণ্য চালু করল ইউসিবি ব্যাংক

'থ্রি জিরোস’ লক্ষ্য বাস্তবায়নে নতুন পণ্য চালু করল ইউসিবি ব্যাংক

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক// অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রস্তাবিত ‘থ্রি জিরোস’ লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্... বিস্তারিত

মোহাম্মদ নূরুল আমিন গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান

মোহাম্মদ নূরুল আমিন গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব ... বিস্তারিত

নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ব্যাংকের ২২৩তম শাখা উদ্বোধন

নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ব্যাংকের ২২৩তম শাখা উদ্বোধন

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ২২৩তম শাখার কার্য... বিস্তারিত

আলহাজ্ব সেলিম রহমান আল-আরাফাহ্ ব্যাংক'র চেয়ারম্যান নির্বাচিত

আলহাজ্ব সেলিম রহমান আল-আরাফাহ্ ব্যাংক'র চেয়ারম্যান নির্বাচিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: আলহাজ্ব সেলিম রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি. এর পরিচালনা পর্ষদের চেয়ার... বিস্তারিত

সর্বশেষ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

Bank Bima Shilpa

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ ... বিস্তারিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

Bank Bima Shilpa

-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ  করল আইডিআরএ

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করল আইডিআরএ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত