বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০২:২৮ এএম
বিবিএস নিউজ : গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড এর বার্ষিক ব্যবসা সম্মেলন-২০২৪ গত ১০ ফেব্রুয়ারি ২০২৪ রোজ শনিবার আনন্দ পল্লী রিসোর্ট, বরপা, রূপগঞ্জ, নারায়নগঞ্জ-এ অনুষ্ঠিত হয়। মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন এর সভাপতিত্বে কোম্পানির চেয়ারম্যান সাঈদ আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলন উদ্বোধন করেন। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন নির্বাহী কমিটির চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, ক্লেইম কমিটির চেয়ারম্যান শওকত রেজা, অডিট কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক ভাইস এডমিরাল জহির উদ্দিন আহমেদ, ঝুকিঁ ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান সৈয়দ বদরুল আলম। প্রধান অতিথির বক্তব্যে কোম্পানির চেয়ারম্যান সাঈদ আহমেদ সম্মানিত বীমা গ্রাহকদের সর্বোত্তম সেবা প্রদানের বিষয়ে গুরুত্বারোপ করেন।
কোম্পানির সিনিয়র কনসালট্যান্ট এ.বি.এম নুরুল হক সম্মেলনে ২০২৩ সালে ব্যবসা সম্পর্কিত বিভিন্ন বিষয় পর্যালোচনা করেন এবং বিশ^ অর্থনীতিতে অস্থির পরিস্থিতিতেও ব্যবসায়িক পারফরমেন্স এ সন্তোষ প্রকাশ করেন। একই সাথে তিনি চলতি বছরের জন্য ধার্য্যকৃত লক্ষ্যমাত্রা পুরোপুরি অর্জনে গুরুত্বপূর্ন দিক নির্দেশনা প্রদান করেন।
মুখ্য নির্বাহী কর্মকর্তা তাঁর বক্তব্যে সম্প্রতি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত বিভিন্ন সার্কুলার, ২০২৪ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সার্বিক প্রচেষ্টা চালাতে শাখা ব্যবস্থাপকগনকে পরামর্শ প্রদান করেন এবং ২০২৩ সালে লক্ষ্যমাত্রা অনুযায়ী সর্বোচ্চ ব্যবসা অর্জনকারী শাখা ব্যবস্থাপকদের প্রশংসা করেন।
ব্যবসা সম্মেলনে কোম্পানির সকল শাখা ব্যবস্থাপক, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ এবং অন্যান্য নির্বাহী কর্মকর্তাবৃন্দ স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহন করেন।
বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত
-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের বৃহত্তর ... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বীমা গ্রাহকের দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা প... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত
-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত