বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০২:২৯ এএম
বিবিএস নিউজ: ডাচ্-বাংলা ব্যাংকের ২০২৪ সালের শাখা ব্যবস্থাপক সম্মেলন ২৭ ও ২৮ জানুয়ারি ২০২৪ ইং তারিখে ঢাকায় অনুষ্ঠিত হয়। সম্মেলনে বিগত বছরের কার্যক্রম পর্যালোচনা করে ২০২৪ সালের ব্যবসার লক্ষ্যমাত্রা অর্জনে কৌশল নির্ধারণ করা হয়। সম্মেলনে ব্যাংকের ২৪১ টি শাখার ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন।
ডাচ্-বাংলা ব্যাংকের বোর্ড অব ডিরেক্টরস্ এর চেয়ারপার্সন সাদিয়া রাইয়ান আহমেদ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলন উদ্বোধন করেন। সায়েম আহমেদ, পরিচালকবৃন্দ, আবেদুর রশিদ খান, নমিনী পরিচালক এবং একরামুল হক, এফসিএ, স্বতন্ত্র পরিচালক সম্মেলনে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে চেয়ারপার্সন তাঁর বক্তব্যে উল্লেখ করেন, কোভিড-১৯ এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বর্তমানে বৈশ্বিক অর্থনীতি একটি সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। এই সংকট থেকে উত্তরণের জন্য বাংলাদেশের ব্যাংকগুলোকে আরও সচেতন হতে হবে। ব্যাংকের ডিপোজিট ও বৈদেশিক রেমিট্যান্স আরও বৃদ্ধির জন্য নিরন্তরভাবে কাজ করার জন্য তিনি শাখা ব্যবস্থাপকদের পরামর্শ দেন। ডাচ্-বাংলা ব্যাংক একটি প্রযুক্তিবান্ধব ব্যাংক এবং শাখা ব্যবস্থাপকদের এই প্রযুক্তির সুবিধা ব্যবহার করে নিজ নিজ শাখার মুনাফা বৃদ্ধি করার পরামর্শ প্রদান করেন।
তিনি ব্যাংকিং খাতে গ্রাহক সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান জানিয়ে গ্রাহকদের দ্রুততম সময়ের মধ্যে তাদের কাক্সিক্ষত সেবা নিশ্চিত করার আহ্বান জানান। তিনি ব্যাংকের সব ক্ষেত্রে গ্রাহক সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার উপর গুরুত্বারোপ করেন।
ব্যাংকের পরিচালক সায়েম আহমেদ, ব্যাংকিং ব্যবস্থার ডিজিটাইজেশনে ডাচ্-বাংলা ব্যাংকের অগ্রণী ভূমিকার কথা উল্লেখ করে তা সমুন্নত রাখার জন্য শাখা ব্যবস্থাপকদের প্রতি আহ্বান জানান।
ব্যাংকের স্বতন্ত্র পরিচালক একরামুল হক, ২০২৪ সালের বাজেটের লক্ষ্য অর্জনে শাখা ব্যবস্থাপকদের নিরলসভাবে কাজ করার আহ্বান জানান।
সম্মেলনে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা।
সেকান্দর আলী: এবি ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন আরিফ বিল... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক// ১২ কোটি পাওনার বিপরীতে সাউথইস্ট ব্যাংকের দায়ের করা মামলায়— চট্টগ্রাম অর্থঋ... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক// অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রস্তাবিত ‘থ্রি জিরোস’ লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব ... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ২২৩তম শাখার কার্য... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: আলহাজ্ব সেলিম রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি. এর পরিচালনা পর্ষদের চেয়ার... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত
-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত