শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ০৪:১১ এএম
১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন
নিজস্ব প্রতিবেদক: ননলাইফ বীমা প্রতিষ্ঠান ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড’র ৩৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ (২৭জুলাই) বৃহস্পতিবার সকাল ১১.০০ ঘটিকায় ভার্চুয়াল প্লাটফর্মে কোম্পানীর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এনামুল হক’র সভাপত্বিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় ডিজিটাল প্লাটফর্মে শেয়ার হোল্ডারের অংশগ্রহনে ২০২২ সালের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদনসহ আর্থিক প্রতিবেদন অনুমোদন পরিচালক পরিষদের প্রতিবেদন, স্থিতিপত্র, লাভ-লোকসান হিসাব ও অডিট প্রতিবেদন, পরিচালক নির্বাচন, অডিটর নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারন শেয়ারহোল্ডারের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
উল্লেখ্য, ২০২২ সালে কোম্পানীর মোট সম্পদ ১৪৭ কোটি ১০ লাখ টাকা, আন্ডার রাইটিং প্রোফিট (অবলিখন মুনাফা) ১৪ কোটি ১২ লাখ টাকা, কর পূর্ববর্তী মোট মুনাফা ১১ কোটি ২২ লাখ টাকায় দাঁড়িয়েছে, এছাড়াও প্রতিষ্ঠানটি ২০২২ সালে বীমা দাবি পরিশোধ করেছে ৮ কোটি ৮৯ লাখ টাকা। ফেডারেল ইন্স্যুরেন্স ৩০ টি শাখার মাধ্যমে ৪৬৪ জন কর্মকর্তা/কর্মচারীর মাধ্যমে দেশের অভ্যন্তরে নন লাইফ বীমা ব্যবসা পরিচালনা করে যাচ্ছে।
প্রতিষ্ঠানটির অনুমোদিত মূলধন ১০০.০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৭১ কোটি ০৩ লাখ টাকা। সভায় ডিজিটাল প্লাটফর্মে আরো অংশগ্রহনকারী ছিলেন ফেডারেল ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ সিইও এ এম এম মহিউদ্দিন চৌধুরী ।
সভায় শেয়ারহোল্ডারগন আয় ব্যয়ের হিসাব বিবরনীর উপর বক্তব্য এসএমএস এর মাধ্যমে উপস্থাপন করেন এবং শেয়ারহোল্ডারের ভার্চুয়াল মাধ্যমে পাঠানো কোম্পানীর আর্থিক বিবরনীর উপর প্রশ্নের উত্তর প্রদান করেন কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা এ এম এম মহিউদ্দিন চৌধুরী। ডিজিটাল সভায় অংশগ্রহণকারী বিনিয়োগকারীবৃন্দ কোম্পানির কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং আগামীতে কোম্পানীর ধারাবাহিক সমৃদ্ধি কামনা করেন।
উক্ত সভায় প্রতিষ্ঠানের চেয়ারম্যান, মুখ্য নির্বাহী কর্মকর্তা কোম্পানীর সমৃদ্ধি, ভবিষৎ পরিকল্পনা, ব্যবস্থাপনাসহ ব্যবসায়িক অবস্থান ভার্চুয়াল মাধ্যমে শেয়ারহোল্ডারের উদ্দেশ্যে তুলে ধরেন এবং নিয়ন্ত্রণ সংস্থাসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং নিরাপদ থাকার প্রত্যাশা ব্যক্ত করেন। ভার্চুয়াল প্লাটফর্মে সভাটি পরিচালনা করেন কোম্পানী সচিব শেখ মোহাম্মদ আনোয়ার উদ্দিন।
নিজস্ব প্রতিবেদক: লাইফ বীমা খাতের প্রতিষ্ঠান প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ২৬তম বà... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বার্জার পেইন্টস্ বাংলাদেশ লিমিটেড এর ৫৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাà¦... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক// নন লাইফ বীমা কোম্পানী গ্লোবাল ইন্সুরেন্স পিএলসি'র ২৬তম বার্ষিক সাধারণ সভা অনà§... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: ন্যাশনাল ব্যাংক পিএলসি'র ৪৩তম বার্ষিক সাধারণ সভা ১৩ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার ঢা... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি. এর ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লà¦... বিস্তারিত
... বিস্তারিত
PRICE SENSITIVE INFORMATION of Continental Insurance ... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিà¦... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: দ্রুত বীমা দাবী পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের অংà¦... বিস্তারিত