জমকালো আয়োজনে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ২৫তম বর্ষের উদযাপন

Bank Bima Shilpa    ০৯:৪৭ পিএম, ২০২৩-১২-১২    1119

জমকালো আয়োজনে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ২৫তম বর্ষের উদযাপন

নিজস্ব সংবাদ : আদর্শ সেবার প্রতিশ্রুতি- এই প্রতিপাদ্যকে ধারণ করে অদম্য অগ্রযাত্রায় প্রতিষ্ঠার ২৫ বছরে পদার্পন করল পুঁজিবাজারে তালিকাভুক্ত নন লাইফ বীমা প্রতিষ্ঠান কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড। আজ (১২ ডিসেম্বর) গৌরাবান্বিত ২৫তম বর্ষে পদার্পন উপলক্ষ্যে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় ঢাকায় আয়োজন করা হয় বর্ণাঢ্য অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান এ কে এম আজিজুর রহমান, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ। এ সময় আরো উপস্থিত ছিলেন কোম্পানীর উন্নয়ন কর্মকর্তাসহ সর্বস্তরের কর্মকর্তা, কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও  হাসান তারিক এর সভাপতিত্বে এ আয়োজনের মধ্যে ছিল- প্রধান ও বিশেষ অতিথিবৃন্দের আগমন ও বক্তব্য প্রদান, কোরান তিলাওয়াত ও দোয়া, জাতীয় সংগীত, কেক কাটা অনুষ্ঠান। নানান প্রতিকূলতার মাঝে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স এর ব্যবসায়িক যাত্রা শুরু হলেও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এ কে এম আজিজুর রহমানের সঠিক দিক নির্দেশনা এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তারিক হাসান এর দক্ষ ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানটির প্রতি সাধারণ মানুষের নির্ভরযোগ্যতা ও উন্নত সেবার অঙ্গীকার নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

এছাড়াও প্রতিষ্ঠানটি ইতোমধ্যে আস্থা, নিয়মানুবর্তিতা, প্রতিশ্রুতি রক্ষা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার শীর্ষ অবস্থানে থেকে বিরল দৃষ্টান্ত স্থাপনপূর্বক একটি স্মার্ট নন লাইফ বীমা কোম্পানির উদীয়মান রোল মডেল হিসেবে অবদান রাখার ক্ষেত্রে বাংলাদেশের বীমা শিল্পে ভিন্ন মাত্রা যোগ করেছে। নন লাইফ বীমা সেবায় আধুনিক ও গুণগত মার্কেটিং, আকর্ষণীয় ও উদ্ভাবনমূলক বীমা পরিকল্প প্রণয়ন, ব্যাপক প্রচার-প্রচারণার লক্ষ্যে ব্র্যান্ডিং, স্ট্র্যাটেজিক বিজনেস পরিকল্পনা, গবেষণা ও উন্নয়ন, যাচাই প্রক্রিয়া অনুসরণ, টেকসই কর্মপন্থা প্রণয়ন, দীর্ঘমেয়াদী নিরাপদ বিনিয়োগ পরিকল্পনা প্রণয়ন, স্টেকহোল্ডার এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সার্বক্ষণিক প্রচেষ্টা ও সহায়তার মাধ্যমে প্রতিষ্ঠানটি আগামীতে নিজেদের শ্রেষ্ঠত্বের উচ্চতায় নিয়ে যেতে বদ্ধপরিকর।

উল্লেখ্য, কন্টিনেন্টাল ইন্সুরেন্স কোম্পানি ১৯৯৯ সালের ১২ ডিসেম্বর প্রতিষ্ঠা পাওয়ার পর থেকে কমপ্লায়েন্সের ক্ষেত্রে শতভাগ নিয়ম ও নীতিমালাসমূহ পুংখানুপুংখভাবে পরিপালনে আপোষহীন। প্রতিষ্ঠানটি অতি অল্প সময়ে পজিটিভ সম্পদ তৈরী, বিনিয়োগ, অবলিখন মূনাফা, দ্রুত বীমা দাবি নিষ্পত্তিসহ দাবি পরিশোধের হার, শেয়ার হোল্ডারদের লভ্যাংশ প্রদানসহ ব্যবসায়িক কার্যক্রম সন্তোষজনক অবস্থানে রয়েছে।
এছাড়াও ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার ব্যায় বীমা আইন অনুযায়ী অনুমোদিত ব্যয়সীমার মধ্যে সীমিত রাখার ক্ষেত্রেও উল্লেখযোগ্য অবস্থানে রয়েছে।

রিটেলেড নিউজ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

Bank Bima Shilpa

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ ... বিস্তারিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

Bank Bima Shilpa

-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ  করল আইডিআরএ

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করল আইডিআরএ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত

ন্যাশনাল লাইফের ৭ কোটি ২৫ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ

ন্যাশনাল লাইফের ৭ কোটি ২৫ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক : দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের বৃহত্তর ... বিস্তারিত

পপুলার লাইফের বীমা দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের বীমা দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বীমা গ্রাহকের দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা প... বিস্তারিত

সর্বশেষ