বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০২:২৯ এএম
নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত নন লাইফ বীমা কোম্পানী কন্টিনেন্টাল ইনস্যুরেন্স লিঃ এর ২৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ভার্চুয়াল প্লাটফর্মে কোম্পানীর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এ.কে.এম আজিজুর রহমান এর সভাপত্বিত্বে আজ ১৪ জুন ২০২৩ ইং সকাল ১১.০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়।
সভায় ডিজিটাল প্লাটফর্মে শেয়ার হোল্ডারের অংশগ্রহনে ২০২২ সালের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদনসহ আর্থিক প্রতিবেদন অনুমোদন পরিচালক পরিষদের প্রতিবেদন, স্থিতিপত্র, লাভ-লোকসান হিসাব ও অডিট প্রতিবেদন, পরিচালক নির্বাচন, অডিটর নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারন শেয়ারহোল্ডারের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। সভায় ডিজিটাল প্লাটফর্মে আরো অংশগ্রহনকারী ছিলেন পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যানসহ অন্যান্য সদস্যবৃন্দ, মুখ্য নির্বাহী কর্মকর্তা হাসান তারেক । উক্ত সভায় বিনিয়োগকারীগন কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সে’র ২০২২ সালের আয় ব্যয়ের হিসাব বিবরনীর উপর বক্তব্য এবং এসএমএস সহ বিভিন্ন প্রশ্ন ডিজিটাল মাধ্যমে উপস্থাপন করেন ।
সভায় শেয়ারহোল্ডারের বিভিন্ন ডিজিটাল মাধ্যমে পাঠানো কোম্পানীর আর্থিক বিবরনীর উপরে প্রশ্নের জবাব প্রদান করেন কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা হাসান তারেক। উল্লেখ্য,কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ২০২২ সমাপনী বছরে গ্রোস প্রিমিয়াম বৃদ্ধি পেয়ে মোট ৭০ কোটি ৩৮ লাখ টাকা হয়েছে, নিট প্রিমিয়াম বৃদ্ধি পেয়ে ৩৪ কোটি ৫২ লাখ টাকা হয়েছে, আন্ডার রাইটিং প্রোফিট (অবলিখন মুনাফা) মোট ১০ কোটি ৭৭ লাখ টাকা হয়েছে, তাছাড়া প্রতিষ্ঠানটির ২০২২ সালে মোট সম্পদ বৃদ্ধি পেয়ে মোট ১৪৮ কোটি ৩২ লাখ টাকা হয়েছে এবং ২০২২ সালে করপূর্ববর্তী মোট মুনাফা হয়েছে ৭ কোটি ৯৩ লাখ টাকা। প্রতিষ্ঠানটির অনুমোদিত মুলধন ৬০ কোটি টাকা এবং পরিশোধিত মুলধন ৪০ কোটি টাকার বেশি।
প্রতিষ্ঠানটি ১৯৯৯ সালের ডিসেম্বর মাসে প্রতিষ্ঠা পাওয়ার পর থেকে বর্তমান পর্যন্ত সারাদেশে ৩৮ টি শাখার মাধ্যমে নন লাইফ বীমা ব্যবসা পরিচালনা করে যাচ্ছে এবং ২০০৭ ইং সালে প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়ে এ পর্যন্ত ৬২শতাংশ বোনাস শেয়ার এবং ৪৭ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানসহ ২০১১ইং সালে ১:২ রাইট শেয়ার প্রদান করেন।
উক্ত সভায় প্রতিষ্ঠানের চেয়ারম্যান, মুখ্য নির্বাহী কর্মকর্তা কোম্পানীর সমৃদ্ধি, ভবিষৎ পরিকল্পনা, ব্যবস্থাপনাসহ ব্যবসায়িক অবস্থান ভার্চুয়াল মাধ্যমে শেয়ারহোল্ডারের উদ্দেশ্যে তুলে ধরে বলেন আজকের এই দিনটি আমাদের শেয়ার হোল্ডার গনের।
সভায় কোম্পানীর চেয়ারম্যান নিয়ন্ত্রণ সংস্থাসহ সংশ্লিষ্ঠ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভার্চুয়াল মাধ্যমে সভাটি পরিচালনা করেন কোম্পানী সচিব মোঃ আতাউর রহমান।
ডিজিটাল সভায় অংশগ্রহণকারী বিনিয়োগকারীবৃন্দ বর্তমান প্রতিকুল পরিবেশে ব্যবসা বৃদ্ধি এবং নগদ লভ্যাংশ প্রদানসহ কোম্পানির কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং আগামীতে লভ্যাংশের ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশা করে কোম্পানীর ধারাবাহিক সমৃদ্ধি কামনা করেন।
নিজস্ব প্রতিবেদক : বার্জার পেইন্টস্ বাংলাদেশ লিমিটেড এর ৫৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লা... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক// নন লাইফ বীমা কোম্পানী গ্লোবাল ইন্সুরেন্স পিএলসি'র ২৬তম বার্ষিক সাধারণ সভা অন... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: ন্যাশনাল ব্যাংক পিএলসি'র ৪৩তম বার্ষিক সাধারণ সভা ১৩ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার ঢা... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি. এর ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নন লাইফ বীমা কোম্পানী কন্টিনেন্টাল ইনস্যুরেন্স পিএলসি এর ২৬তম বার্ষিক সাধার... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত
-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত