দুই বছরের মধ্যে একশত কোটি টাকা প্রিমিয়াম অর্জন করবো- সিইও, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স

Bank Bima Shilpa    ০৫:২৬ পিএম, ২০২৩-১২-১২    1720

দুই বছরের মধ্যে একশত কোটি টাকা প্রিমিয়াম অর্জন করবো- সিইও, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক: আগামী দুই বছরের মধ্যে শাখা প্রধান এবং সকল কর্মকর্তা কর্মচারীদের সহযোগিতায় একশত কোটি টাকা প্রিমিয়াম অর্জন করার প্রত্যয় নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যাক্ত করেন কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের সিইও হাসান তারিক।

আজ (১২ডিসেম্বর) প্রতিষ্ঠানটির অদম্য অগ্রযাত্রায় দুই যুগ পূর্তি এবং পঁচিশ বছরে পদার্পণ উপলক্ষে প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বঙ্গবন্ধুকে স্বরণ করে বলেন জাতির পিতা বঙ্গবন্ধু বীমা পেশার সাথে জড়িত ছিলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীমাকে “খ” শ্রেনী থেকে “ক” শ্রেনীতে অন্তর্ভুক্তি করে বীমা পেশাকে সম্মানিত করেছেন।

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করে তিনি বলেন আইডিআরএর নিয়ন্ত্রনের আওতায় থেকে বাংলাদেশে নন লাইফ বীমা সেক্টরে সেরা দশ কোম্পানীর তালিকায় অবস্থান করছে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড। ১৯৯৯ সালে কয়েকজন সম্মানিত তরুণ উদ্যোগতা পরিচালকদের স্বপ্নের মধ্য দিয়ে আজ হাঁটি হাঁটি পা পা করে অনেক চড়াই উৎরাইর মধ্য দিয়ে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স প্রতিষ্ঠা লাভ করে ব্যবসা সফল কোম্পানীতে পরিনত হয়। বাংলাদেশে ৩৮ টি শাখার কর্মকর্তা কর্মচারীর মাধ্যমে প্রতিষ্ঠানটি নন লাইফ বীমা ব্যবসা পরিচালনা করে যাচ্ছে।

তিনি বলেন আমাদের ভিশন এবং মিশন, আমি সিইও হিসেবে বলতে চাই বীমা গ্রহীতা অনেক কোম্পানী থাকতে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সে কেন ব্যবসা করবে  সেটা হচ্ছে, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স হচ্ছে গ্রহনযোগ্য এবং নির্ভরশিলতা এবং একটা সুন্দর পরিবেশ তৈরী করার নিশ্চয়তা প্রদান করে। পেশা দারিত্ব এবং গ্রাহক সেবার মান নির্ধারণ ব্যবসা পরিচালনা করে যাচ্ছে। জাতীয় সমৃদ্ধিতে গভীর মাত্রায় অবদান রাখছে।

হাসান তারিক আরো বলেন আমরা গ্রাহকদের সুবিধার জন্য অনলাইন নেটওয়ার্ক প্রসারিত করছি, আমরা অনলাইন প্লাটফর্মের সুবিধা নিয়ে কাজ করছি। অনলাইন প্লাটফর্মে আমাদের পণ্য বিপনন করার জন্য উদ্যোগ নিয়েছি এবং মিশন হচ্ছে বীমা খাতে অনন্য অবদান রাখা। একটি নির্ভরযোগ্য সেবা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করা, নতুন নতুন প্রোডাক্ট বিপনন কৌশন উদ্বোধন করা। আগ্রহশীল এবং কাজের দক্ষতা , গ্রাহকদের সাথে সুসম্পর্ক স্থাপনের জন্য কর্মীদেরকে পুরষ্কৃত করা। আমরা কিছু সোস্যাল ওয়েবসাইট করেছি কোম্পানীতে, সেটা হচ্ছে আমরা গ্রুপ ইন্স্যুরেন্স এবং স্বাস্থ্য বীমা কোম্পানিতে প্রবেশ করিয়েছি কর্মকর্তা কর্মচারিদের জন্য যারা অসুস্থ হবে তাদের সমস্ত চিকিৎসা কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স ব্যায় করবে। আমরা আধুনিকতার সাথে যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছি।
 
কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স ১৯৯৯ সালের ১২ ডিসেম্বর প্রতিষ্ঠা পাওয়ার পর বাংলাদেশে ৩৮টি শাখার মাধ্যমে নন লাইফ বীমা ব্যবসা পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠানটি ২০০৭ সালে আইপিওর মাধ্যমে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় এবং ২০২২ সালের ডিসেম্বর ক্লোজিং হিসাব অনুযায়ী এ পর্যন্ত শেয়ার হোল্ডারদের ৫৩ শতাংশ স্টক, ৫৭ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানসহ ২০১১ সালে ১:২ রাইট শেয়ার প্রদান করেন। কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের মোট সম্পদ ১৪৮ কোটি ৩২ লাখ টাকা, মোট রিজার্ভ ৫৯ কোটি ৪৬ লাখ টাকা, কর পূর্ববর্তী মুনাফা ১০ কোটি ৪৯ লাখ টাকা, অবলিখন মুনাফা ১০ কোটি ৭৬ লাখ টাকা, গ্রোস প্রিমিয়াম ৭০ কোটি ৩৭ লাখ টাকা এবং ক্রেডিট রেটিং এএ প্লাস অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও প্রতিষ্ঠানটির অনুমোদিত মূল ধন ৬০ কোটি টাকা এবং পরিশোধিত মূল ধন ৪১ কোটি ৬০ লাখ টাকা।
 
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান এ কে এম আজিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ। অনুষ্ঠানে শাখা ব্যবস্থাপকসহ কোম্পানীর উর্দ্ধতন কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।  

রিটেলেড নিউজ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

Bank Bima Shilpa

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ ... বিস্তারিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

Bank Bima Shilpa

-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ  করল আইডিআরএ

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করল আইডিআরএ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত

ন্যাশনাল লাইফের ৭ কোটি ২৫ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ

ন্যাশনাল লাইফের ৭ কোটি ২৫ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক : দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের বৃহত্তর ... বিস্তারিত

পপুলার লাইফের বীমা দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের বীমা দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বীমা গ্রাহকের দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা প... বিস্তারিত

সর্বশেষ