আকর্ষণীয় মূল্যছাড়ে পাওয়া যাচ্ছে মিতসুবিশি এক্লিপ্স ক্রস

Bank Bima Shilpa    ০৬:২০ পিএম, ২০২৩-১১-০৬    493


আকর্ষণীয় মূল্যছাড়ে পাওয়া যাচ্ছে মিতসুবিশি এক্লিপ্স ক্রস

বিবিএস নিউজ : ব্র্যান্ড-নিউ সেগমেন্টে এর মূল্য পরিসীমার মধ্যে একমাত্র জাপানি প্রযুক্তিতে তৈরি বাংলাদেশের বহুল জনপ্রিয় এসইউভি মিতসুবিশি এক্লিপ্স ক্রস এখন র‍্যাংগস লিমিটেড-এর ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন শো-রুমে অবিশ্বাস্য মূল্যে পাওয়া যাচ্ছে।

মিতসুবিশি এক্লিপ্স ক্রস-এর প্রতিটি মডেলে আকর্ষণীয় মূল্য ছাড় দিয়েছে মিতসুবিশি। তরুণ গ্রাহকদের কাছে আরও সহজতর করার লক্ষ্যে ৫৩.৫০ লক্ষ টাকার গাড়িটির মূল্য রাখা হয়েছে এখন ৫৩ লক্ষ টাকায়। এছাড়াও, র‌্যাংগস লিমিটেডের অনুমোদিত সার্ভিস সেন্টার র‌্যাংগস ওয়ার্কশপ থেকে গাড়িটির সাথে পাওয়া যাচ্ছে ৫ বছরের সার্ভিস ওয়ারেন্টি ও ৩টি বিনামূল্যে সার্ভিসিং পরিষেবা। উল্লেখ্য, র‌্যাংগস ওয়ার্কশপ জাপান হতে প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ জনবল দ্বারা গাড়ির অত্যাধুনিক পরিষেবা নিশ্চিতে প্রতিজ্ঞাবদ্ধ।

র‌্যাংগস লিমিটেড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হামদুর রহমান সাইমন বলেন, “আমরা গ্রাহকের নাগালে মিতসুবিশি এক্লিপ্স ক্রস-এর মূল্য রাখতে পেরে সত্যিই আনন্দিত। গাড়িটির অত্যাধুনিক বৈশিষ্ট্য, উন্নত নিরাপত্তা ব্যবস্থা এবং আকর্ষণীয় ডিজাইনের সাথে এক্লিপ্স ক্রস বাংলাদেশের তরুণ গ্রাহকদের পছন্দের শীর্ষে অবস্থান করছে।”

অ্যাথলেটিক লুক ও ডায়নামিক শিল্ড ডিজাইনসমৃদ্ধ মিতসুবিশি এক্লিপ্স ক্রস-এর ১.৫ লিটার ১৫২ হর্সপাওয়ার টার্বোচার্জড মাইভেক ইঞ্জিন ও স্মুথ সিভিটি ট্রান্সমিশন সিস্টেম গাড়ির অনন্য পারফর্ম্যান্স নিশ্চিত করে। এছাড়াও, যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিতে এতে যুক্ত হয়েছে ফাইন-টিউনড সাসপেনশন ও রেসপনসিভ স্টিয়ারিং। ৫-সিট বিশিষ্ট এই গাড়িতে রয়েছে বড় লাগেজ স্পেস, নয়েজ প্রুফ কেবিন এবং ৮ ইঞ্চি ডিস্প্লেসহ মিডিয়া প্যানেল যাতে অ্যাপল কার প্লে ও অ্যান্ড্রয়েড অটো রয়েছে। এতে রয়েছে প্যানোরামিক সানরুফ ও মুনরুফ যা আরামদায়ক ভ্রমণকে একটি আনন্দদায়ক অভিজ্ঞতায় পরিণত করে। ‘মেড ইন জাপান এসইউভি’ ব্যাজযুক্ত মিতসুবিশি এক্লিপ্স ক্রস-টি দেশের গ্রাহকদের জন্যে এসেছে ৮টি ভিন্ন রঙে।


রিটেলেড নিউজ

এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স পিএলসি এর ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স পিএলসি এর ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত নন লাইফ  বীমা কোম্পানী  এশিয়া প্যাসিফিক জেনারেল ইন... বিস্তারিত

জাফর আহমেদ বিএপিএলসি‘র সদস্য নির্বাচিত হওয়ায় পিপলস্ ইন্স্যুরেন্স পরিবারের শুভেচ্ছা

জাফর আহমেদ বিএপিএলসি‘র সদস্য নির্বাচিত হওয়ায় পিপলস্ ইন্স্যুরেন্স পরিবারের শুভেচ্ছা

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: সম্প্রতি পিপলস্ ইন্স্যুরেন্স পিএলসি এর চেয়ারম্যান জাফর আহমেদ পাটোয়ারী বাংলাদ... বিস্তারিত

তারেক রহমান এর সঙ্গে পপুলার লাইফের চেয়ারম্যান জহিরুল ইসলাম’র সাক্ষাৎ

তারেক রহমান এর সঙ্গে পপুলার লাইফের চেয়ারম্যান জহিরুল ইসলাম’র সাক্ষাৎ

Bank Bima Shilpa

সংবাদ বিজ্ঞপ্তি: গুলশানে বিএনপি’র চেয়াপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ার... বিস্তারিত

ন্যাশনাল লাইফ পিএলসি’র ৪০তম এজিএমএ ৩৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

ন্যাশনাল লাইফ পিএলসি’র ৪০তম এজিএমএ ৩৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত লাইফ বীমা খাতের কোম্পানী  ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স... বিস্তারিত

কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি’র ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি’র ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ননলাইফ বীমা কোম্পানী  কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি&... বিস্তারিত

ডেসকো পরিচালনা পর্ষদের ৫০০ তম পর্ষদ সভা অনুষ্ঠিত

ডেসকো পরিচালনা পর্ষদের ৫০০ তম পর্ষদ সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক:ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)'র ৫০০তম পরিচালনা পর্ষদ  সভা ... বিস্তারিত

সর্বশেষ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

Bank Bima Shilpa

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ ... বিস্তারিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

Bank Bima Shilpa

-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ  করল আইডিআরএ

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করল আইডিআরএ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত