সাউথ এশিয়া ইনসিওরেন্স এর সিইও’র অনুমোদন পেলেন মুহাম্মদ নুরুল আলম চৌধুরী

Bank Bima Shilpa    ০৭:৩৬ পিএম, ২০২৩-১০-১৫    507

সাউথ এশিয়া ইনসিওরেন্স এর সিইও’র অনুমোদন পেলেন মুহাম্মদ নুরুল আলম চৌধুরী

ডেস্ক রিপোর্ট: বিশিষ্ট শিক্ষানুরাগী ও বীমা ব্যক্তিত্ব মুহাম্মদ নুরুল আলম চৌধুরী সাউথ এশিয়া ইনসিওরেন্স কোম্পানী লিমিটেডের মূখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অনুমোদন পেয়েছেন। নন-লাইফ বীমা শিল্পে তিনি দীর্ঘ প্রায় ৩৪ (চৌত্রিশ) বছরের অভিজ্ঞতা সম্পন্ন। ইতোঃপূর্বে তিনি ইর্স্টান ইন্স্যুরেন্স, মেঘনা ইন্স্যুরেন্স ও সর্বশেষ ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড এ ১৯৯০ সন থেকে অত্যন্ত দক্ষতা ও সততার সাথে দায়িত্ব পালন করেছেন।

মুহাম্মদ নুরুল আলম চৌধুরী ইর্স্টান ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এ ১৯৯০ সালে হিসাব বিভাগে শিক্ষানবিশ কর্মকর্তা হিসেবে যোগদানের মাধ্যমে কর্ম জীবন শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন কোম্পানীতে তিনি হিসাব বিভাগ, অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগ, প্রশাসন ও মানব সম্পদ বিভাগ, মার্কেটিং বিভাগ এবং কোম্পানী সচিব ও সিএফওসহ বিভিন্ন বিভাগে উপ- ব্যবস্থাপনা পরিচালক ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজ করেছেন।

মুহাম্মদ নুরুল আলম চৌধুরী জগন্নাথ বিশ^বিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং কানাডিয়ান এডুকেশন সেন্টার থেকে সার্টিফাইড জেনারেল একাউন্টেন্ট অর্জনের পাশাপাশি পেশাগত দক্ষতা বৃদ্ধিতে বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি, ঢাকা চেম্বার অব কমার্স  এন্ড ইন্ডাস্ট্রি এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড থেকে একাউন্টিং, ট্যাক্স, ভ্যাট, প্রিন্সিপাল এন্ড কনভেনশনাল প্রাকটিসেস অব ইসলামিক ইন্স্যুরেন্স এবং কম্পøায়েন্স অব কর্পোরেট গভার্নেন্স এর ওপর সনদ অর্জন করেন। তিনি বাংলাদেশ ছাড়াও, দেশের বাইরে বীমার উপর সেমিনার এবং ওয়ার্কশপে যোগদান করে যথেষ্ট ব্যুৎপত্তি অর্জন করেন। তিনি আমেরিকা, কানাডা, জাপান, অষ্ট্রেলিয়া, কোরিয়া, লন্ডন, সংযুক্ত আরব আমিরাত ও ইউরোপীয়ন ইউনিয়নের বিভিন্ন দেশসহ ২৫টি দেশ ভ্রমণ করেছেন।

তিনি একজন দক্ষ প্রশাসক, জন হিতৈষী এবং পরোপকারী ব্যক্তি। ফেনী জেলার অন্তর্গত সোনাগাজী উপজেলার সফর পুর গ্রামের পীর সাহেব বাড়িতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে মুহাম্মদ নুরুল আলম চৌধুরী জন্মগ্রহণ করেন। তিনি সোনা গাজীর সফরপুর গোলামগঞ্জ দিঘীরপাড় জামে মসজিদের সভাপতি এবং মাওলানা বজলুল করিম জামে মসজিদের উপদেষ্টা কমিটির চেয়ারম্যান। এছাড়া, তিনি আন্তর্জাতিক লায়ন্স ক্লাব বাংলাদেশের জেলা গভর্নরের একজন সক্রিয় উপদেষ্টা। ব্যক্তি জীবনে তিনি এক ছেলে ও দুই মেয়ের জনক। সাউথ এশিয়া ইনসিওরেন্স কোম্পানী লিমিটেডের মূখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে অর্পিত দায়িত্ব যোগ্যতা, সততা ও দক্ষতার সাথে পরিপালনের জন্য তিনি সকলের দোয়া, আশীর্বাদ ও সহযোগিতা কামনা করেছেন।

রিটেলেড নিউজ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

Bank Bima Shilpa

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ ... বিস্তারিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

Bank Bima Shilpa

-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ  করল আইডিআরএ

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করল আইডিআরএ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত

ন্যাশনাল লাইফের ৭ কোটি ২৫ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ

ন্যাশনাল লাইফের ৭ কোটি ২৫ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক : দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের বৃহত্তর ... বিস্তারিত

পপুলার লাইফের বীমা দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের বীমা দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বীমা গ্রাহকের দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা প... বিস্তারিত

সর্বশেষ