দ্রুত দাবী পরিশোধ হউক বীমা দিবসের অঙ্গীকার

Bank Bima Shilpa    ১০:৫০ পিএম, ২০২৪-০২-২৯    545


দ্রুত দাবী পরিশোধ হউক বীমা দিবসের অঙ্গীকার

এসএম নুরুজ্জামান :

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত স্বপ্নছিল অর্থনৈতিক মুক্তি অর্জনের মাধ্যমে এ দেশের গণ মানুষের কল্যাণ ও সমৃদ্ধি নিশ্চিত করা। ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন (এসডিজি) লক্ষ্য মাত্রা অর্জন ও ২০৪১ সালের মধ্যে উন্নত বিশ্বের কাতারে শামিল হওয়ার স্বপ্ন বাস্তবায়নের দৃঢ় প্রত্যয়ে এগিয়ে চলছে বাংলাদেশ। অর্থনৈতিক উন্নয়নের এ পথ পরিক্রমায় বীমা অন্যতম অনুসঙ্গ।
আজকের এই দিনে আমি গভীরভাবে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তিনি বীমা পেশায় ছিলেন বলেই আজকের এই দিনটি আমরা পেয়েছি। বীমা দিবসের শপথ হোক দ্রুত বীমা দাবী পরিশোধের। বীমা দিবস সকল বীমা পেশাজীবিদের একটি আনন্দের দিন।

Claim শব্দের আভিধানিক অর্থ দাবী উত্থাপন করা, শর্তানুসারে প্রাপ্য অর্থের পরিমাণ চাওয়া ইত্যাদি।কিš জীবন বীমার ক্ষেত্রে Claim বলতে বীমা গ্রহীতার জীবনের কোন ক্ষতি বা বীমা গ্রহীতার মৃত্যুতে বীমাকারী কর্তৃক প্রদত্ত ক্ষতি পূরণকে বুঝায়। জীবন বীমার Claim বা দাবী কয়েক প্রকারের হয়ে থাকে। যেমন- মেয়াদোত্তর দাবী, মরণোত্তর দাবী, অঙ্গহানী বা বিকলাঙ্গ দাবী, প্রত্যাশিত দাবী, গুরুতর অসুস্ততার দাবী ইত্যাদি। কোন ব্যক্তি বীমা গ্রহণের পর বীমা চলাকালীন দূর্ঘটনার কারণে স্হায়ী পঙ্গু বা অঙ্গহানী ঘটলে বীমার শর্তানুযায়ী বীমাকারী কর্তৃক যে দাবী পরিশোধ করা হয় তাকে অঙ্গহানী বা বিকলাঙ্গ দাবী বলে। বীমা গ্রহীতাকে মেয়াদ পূর্তিতে যে দাবী পরিশোধ করা হয় তাকে মেয়াদোত্তর দাবী বলা হয় এবং বীমা গ্রহীতার মেয়াদকালীন বীমা চালু অবস্থায় মৃত্যু বরণ করলে তার মনোনীতককে বীমাকারী কর্তৃক যে আর্থিক সুবিধা প্রদান করা হয় তাকে মরণোত্তার দাবী বলে।

বীমা দাবী পরিশোধের ক্ষেত্রে বিভিন্ন কোম্পানীর নির্ধারিত অনেক গুলো চাহিদার প্রয়োজন হয় সেখানে “জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড” অনেকগুলো চাহিদার পরিবর্তে কম সংখ্যক চাহিদার ভিত্তিতে মাত্র ০৭ কর্ম দিবসের মধ্যে গ্রাহকের দাবী পরিশোধ করে থাকে। উল্লেখ্য যে, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নিয়মানুযায়ী ৯০ দিনের মধ্যে দাবী পরিশোধের কথা থাকলে ও অল্পকিছু কোম্পানী ২/৩ বৎসরেও দাবী পরিশোধ করতে ব্যর্থ হচ্ছে যা গ্রাহক সেবার অন্তরায়।

মাননীয় প্রধান মন্ত্রী বীমা দিবসের উদ্বোধন করে আমাদের এই বীমা পেশাকে গৌরবান্বিত এবং অলংকৃত করেছেন। বীমা দিবসে সরকারীভাবে র‌্যালী সভা সমাবেশ হচ্ছে। বীমা দিবস নিয়ে টিভিতে টকশোহ হচ্ছে, জাতীয় পত্রিকায়ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপক প্রচারণাহ হচ্ছে ফলেবীমার গুরুত অনেকাংশে বৃদ্ধি পাচ্ছে। যে কোম্পানী যত দ্রুত দাবী পরিশোধ করবে সে কোম্পানী আগামী দিনে বীমাখাতের নেতৃত্ব দিবে।
“জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স বিএফটিএন, বিকাশ, রকেট, নগদসহ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে দ্রুত দাবী পরিশোধ করে থাকে।
আপনারা জেনে খুশি হবেন, শুরু থেকেই জেনিথ ইসলামী লাইফ অত্যন্ত আন্তরিকতার সাথে বীমা দাবী পরিশোধ করে আসছে।“জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটিড” ২০২৪ সালের জানুয়ারী পর্যন্ত বীমা দাবী ও পলিসি বিনিয়োগ বাবদ ৬,০৩৯ জন বীমা গ্রাহককে প্রায় ২২ কোটি টাকা পরিশোধ করেছে।
বাংলাদেশে গ্রুপ বীমার অপার সম্ভবনা রয়েছে। জেনিথ লাইফ দেশের ৪ টি স্বনামধন্য উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের মোট ৪৪,০০০ শিক্ষার্থীকে অনলাইনের মাধ্যমে  গ্রুপ জীবন ও স্বাস্হ বীমা চুক্তির আওতায় বীমা সুবিধা প্রদান করে আসছে।
বীমার আস্থা ফিরিয়ে আনার জন্য বীমা দাবী পরিশোধের বিষয়ে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের পাশাপাশি বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

পরিশেষে আমি মনে করি“ করবো বীমা গড়বো দেশ স্মার্ট হবে বাংলাদেশ” এই স্লোগানের ভিত্তিতে বীমা দিবসের অঙ্গীকার হইক দ্রুত দাবী পরিশোধ।


সিইও
জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড
সেক্রেটারী জেনারেল (ভারপ্রাপ্ত)-বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম।

zaman15april@gmail.com


রিটেলেড নিউজ

প্রাইম ইসলামী সিকিউরিটিজের ব্রোকারেজ হাউজের শুভ উদ্বোধন

প্রাইম ইসলামী সিকিউরিটিজের ব্রোকারেজ হাউজের শুভ উদ্বোধন

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকার মতিঝিলের সিটি সেন্টারে রবিবার (১ডিসেম্বর) বেলা ৩.৩০ ঘটিকায় প্রাইম ... বিস্তারিত

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স পিএলসি’র ২৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স পিএলসি’র ২৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক : নন লাইফ  বীমা কোম্পানী কন্টিনেন্টাল ইনস্যুরেন্স পিএলসি’র ২৫তম বার্ষিক সাধা... বিস্তারিত

ফিনিক্স ইন্স্যুরেন্স পিএলসি’র ৩৯তম এজিএমএ ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

ফিনিক্স ইন্স্যুরেন্স পিএলসি’র ৩৯তম এজিএমএ ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

Bank Bima Shilpa

বিশেষ প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত নন লাইফ  বীমা কোম্পানী  ফিনিক্স ইনস্যুরেন্স কোম্পা... বিস্তারিত

পিপলস্ ইন্স্যুরেন্স’র ৪৪৩ তম পরিচালনা পর্ষদ সভায় নগদ ১০.৫০ শতাংশ লভ্যাংশ ঘোষনা

পিপলস্ ইন্স্যুরেন্স’র ৪৪৩ তম পরিচালনা পর্ষদ সভায় নগদ ১০.৫০ শতাংশ লভ্যাংশ ঘোষনা

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পিপলস্ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড-এর ৪৪৩তম পরিচালনা পর্ষদের সভা ২৮এপ্রিল, ... বিস্তারিত

নিটল ইন্স্যুরেন্সের নতুন কোম্পানী সচিব মিজানুর রহমান এফসিএস

নিটল ইন্স্যুরেন্সের নতুন কোম্পানী সচিব মিজানুর রহমান এফসিএস

Bank Bima Shilpa

বিবিএস নিউজ: পুঁজিবাজারে তালিকাভুক্ত নন-লাইফ বীমা প্রতিষ্ঠান নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটে... বিস্তারিত

গ্রীন ডেল্টা ক্যাপিটাল আইপিও ইস্যু ম্যানেজার হিসেবে থাই ফয়েলস অ্যান্ড পলিমার ইন্ডাস্ট্রিজ'র সাথে  চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত

গ্রীন ডেল্টা ক্যাপিটাল আইপিও ইস্যু ম্যানেজার হিসেবে থাই ফয়েলস অ্যান্ড পলিমার ইন্ডাস্ট্রিজ'র সাথে  চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত

Bank Bima Shilpa

সংবাদ বিজ্ঞপ্তি: গ্রীন ডেল্টা ক্যাপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর... বিস্তারিত

সর্বশেষ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

Bank Bima Shilpa

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ ... বিস্তারিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

Bank Bima Shilpa

-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ  করল আইডিআরএ

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করল আইডিআরএ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত