কুড়কুড়ে চিপসের খালি প্যাকেট জমা দিলেই পাচ্ছেন কেএফসির চিকেন

Bank Bima Shilpa    ০৬:১৩ পিএম, ২০২৩-১১-১৪    427


কুড়কুড়ে চিপসের খালি প্যাকেট জমা দিলেই পাচ্ছেন কেএফসির চিকেন

বিবিএস নিউজ ডেস্ক:  

•    ভোক্তারা কুড়কুড়ে চিপসের খালি প্যাকেট জমা দিলে পাবেন ১৫৯* টাকা মূল্যের একটি কেএফসি হট অ্যান্ড ক্রিসপি ফ্রাইড চিকেন
•    এই অফারটি শুধুমাত্র কুড়কুড়ে’র ১০ ও ২৫ টাকার প্যাকেট এবং যেকোন কেএফসি আউটলেটের ক্ষেত্রে প্রযোজ্য

কুড়কুড়ে এবং কেএফসি বাংলাদেশ যৌথভাবে আবারো নিয়ে এসেছে নতুন ও ভিন্নধর্মী একটি ক্যাম্পেইন। এর আওতায়, ভোক্তারা কুড়কুড়ে চিপস কিনলে পাবেন ১৫৯* টাকা মূল্যের কেএফসি হট অ্যান্ড ক্রিসপি ফ্রাইড চিকেন পাওয়ার সুযোগ।

এই অফারটি নিয়ে দেশের তরুণ প্রজন্মের মাঝে ব্যাপক উন্মাদনা দেখা যাচ্ছে, যার প্রমাণ মিলছে দেশব্যাপি কেএফসি আউটলেটগুলোর বাইরে দীর্ঘ লাইনে। ভোক্তারা সামাজিক যোগাযোগ মাধ্যমেও চমৎকার এই অফারটি নিয়ে তাদের অভিজ্ঞতা ও মতামত শেয়ার করছেন।

এ প্রসঙ্গে পেপসিকো’র কান্ট্রি ম্যানেজার (বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপাল) প্রণব মেহতা বলেন, “কুড়কুড়ে ও কেএফসি’র এই অংশীদারিত্ব ভোক্তাদের স্ন্যাকিং অভিজ্ঞতাকে আরও সুস্বাদু করে তুলেছে। এই অফারটি উপভোগ করতে কুড়কুড়ে’র প্যাকেট সংগ্রহে ভোক্তাদের উৎসাহ আমাদের জন্য ভীষণ অনুপ্রেরণামূলক। এই ক্যাম্পেইনটি যে শুধু ভোক্তাদের ভীড় বাড়াচ্ছে তা নয়, পাশাপাশি ব্র্যান্ডের ওপর তাদের আস্থারও প্রমাণ দিচ্ছে। তাদের স্ন্যাকিং অভিজ্ঞতাকে আরও এক্সাইটিং করে তুলতে আমরা আগামীতে এমন ক্যাম্পেইন আরও নিয়ে আসবো।”

অফারটি পেতে, ভোক্তাদের নিকটস্থ দোকান থেকে কুড়কুড়ে চিপসের ১০ টাকা বা ২৫ টাকা প্যাকেট কিনতে হবে। মজাদার চিপসগুলো খাওয়া শেষে খালি প্যাকেটগুলো টিকেট হিসেবে ব্যবহার করতে হবে। অতঃপর, দেশব্যাপি যেকোন কেএফসি আউটলেটে গিয়ে ভোক্তারা তাদের পছন্দের কেএফসি চিকেন আইটেম অর্ডার করে, কাউন্টারে কুড়কুড়ে চিপসের খালি প্যাকটি জমা দিয়ে ১৫৯ টাকা মূল্যের একটি হট অ্যান্ড ক্রিসপি ফ্রাইড চিকেন পাবেন সম্পুর্ণ বিনামূল্যে। একজন ভোক্তা একাধিক ক্রয়ের ভিত্তিতে সর্বোচ্চ ৩টি খালি প্যাকেট জমা দিতে পারবেন, অর্থাৎ, ৩টি হট অ্যান্ড ক্রিসপি ফ্রাইড চিকেন পেতে ভোক্তাদের কমপক্ষে ৩টি কেএফসি চিকেন আইটেম কিনতে হবে।

পেপসিকো ফুডস-এর মার্কেটিং লিড (বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপাল) দীপেশ মাসরানি বলেন, “এই অফারটি স্ন্যাকিং ইনোভেশনের আনন্দকে আরও বাড়িয়ে তুলেছে, যেখানে দুটি আইকনিক ব্র্যান্ড একত্রিত হয়েছে। কেএফসি’র বাইরে ভোক্তাদের ব্যাপক ভীড় ও সোশ্যাল মিডিয়াজুড়ে ইতিবাচক সাড়া স্ন্যাক-প্রেমীদের কাছে এই অফারের সাফল্য প্রমাণ করছে। আমরা বাংলাদেশি ভোক্তাদের জন্য স্ন্যাকিং অভিজ্ঞতাকে আরও সুস্বাদু করতে পেরে আনন্দিত।”

রহমান তাহসিনা, একজন সাধারণ ভোক্তা, এই অফারটি পেতে কেএফসি গুলশান আউটলেটের বাইরে লাইনে উপস্থিত ছিলেন। তার অভিজ্ঞতা শেয়ার করে তিনি বলেন, “আমি কখনই ভাবিনি স্ন্যাকস নিয়ে এতো চমৎকার ক্যাম্পেইন করা সম্ভব! কুড়কুড়ে-কেএফসি’র এই অফারটি স্ন্যাক-প্রেমীদের জন্য নিঃসন্দেহে একটি গেম-চেঞ্জার। অফারটি সম্পর্কে জানার পর আমার বন্ধুদের সাথে কুড়কুড়ে চিপসের স্বাদ নিয়েছি, এবং এখন কেএফসি চিকেনের স্বাদ নিতে চিপসের খালি প্যাকেট হাতে লাইনে অপেক্ষা করছি। আশা করছি, আমরা ভবিষ্যতে এমন আরও অফার পাবো।”

এই অফারটি কেএফসি আউটলেট থেকে ডাইন-ইন এবং টেক-এ্যাওয়ে আকারে নেওয়া যাবে, যা আগামী ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখ পর্যন্ত চলবে।

 


রিটেলেড নিউজ

এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স পিএলসি এর ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স পিএলসি এর ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত নন লাইফ  বীমা কোম্পানী  এশিয়া প্যাসিফিক জেনারেল ইন... বিস্তারিত

জাফর আহমেদ বিএপিএলসি‘র সদস্য নির্বাচিত হওয়ায় পিপলস্ ইন্স্যুরেন্স পরিবারের শুভেচ্ছা

জাফর আহমেদ বিএপিএলসি‘র সদস্য নির্বাচিত হওয়ায় পিপলস্ ইন্স্যুরেন্স পরিবারের শুভেচ্ছা

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: সম্প্রতি পিপলস্ ইন্স্যুরেন্স পিএলসি এর চেয়ারম্যান জাফর আহমেদ পাটোয়ারী বাংলাদ... বিস্তারিত

তারেক রহমান এর সঙ্গে পপুলার লাইফের চেয়ারম্যান জহিরুল ইসলাম’র সাক্ষাৎ

তারেক রহমান এর সঙ্গে পপুলার লাইফের চেয়ারম্যান জহিরুল ইসলাম’র সাক্ষাৎ

Bank Bima Shilpa

সংবাদ বিজ্ঞপ্তি: গুলশানে বিএনপি’র চেয়াপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ার... বিস্তারিত

ন্যাশনাল লাইফ পিএলসি’র ৪০তম এজিএমএ ৩৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

ন্যাশনাল লাইফ পিএলসি’র ৪০তম এজিএমএ ৩৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত লাইফ বীমা খাতের কোম্পানী  ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স... বিস্তারিত

কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি’র ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি’র ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ননলাইফ বীমা কোম্পানী  কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি&... বিস্তারিত

ডেসকো পরিচালনা পর্ষদের ৫০০ তম পর্ষদ সভা অনুষ্ঠিত

ডেসকো পরিচালনা পর্ষদের ৫০০ তম পর্ষদ সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক:ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)'র ৫০০তম পরিচালনা পর্ষদ  সভা ... বিস্তারিত

সর্বশেষ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

Bank Bima Shilpa

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ ... বিস্তারিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

Bank Bima Shilpa

-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ  করল আইডিআরএ

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করল আইডিআরএ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত