ক্রিষ্টাল ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম শহীদুল্লাহ

Bank Bima Shilpa    ০৮:২০ পিএম, ২০২৪-০৬-০৯    1124

ক্রিষ্টাল ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম শহীদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক :

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) কর্তৃক ক্রিষ্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে এস এম শহীদুল্লাহ এর নিয়োগ সম্প্রতি অনুমোদিত হয়েছে। এস এম শহীদুল্লাহ ১লা জুলাই ১৯৮৯ সালে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানিতে তার কর্মজীবন শুরু করেন এবং ৫ ডিসেম্বর ১৯৯৬ সাল পর্যন্ত সহকারী ম্যানেজার এবং দাবি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন। তিনি ৬ ডিসেম্বর ১৯৯৬ নর্দান জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের সিনিয়র ম্যানেজার এবং দাবি ও পু:নবীমা বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে যোগদান করেন।

সেখানে তিনি ৩১ ডিসেম্বর ২০০২ পর্যন্ত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কর্মরত ছিলেন। ১ জুলাই ২০০৩ সালে সোনার বাংলা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে ডেপুটি জেনারেল ম্যানেজার, দাবি ও পুন:বীমা এবং শাখা নিয়ন্ত্রণ বিভাগের প্রধান হিসেবে যোগদান করেন। সেখানে তিনি ১৩ মার্চ ২০০৫ সাল পর্যন্ত কর্মরত ছিলেন। ১৪ মার্চ ২০০৫ সালে ক্রিষ্টাল ইন্স্যুুরেন্স কোম্পানি লিমিটেডে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট দাবি ও পুন:বীমা শাখা নিয়ন্ত্রণ বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে যোগদান করেন। এরপর ১লা জুলাই ২০০৮-এ এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং কোম্পানি সেক্রেটারি, প্রশাসন এবং উন্নয়ন বিভাগের বিভাগীয় প্রধান হিসাবে পদোন্নতি পান। ১লা জানুয়ারী ২০১২ উপ ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পান।

০১ জানুয়ারি ২০১৮ তারিখে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পান এবং মুখ্য নির্বাহী কর্মকর্তার অব্যবহিত নিম্ন পদে অধিষ্ঠিত হন। এরপর ১৭ আগস্ট ২০২৩ সালে মুখ্য নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) হিসেবে কর্মরত ছিলেন। এরপর ক্রিষ্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পরিষদ মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ প্রদান করেন যাহা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হয়। এস এম শহীদুল্লাহ ১৯৮৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ হতে ভূগোল বিষয়ে বি.এসসি (সম্মান) ডিগ্রি লাভ করেন এবং ১৯৮৭ সালে একই বিশ্ববিদ্যালয় হতে  মাষ্টার্স ডিগ্রি অর্জন করেন। ১৯৯৪ সালে বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি হতে এ.বি.আই.এ (এসোসিয়েট অব বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি) ডিগ্রী অর্জন করেন।

তিনি চার্টার্ড ইন্স্যুরেন্স ইনিষ্টিটিউট (ইউ.কে) হতে CERT CII (UK) অর্জন করেন এবং তিনি ২৯০ ক্রেডিটের মধ্যে ১১৫ ক্রেডিট অর্জন করেন। এছাড়াও বিভিন্ন সময়ে অনুষ্ঠিত বীমা সম্পর্কিত বিভিন্ন সেমিনার এবং ওয়ার্কশপে অংশগ্রহন করেছেন।
তিনি বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন এর খন্ডকালীন লেকচারার। তিনি এসোসিয়েশন অব ইন্স্যুরেন্স এক্সিউটিভ (AIE) এর কোষাধ্যক্ষ এবং তিনি বাংলাদেশ ইন্স্যুরেন্স ডিপ্লোমা এসোসিয়েশন ((BIDA)) এর কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করে   আসছেন।
তিনি বিভিন্ন সামাজিক কার্যক্রমে জরিত রয়েছেন:- প্রতিষ্ঠা সভাপতি: বাগদী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী কল্যান তহবিল। সভাপতি: গ্রান্ড ক্রিস্টি ওয়েলফেয়ার এসোসিয়েশন। সাধারণ সম্পাদক: পদক্ষেপ সমাজ কল্যান সংস্থা। সদস্য: বাগদী উচ্চ বিদ্যালয় গভর্নিং বডি। সদস্য: খিলক্ষেত জামে মসজিদ গভর্নিং বডি। সদস্য: কুর্মিটোলা হাই স্কুল ঈদগাহ মাঠ পরিচালনা কমিটি। আজীবন সদস্য: সেন্টার ফর জিওগ্রাফারস। আজীবন সদস্য: উওরা ১৪ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি। সদস্য: রোটারি ক্লাব অব উত্তরা।
তিনি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার পানজোড়া গ্রামে জন্মগ্রহন করেন। ব্যক্তিগত জীবনে তিনি তিন কন্যা সন্তানের জনক। তার উপর অর্পিত দায়িত্ব তিনি যেন সুষ্ঠভাবে পালন করতে পারেন, সে জন্য তিনি সকলের কাছে দোয়া এবং আল্লাহর রহমত কামনা করেন।

রিটেলেড নিউজ

ময়নমসিংহ অঞ্চলে পপুলার লাইফের ৬ কোটি ৪৩ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ

ময়নমসিংহ অঞ্চলে পপুলার লাইফের ৬ কোটি ৪৩ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: দ্রুত বীমা দাবী পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের অংà¦... বিস্তারিত

ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে পপুলার লাইফের ৩ কোটি ১৮ লক্ষ বীমা দাবী পরিশোধ

ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে পপুলার লাইফের ৩ কোটি ১৮ লক্ষ বীমা দাবী পরিশোধ

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেক্স: দ্রুত বীমা দাবী পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের অংà¦... বিস্তারিত

কুমিল্লা অঞ্চলে পপুলার লাইফের ৭ কোটি ৩৮ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত

কুমিল্লা অঞ্চলে পপুলার লাইফের ৭ কোটি ৩৮ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: দ্রুত বীমা দাবী পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের অংà¦... বিস্তারিত

পপুলার লাইফের ফেনী জেলার বীমা দাবীর ২ কোটি ৫৩ লক্ষ টাকার চেক হস্তান্তর ও আলোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ফেনী জেলার বীমা দাবীর ২ কোটি ৫৩ লক্ষ টাকার চেক হস্তান্তর ও আলোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক : বীমা শিল্পে গ্রাহকের আস্থা বৃদ্ধির লক্ষ্যে পপুলার লাইফ দ্রুত বীমা দাবী পরিশà§... বিস্তারিত

নোয়াখালী অঞ্চলে পপুলার লাইফের  ৪ কোটি ৩১ লক্ষ টাকার বীমা দাবীর চেক হস্তান্তর

নোয়াখালী অঞ্চলে পপুলার লাইফের ৪ কোটি ৩১ লক্ষ টাকার বীমা দাবীর চেক হস্তান্তর

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: দ্রুত বীমা দাবী পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের অংà¦... বিস্তারিত

পপুলার লাইফের নারায়ণগঞ্জ অঞ্চলে ৪ কোটি ১৯ লক্ষ ৯৭ হাজার টাকার বীমা দাবী পরিশোধ

পপুলার লাইফের নারায়ণগঞ্জ অঞ্চলে ৪ কোটি ১৯ লক্ষ ৯৭ হাজার টাকার বীমা দাবী পরিশোধ

Bank Bima Shilpa

 বিবিএস নিউজ ডেস্ক : দ্রুত বীমা দাবী পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের à... বিস্তারিত

সর্বশেষ

PRICE SENSITIVE INFORMATION of Continental Insurance

PRICE SENSITIVE INFORMATION of Continental Insurance

Bank Bima Shilpa

PRICE SENSITIVE INFORMATION of Continental Insurance ... বিস্তারিত

সেপ্টেম্বরে মোট দুর্ঘটনা ৪৪২, নিহত ৪২৩ আহত ৬৭৪ দুর্গাপুজায় নিরাপদ যাত্রার প্রত্যাশা জেওএসপি'র

সেপ্টেম্বরে মোট দুর্ঘটনা ৪৪২, নিহত ৪২৩ আহত ৬৭৪ দুর্গাপুজায় নিরাপদ যাত্রার প্রত্যাশা জেওএসপি'র

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিà¦... বিস্তারিত