ইসলামী ব্যাংকের প্রথম ব্যাংকিং বুথ উদ্বোধন বিজয়নগরে

Admin    ০৮:২৫ পিএম, ২০১৯-০৯-১৬    1009


ইসলামী ব্যাংকের প্রথম ব্যাংকিং বুথ উদ্বোধন বিজয়নগরে

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের প্রথম ব্যাংকিং বুথ রোববার উদ্বোধন করা হয়েছে রাজধানীর বিজয়নগরে। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বুথ উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা ও মুহাম্মদ কায়সার আলী, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. আব্দুল জব্বার ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাহবুব আলম।

সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা সেন্ট্রাল জোনপ্রধান মো. মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ভিআইপি রোড শাখাপ্রধান মোহাম্মদ সিরাজুল আলম। গ্রাহক ও শুভানুধ্যায়ীদের পক্ষে বক্তব্য দেন হক’স বে অটোমোবাইলসের ম্যানেজিং ডাইরেক্টর আব্দুল হক। ধন্যবাদ জ্ঞাপন করেন বিজয়নগর বুথ ইনচার্জ মো. মোশাররফ হোসেন। স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী, গ্রাহক, শুভানুধ্যায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বুথ ব্যাংকিং কার্যক্রমের আওতায় হিসাব খোলা, নগদ টাকা জমা ও উত্তোলন, ফান্ড ট্রান্সফার, ফরেন রেমিট্যান্স উত্তোলন, ইউটিলিটি বিল জমা ও বিনিয়োগসহ বিভিন্ন ধরনের ব্যাংকিংসেবা প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মো. মাহবুব উল আলম বলেন, শিল্প, ব্যবসা-বাণিজ্য, যোগাযোগ ও তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন সেক্টরে দেশ অনেক এগিয়েছে। এই অর্থনৈতিক সমৃদ্ধির পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে ইসলামী ব্যাংক। সব শ্রেণি-পেশার মানুষকে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় এনে দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে ত্বরান্বিত করার লক্ষ্যে এই বুথ ব্যাংকিং কার্যক্রমের সূচনা করা হলো। ব্যাংকিং বুথের মাধ্যমে ইসলামী ব্যাংকের কল্যাণমুখী কার্যক্রম ও আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্য তিনি কর্মকর্তাদের প্রতি নির্দেশ দেন।


রিটেলেড নিউজ

আরিফ বিল্লাহ আদিল চৌধুরী এবি ব্যাংকের নতুন এমডি

আরিফ বিল্লাহ আদিল চৌধুরী এবি ব্যাংকের নতুন এমডি

Bank Bima Shilpa

সেকান্দর আলী: এবি ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন আরিফ বিল... বিস্তারিত

ঋণ খেলাপির দায়ে ওয়ান ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাঈদ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঋণ খেলাপির দায়ে ওয়ান ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাঈদ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক// ১২ কোটি পাওনার বিপরীতে সাউথইস্ট ব্যাংকের দায়ের করা মামলায়— চট্টগ্রাম অর্থঋ... বিস্তারিত

'থ্রি জিরোস’ লক্ষ্য বাস্তবায়নে নতুন পণ্য চালু করল ইউসিবি ব্যাংক

'থ্রি জিরোস’ লক্ষ্য বাস্তবায়নে নতুন পণ্য চালু করল ইউসিবি ব্যাংক

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক// অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রস্তাবিত ‘থ্রি জিরোস’ লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্... বিস্তারিত

মোহাম্মদ নূরুল আমিন গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান

মোহাম্মদ নূরুল আমিন গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব ... বিস্তারিত

নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ব্যাংকের ২২৩তম শাখা উদ্বোধন

নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ব্যাংকের ২২৩তম শাখা উদ্বোধন

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ২২৩তম শাখার কার্য... বিস্তারিত

আলহাজ্ব সেলিম রহমান আল-আরাফাহ্ ব্যাংক'র চেয়ারম্যান নির্বাচিত

আলহাজ্ব সেলিম রহমান আল-আরাফাহ্ ব্যাংক'র চেয়ারম্যান নির্বাচিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: আলহাজ্ব সেলিম রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি. এর পরিচালনা পর্ষদের চেয়ার... বিস্তারিত

সর্বশেষ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

Bank Bima Shilpa

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ ... বিস্তারিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

Bank Bima Shilpa

-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ  করল আইডিআরএ

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করল আইডিআরএ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত