বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০২:২৯ এএম
বিবিএস নিউজ: জেনিথ ইসলামী লাইফের বীমা সুবিধা পাচ্ছে দেশের ৪ টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, যার মধ্যে রয়েছে ৩ টি পাবলিক এবং ১ টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়। দেশের ২য় বৃহত্তম বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২৭ হাজার ৯৯৬ জন, সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ১২ হাজার ৮২৩ জন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২ হজার ৪৫ জন এবং শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ৬৬২ জন শিক্ষার্থী উপভোগ করছে জেনিথ লাইফের জীবন ও স্বাস্থ্য বীমা সুবিধা। স্বাস্থ্য বীমার আওতায় থাকা কোনো শিক্ষার্থী অসুস্থতা অথবা দূর্ঘটনার কারনে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা করলে সংশ্লিষ্ট শিক্ষার্থী পাবেন বীমা সুবিধার তফসিল অনুযায়ী নির্দিষ্ট পরিমান চিকিৎসা বীমা সুবিধা। আবার হাসপাতালে ভর্তি না হয়ে ডাক্তারের ব্যবস্থাপত্র অনুযায়ী চিকিৎসা নেয়ার ক্ষেত্রেও পাবেন পূর্ব নির্ধারিত বীমা সুবিধা। তবে এসব ক্ষেত্রে ডাক্তারের ব্যবস্থাপত্র, হাসপাতালের বিলের কাগজপত্র, মেডিকেল টেস্ট রিপোর্টের কপি এবং প্রযোজ্য ক্ষেত্রে ছাড়পত্রের কপি জমা দিতে হবে।
সম্পূর্ণ ওয়েব বেইজড পদ্ধতিতে বীমা দাবি উত্থাপন এবং নিষ্পত্তি করা হয়। তাই ঘরে বসেই বীমা দাবি করতে পারছে শিক্ষার্থীরা। আর দাবি নিষ্পত্তির টাকাও প্রদান করা হয় সংশ্লিষ্ট শিক্ষার্থীর অনলাইন অথবা মোবাইল ব্যাংকিং (বিকাশ, রকেট) একাউন্টের মাধ্যমে। এছাড়াও জেনিথ লাইফের জীবন বীমার আওতায় থাকা কোনো শিক্ষার্থী মারা গেলে তার পরিবার পাবেন নির্দিষ্ট পরিমান বীমা অংকের টাকা।
উল্লেখ্য যে, বীমার আওতায় থাকা শিক্ষার্থীদের এখন পর্যন্ত প্রায় ১ কোটি টাকার বীমা দাবি পরিশোধ করা হয়েছে।
বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত
-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের বৃহত্তর ... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বীমা গ্রাহকের দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা প... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত
-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত