বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০২:২৭ এএম
নিজস্ব প্রতিবেদক :
আজ (২০জুন) সকাল ১১.০০ ঘটিকায় ২৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বিনিয়োগকারীদের সর্বসম্মতিক্রমে ভার্চুয়াল মাধ্যমে এ অনুমোধন দেওয়া হয়।উক্ত ভার্চুয়াল সভায় সভাপতিত্ব করেন কোম্পানীর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এইচ. টি. এম. কাদের নেওয়াজ ।
সভায় ডিজিটাল প্লাটফর্মে শেয়ার হোল্ডারের অংশগ্রহনে ২০২২ সালের জন্য ১৩ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদনসহ আর্থিক প্রতিবেদন অনুমোদন পরিচালক পরিষদের প্রতিবেদন, স্থিতিপত্র, লাভ-লোকসান হিসাব ও অডিট প্রতিবেদন, পরিচালক নির্বাচন, অডিটর নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারন শেয়ারহোল্ডারের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। সভায় ডিজিটাল প্লাটফর্মে আরো অংশগ্রহনকারী ছিলেন পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, মুখ্য নির্বাহী কর্মকর্তা মো: আব্দুল মতিন সরকার।
উক্ত সভায় বিনিয়োগকারীগন স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সে’র ২০২২ সালের আয় ব্যয়ের হিসাব বিবরনীর উপর বক্তব্য ডিজিটাল মাধ্যমে উপস্থাপন করেন। সভায় শেয়ারহোল্ডারের বিভিন্ন ডিজিটাল মাধ্যমে পাঠানো কোম্পানীর আর্থিক বিবরনীর উপরে প্রশ্নের জবাব প্রদান করেন কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মো: আব্দুল মতিন সরকার।
উল্লেখ্য স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ২০২২ সমাপনী বছর পর্যন্ত মোট সম্পদ হয়েছে ১৫৮ কোটি ৪২ টাকা, গ্রোস প্রিমিয়াম ৬৪ কোটি ৫ লাখ টাকা, নিট প্রিমিয়াম ৩২ কোটি ৫৬ লাখ টাকা, বিনিয়োগ থেকে আয় হয়েছে ৭ কোটি ৯৭ লাখ টাকা, কর পূর্ববর্তী মোট মুনাফা ১৪ কোটি ২৪ লাখ টাকা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও উক্ত সময় পর্যন্ত প্রতিষ্ঠানটির জেনারেল রিজার্ভ বৃদ্ধি, এফডিআর বৃদ্ধি, ইপিএস বৃদ্ধি, অপ্রত্যাশিত ক্ষতির সঞ্চিতি বৃদ্ধিসহ এ পর্যন্ত বীমা দাবি পরিশোধ করেছে ৯ কোটি ০৪ লাখ টাকা।
কোম্পানীর অনুমোদিত মুলধন ১০০ কোটি টাকা এবং পরিশোধিত মুলধন ৪৩ কোটি ২৯ লাখ টাকা। স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স ১৯৯৯ ইং সালে প্রতিষ্ঠা পাওয়ার পর থেকে বাংলাদেশে নন লাইফ বীমা সেক্টরে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষের নিয়মের আওতায় থেকে প্রধান কার্যালয়সহ ৩০টি শাখার মাধ্যমে বীমা ব্যবসা পরিচালনা করে আসছে। ভার্চুয়াল মাধ্যমে সভাটি পরিচালনা করেন মোঃ কাওসার মুন্সি।
নিজস্ব প্রতিবেদক : বার্জার পেইন্টস্ বাংলাদেশ লিমিটেড এর ৫৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লা... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক// নন লাইফ বীমা কোম্পানী গ্লোবাল ইন্সুরেন্স পিএলসি'র ২৬তম বার্ষিক সাধারণ সভা অন... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: ন্যাশনাল ব্যাংক পিএলসি'র ৪৩তম বার্ষিক সাধারণ সভা ১৩ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার ঢা... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি. এর ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নন লাইফ বীমা কোম্পানী কন্টিনেন্টাল ইনস্যুরেন্স পিএলসি এর ২৬তম বার্ষিক সাধার... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত
-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত