বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬ ০১:৪৯ এএম
এবার স্বামীর সঙ্গে হাত মিলিয়ে বাচ্চাদের জন্য স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছেন সানি লিওন। নীল দুনিয়া কাঁপিয়ে বলিউডে আসার পর অভিনয়ের পাশাপাশি ডান্স আর সমানতালে ব্যবসা করে যাচ্ছেন সানি লিওন। এছাড়া সমাজকল্যাণমূলক কাজকর্মের সঙ্গেও যুক্ত আছেন তিনি। স্বামী ড্যানিয়েল ওয়েবারকেও পাশে দেখা যায় তার। যদিও বর্তমানে নিজের সিনেমার শুটিংয়ে ব্যস্ত তিনি। এরই মধ্যে ঠিক করেছেন যে, ছোটদের জন্য বিশেষ আর্ট স্কুল খুলবেন। মুম্বাইয়ের নামকরা বাচ্চাদের আর্ট স্কুল ‘ডিআর্ট ফিউশন’-এর একটি নতুন শাখা খুলতে যাচ্ছেন তিনি।
সানি লিওনির ঘনিষ্ঠ একজন জানিয়েছেন, সানি বরাবরই বাচ্চাদের খুব ভালোবাসে। নিজেও তো তিন ছেলেমেয়ের মা, তাই সে জানে যে একজন শিশুর বেড়ে ওঠার ক্ষেত্রে প্রথম কয়েক বছর কতটা গুরুত্বপূর্ণ। এই স্কুলের জন্য অনেকটা পরিশ্রম করছে সানি। স্কুলের ইন্টিরিয়র, সুযোগসুবিধা থেকে শুরু করে সবকিছুই নিজে সিদ্ধান্ত নিয়েছে। সানি ও ড্যানিয়েলের স্বপ্নের প্রজেক্ট হতে চলেছে এই স্কুল।
জানা গেছে, নতুন এই স্কুলটি কেবল আর্ট স্কুল নয়, বাচ্চাদের খেলার জন্য বিশেষ ব্যবস্থা থাকছে সেখানে। যেন খেলাচ্ছলেই বাচ্চারা শিখতে পারে, সেটাই মূল লক্ষ্য। ডিআর্ট ফিউশনের একটি শাখার ছাত্রী সানি ও ড্যানিয়েলের মেয়ে নিশা। তার মাধ্যমেই সানি ও ড্যানিয়েল ওই স্কুলের বিষয়ে জানতে পারেন ও স্কুলের প্রতিষ্ঠাতা সঞ্জনা আশের কামদারের সঙ্গে পরিচিত হন।
মেয়ের মুখে ওই স্কুলের অনেক প্রশংসা শুনে সানি ও ড্যানিয়েল মিলে ওই স্কুলের একটি নতুন শাখা খোলার সিদ্ধান্ত নেন। এ ব্যাপারে সানি বলেন, আমাদের ভিশন হলো সৃষ্টিশীলতার সঙ্গে অবসরকে মিলিয়ে দেওয়া। যাতে বাচ্চাদের মাথা ও শরীরের সামগ্রিক বিকাশ হয়। বাচ্চাদের বইয়ের মধ্যে আটকে রাখতে আমরা চাই না। আমি চাই শেখার পাশাপাশি বাচ্চারা যেন মজাও করে।
সূত্র: বিনোদন বার্তা
নিজস্ব প্রতিবেদক: টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব)আয়োজনে গত ৮ই ফেব্রুয়ার... বিস্তারিত
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকায় রাজউক মিলনায়তনের ভিআইপি অডিটোরিয়ামে গত ২১ ডিসেম্বর ২০২৪, শনিবা... বিস্তারিত
মো. বেল্লাল হাওলাদার// দিনব্যাপী বহুবিধ বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দৈনিক বাংলাদেশ সমাচার পত্... বিস্তারিত
The sun is shining so bright And the sky is so beautiful and Blue and the little birds are Singing in Dhaka To and the fields Are full of beautiful smiling Flowers so bright and yellow There smiling in Th... বিস্তারিত
অক্ষয় ও কিয়ারা বহুল আলোচিত বলিউড সিনেমা ‘লক্ষ্মী’ অবশেষে মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্... বিস্তারিত
সেপ্টেম্বর ২১, 2020 আমিনুল ইসলাম : বন্ধন বিশ্বাসের নতুন চলচ্চিত্র ছায়াবৃক্ষে বিশেষ চরিত্রে বড় পর্... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-১ আসন থেকে এমপি নির্বাচিত হওয়ায় বাংলাদে... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত নন-লাইফ বীমা প্রতিষ্ঠান কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স পি... বিস্তারিত
মোঃ আকতার, চেয়ারম্যান, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড Prepare to be a good person before becoming a great person. শৈশবকাল থে... বিস্তারিত
সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরিয়তপুর-১ আসনে বিপুল ভোটে বেসরকারিভাবে বিজীয় হ... বিস্তারিত