হিটস্ট্রোক থেকে রক্ষা পেতে কী করবেন

   ১২:১৮ পিএম, ২০১৯-০৬-২৬    1043


হিটস্ট্রোক থেকে রক্ষা পেতে কী করবেন

গরমকালে অতিরিক্ত ঘাম হওয়ায় শরীরে পানির অভাব দেখা দেয়া খুবই স্বাভাবিক। ফলস্বরূপ শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে নানা সমস্যা দেখা দেয়। শরীর ঘামের মাধ্যমে তাপমাত্রা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়। প্রবল গরমে শরীরের তাপমাত্রাও বাড়তে থাকে এবং মাথা ঘোরা, হার্টবিট বেড়ে যাওয়া, দুর্বলতা ইত্যাদির আকারে দেখা দেয় হিট স্ট্রোক। মাত্র ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে শরীরের তাপমাত্রা বেড়ে ১০৬ ডিগ্রি অবধি হয়ে যেতে পারে। সাথে সাথে সঠিক চিকিৎসা এবং প্রতিকার না নিলে এর থেকে ব্রেন তথা শরীরেরও নানা ক্ষতির আশঙ্কা রয়েছে। বাচ্চা এবং বয়স্কদের ক্ষেত্রে হিট স্ট্রোক দেখা দেয়ার সম্ভাবনা বেশি হলেও সবারই সতর্কতা অবলম্বন করা প্রয়োজনীয়। এক্ষেত্রে ডায়েটে কিছু বিশেষ পরিবর্তন আনুন। মূলত শরীরের অপটিমাম ফ্লুইড ইনটেক ধরে রাখলে এবং ঘামের মাধ্যমে বেড়িয়ে যাওয়া ইলেকট্রোলাইটের মাত্রা স্বাভাবিক রাখলে হিট স্ট্রোকের সমস্যা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব।

প্রতিদিন অন্তত ১০-১২ গ্লাস অথবা ২.৫-৩ লিটার জল খান। শরীরে পর্যাপ্ত পানি থাকলে ঘাম হলেও ডিহাইড্রেশনের সমস্যা হবে না। সাধারণ পানি খেতে না চাইলে তাতে সামান্য লেবুর রস, জলজিরা, চারমগজ বা পুদিনাপাতা মিশিয়ে নিতে পারেন। পানির পরিবর্তে কফি বা কোল্ড ড্রিঙ্ক খেলে চলবে না। এই ধরনের পানীয় শরীরের কোনও উপকারই করে না। উপরন্তু এতে থাকা অতিরিক্ত চিনি থেকে নানা সমস্যা দেখা দিতে পারে।

লেটুস, শসা, তরমুজ, আনারস, কমলালেবু, মুসাম্বি এবং পুদিনা গরমের জন্য আদর্শ। এতে ক্যালরির পাশাপাশি সোডিয়ামের পরিমাণও কম থাকে। পরিবর্তে থাকে পর্যাপ্ত পটাশিয়াম, ভিটামিন সি, এ এবং অ্যান্টি-অক্সিডেন্ট, যা তৃষ্ণা মেটাতেও সাহায্য করবে এবং শরীরের প্রয়োজনীয় উপাদানেরও জোগান দেবে।

প্রতিদিন এক গ্লাস করে হুইট গ্রাস জুস বা অন্য সবুজ সবজির রস (ধনেপাতা, পুদিনা, কারিপাতা, পালংশাক) খেতে পারেন। স্বাদ বাড়াতে তাতে সামান্য বিটনুন মিশিয়ে নিতে পারেন। রাস্তায় বেরলে কোল্ড ডিঙ্কসের পরিবর্তে ডাবের পানি, চিনি ছাড়া লেবুর জল, ছাঁস বা লস্যি, টাটকা ফলের রস ইত্যাদি খেতে পারেন।

ডায়েটে পর্যাপ্ত পরিমাণে কমপ্লেক্স কার্বোহাইড্রেট রাখুন। রিফাইন্ড খাবার বেশি খেলে রক্তে চিনির পরিমাণ অনেক বেড়ে যায় যা হিট স্ট্রোকের সম্ভাবনাও বাড়িয়ে দেয়। বরং ব্রাউন রাইস, কাঁচা সবজি, মুগের স্প্রাউট স্যালাড ইত্যাদি খান।

প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে প্রোটিন এবং স্বাস্থ্যকর ফ্যাটও ডায়েটে রাখুন। ডিমের সাদা অংশ, টকদই, ডাল, স্প্রাউট, অলিভ অয়েল এবং বাদাম খেতে পারেন।

গরমের দিনে শরীর ঠান্ডা রাখতে পেঁয়াজ খুব উপকারী। বেশি করে পেঁয়াজ খেতে পারেন। এতে হিটস্ট্রোক থেকেও বাঁচবেন। তবে রান্না করার পরিবর্তে কাঁচা পেঁয়াজ খেলে বেশি উপকার পাবেন।

খাবার বাছার ক্ষেত্রে কিছু জিনিস অবশ্যই মাথায় রাখুন। খাবার যতটা সম্ভব হালকা, পুষ্টিকর এবং কম তেল-মশলাযুক্ত রাখুন। ভাজাভুজি, রেড মিট, ঘন গ্রেভি, কফি, অ্যালকোহল, সিগারেট এবং দেরী করে ডিনার করা ইত্যাদি যতটা সম্ভব এড়িয়ে চলুন।

দারচিনি, রসুন, গোলমরিচ, ড্রাই ফ্রুট, ঘি ইত্যাদির পরিবর্তে কোকম, টকদই, কাঁচা আম ইত্যাদি বেশি করে খান।

 

সূত্র: নয়াদিগন্ত


রিটেলেড নিউজ

জেনিথ লাইফের সাথে স্মার্ট ইজিহেলথ'র কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত

জেনিথ লাইফের সাথে স্মার্ট ইজিহেলথ'র কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত

Bank Bima Shilpa

বিবিএস ডেস্ক রিপোর্ট: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিঃ এর সাথে স্মার্ট ইজিহেলথ এর মধ্যে একটি সম... বিস্তারিত

প্রগতি লাইফের স্বাস্থ্য ও জীবন বীমা সুবিধা পাবেন গ্রামীণ ডিজিটাল হেলথ কেয়ার সল্যুশনস এর সুখী অ্যাপের গ্রাহকরা

প্রগতি লাইফের স্বাস্থ্য ও জীবন বীমা সুবিধা পাবেন গ্রামীণ ডিজিটাল হেলথ কেয়ার সল্যুশনস এর সুখী অ্যাপের গ্রাহকরা

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সল্যুশনস (জিডি... বিস্তারিত

জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ও মিডল্যান্ড ব্যাংক পিএলসির সাথে ব্যাংকাসুরেন্স চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত

জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ও মিডল্যান্ড ব্যাংক পিএলসির সাথে ব্যাংকাসুরেন্স চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত

Bank Bima Shilpa

জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ও মিডল্যান্ড ব্যাংক পিএলসি এর মধ্যে অদ্য ১৬ মে ২০২৪ ব্যাং... বিস্তারিত

প্রাইম ব্যাংক লিমিটেডের সাথে চুক্তি স্বাক্ষর করেছে বঙ্গ

প্রাইম ব্যাংক লিমিটেডের সাথে চুক্তি স্বাক্ষর করেছে বঙ্গ

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: বাংলাদেশের শীর্ষস্থানীয় বেসরকারী বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক সম্প্রতি শা... বিস্তারিত

গ্রীন ডেল্টা ড্রাগন এনহ্যান্সড ব্লু চিপ গ্রোথ ফান্ড এর ‘ট্রাস্ট ডিড’ স্বাক্ষর হল ঢাকায়

গ্রীন ডেল্টা ড্রাগন এনহ্যান্সড ব্লু চিপ গ্রোথ ফান্ড এর ‘ট্রাস্ট ডিড’ স্বাক্ষর হল ঢাকায়

Staff Reporter

নিজস্ব প্রতিবেদন : গ্রীন ডেল্টা ড্রাগন এনহ্যান্সড ব্লু চিপ গ্রোথ ফান্ড (জিডিডি ইবিসিজিএফ) এর ‘ট্... বিস্তারিত

প্রগতি লাইফ ও স্ট্যান্ডার্ড ব্যাংক এর মধ্যে গ্রুপ বীমার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত

প্রগতি লাইফ ও স্ট্যান্ডার্ড ব্যাংক এর মধ্যে গ্রুপ বীমার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত

Bank Bima Shilpa

ডেস্ক রিপোর্ট: প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিঃ সম্প্রতি স্ট্যান্ডার্ড ব্যাংক লিঃ এর সাথে গ্রুপ বীমা... বিস্তারিত

সর্বশেষ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

Bank Bima Shilpa

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ ... বিস্তারিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

Bank Bima Shilpa

-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ  করল আইডিআরএ

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করল আইডিআরএ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত