বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০২:২৭ এএম
নিজস্ব প্রতিবেদক: লাইফ বীমা খাতের কোম্পানী জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের অর্ধ-বার্ষিক সম্মেলন-২০২৩ আজ শনিবার সকাল ১০.০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়। রাজধানী ঢাকার কাকরাইল আইডিইবি ভবনে জেনিথ ইসলামী লাইফের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফরিদুন্নাহার লাইলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য (লাইফ) কামরুল হাসান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনিথ ইসলামী লাইফের নির্বাহী কমিটির চেয়ারম্যান মানসুদ আলম এবং কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান।
এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন- জেনিথ ইসলামী লাইফের ভাইস চেয়ারম্যান ও ইন্ট্রামেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ টি এম এনায়েত উল্লাহ; কোম্পানির অর্থ কমিটির চেয়ারম্যান ও এক্সকম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল জলীল; কোম্পানির পরিচালক ও মাইক্রো ফাইবারসহ একাধিক ব্যবসায়ী জামিল আনসারী।
জেনিথ ইসলামী লাইফের নিরপেক্ষ পরিচালক, জি নবী এন্ড কোং ও চার্টার্ড একাউটেন্ট ফার্মসের প্রিন্সিপাল এবং ম্যানেজিং পার্টনার মো. গোলাম নবী এফসিএ; কোম্পানির নিরপেক্ষ পরিচালক ও বিআইপিডি’র ডিরেক্টর জেনারেল কাজী মো. মোরতুজা আলী এসিআইআই এবং নিরপেক্ষ পরিচালক এ্যাডভোকেট মো. রবিউল আলম। শুভানুধ্যায়ী হিসেবে উপস্থিত ছিলেন এ্যামর্টানেট গ্রুপের চেয়ারম্যান এ কে এম বদিউল আলম এবং ইয়ুথ গ্রুপের পরিচালক আজগর হায়দার।অনুষ্ঠানে সমগ্র বাংলাদেশ থেকে বাছাইকৃত প্রায় ৫০০ উন্নয়ন কর্মকর্তার অংশগ্রহণসহ প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে গ্রাহকদের বীমা দাবির চেক হস্তান্তর ও বব্যসা সফল উন্নয়ন কর্মকর্তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। উক্ত অনুষ্ঠানে অতিথিবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত
-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের বৃহত্তর ... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বীমা গ্রাহকের দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা প... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত
-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত