সফলতার একদশকে জেনিথ লাইফ

Samsuddin Chowdhury    ০২:০৫ পিএম, ২০২৩-০৮-১০    637

সফলতার একদশকে জেনিথ লাইফ

১৪ কোটি ২৬ লক্ষ টাকার বীমা দাবি পরিশোধ

নিজস্ব প্রতিবেদক: সফলতার এক দশক পেরিয়ে একাদশ বর্ষে পদার্পণ করেছে দেশের বেসরকারি খাতের লাইফ বীমা প্রতিষ্ঠান জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। সবার জন্য সুরক্ষিত, নিরাপদ ও সুনিশ্চিত ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে ২০১৩ সালের ১১ আগষ্ট আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে চতুর্থ প্রজন্মের এই বীমা কোম্পানি।

অগ্রযাত্রার এই ১০ বছরে গ্রাহকদের আস্থা কুড়াতে বেশ সফলতা দেখিয়েছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। সন্তোষজনক গ্রাহক সেবার পাশাপাশি কোম্পানিটি এরইমধ্যে শক্তিশালী অর্থনৈতিক ভিত্তিও রচনা করেছে। গৌরবময় এই ১০ বছরে কোম্পানিটির পালকে যুক্ত হয়েছে নানান সম্মাননা

বর্তমানে প্রায় ১ লাখ ৩৭ হাজারেরও বেশী গ্রাহককে স্বাস্থ্য ও জীবন বীমার আওতায় সেবা প্রদান করছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। এর মধ্যে আংশিক মেয়াদপূর্তি ও মেয়াদপূর্তি বাবদ প্রায় ১৪ কোটি ২৬ লক্ষ টাকারও বেশী বীমা দাবি পরিশোধ করেছে। মৃত্যুদাবি বাবদ প্রায় ১ কোটি ৫৬ লক্ষ টাকারও বেশী এবং স্বাস্থ্য বীমা দাবি বাবদ প্রায় ৮২লক্ষ টাকারও বেশী পরিশোধ করে।
প্রতিষ্ঠার ১০ বছরে প্রায় ১৮ কোটি টাকারও বেশী বিভিন্ন বীমা দাবি পরিশোধ করেছে চতুর্থ প্রজন্মের লাইফ বীমা কোম্পানি জেনিথ লাইফ ইন্স্যুরেন্স। দেশব্যাপী ৫৫ টি শাখা অফিস এবং প্রায় ১৩ হাজার দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তা ও কর্মীবাহিনীতে সমৃদ্ধ হয়েছে এই লাইফ বীমা কোম্পানি।

এক দশকপূর্তি উপলক্ষ্যে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর প্রধান কার্যালয়ে আয়োজন করা হয় গৌরবগাথার ১০ বছর পূর্তি অনুষ্ঠান। অনুষ্ঠানে কোম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান তার বক্তব্যে আগামীর অনুপ্রেরণা ও সকল ইতিবাচক পরিবর্তনে তাদের মূল্যবান দিক-নির্দেশনা ফলপ্রসূ ভূমিকা এবং কোম্পানির সাফল্যমণ্ডিত সার্বিক অগ্রযাত্রা তুলে ধরেন।

জেনিথ ইসলামী লাইফ  ইন্স্যুরেন্সের সম্মানিত গ্রাহক, পৃষ্ঠপোষক ও শুভানুধ্যায়ীদের সর্বাত্মক সহযোগিতা ও কৃতজ্ঞতা প্রকাশের মধ্য দিয়ে সম্পন্ন হয় এই বিশেষ অনুষ্ঠান। আগামীতেও স্বপ্ন ও সম্ভাবনার মেলবন্ধনের মধ্য দিয়ে কার্যকরী বীমা সেবা সবার কাছে পৌঁছে দেয়ার লক্ষ্যে কাজ করে যেতে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স প্রতিশ্রুতিবদ্ধ ও সবসময় নিবেদিত।

রিটেলেড নিউজ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

Bank Bima Shilpa

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ ... বিস্তারিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

Bank Bima Shilpa

-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ  করল আইডিআরএ

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করল আইডিআরএ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত

ন্যাশনাল লাইফের ৭ কোটি ২৫ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ

ন্যাশনাল লাইফের ৭ কোটি ২৫ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক : দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের বৃহত্তর ... বিস্তারিত

পপুলার লাইফের বীমা দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের বীমা দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বীমা গ্রাহকের দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা প... বিস্তারিত

সর্বশেষ