শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ০৪:১৪ এএম
নিজস্ব প্রতিবেদক :
পুঁজিবাজারে সদ্য তালিকাভুক্ত নন লাইফ বীমা কোম্পানী মেঘনা ইনস্যুরেন্স কোম্পানী লিঃ এর ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ভার্চুয়াল প্লাটফর্মে কোম্পানীর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মুশফিক রহমান এর সভাপত্বিত্বে আজ ২২ ডিসেম্বর, ২০২২ ইং বৃহস্পতিবার সকাল ১১.৩০ ঘটিকায় অনুষ্ঠিত হয়।
সভায় ভার্চুয়াল প্লাটফর্মে শেয়ার হোল্ডারের অংশগ্রহনে ২০২১ সালের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদনসহ আর্থিক প্রতিবেদন অনুমোদন পরিচালক পরিষদের প্রতিবেদন, স্থিতিপত্র, লাভ-লোকসান হিসাব ও অডিট প্রতিবেদন, পরিচালক নির্বাচন, অডিটর নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারন শেয়ারহোল্ডারের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। সভায় ডিজিটাল প্লাটফর্মে আরো অংশগ্রহনকারী ছিলেন পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু বকর।
উক্ত সভায় বিনিয়োগকারীগন মেঘনা ইন্স্যুরেন্সে’র ২০২১ সালের আয় ব্যয়ের হিসাব বিবরনীর উপর বক্তব্য এবং এসএমএস সহ বিভিন্ন প্রশ্ন ভার্চুয়াল মাধ্যমে উপস্থাপন করেন। সভায় শেয়ারহোল্ডারের ভার্চুয়াল মাধ্যমে পাঠানো কোম্পানীর আর্থিক বিবরনীর উপরে প্রশ্নের জবাব প্রদান করেন কোম্পানীর সিএফও।
উল্লেখ্য, মেঘনা ইন্স্যুরেন্সের ২০২১ সমাপনী বছরে গ্রোস প্রিমিয়াম ইনকাম ১৩ কোটি ২৭ লাখ টাকা বৃদ্ধি পেয়ে মোট ৭৫ কোটি ২১ লাখ টাকা হয়েছে, নীট প্রিমিয়াম ইনকাম ৯ কোটি ৯৫ লাখ ৪০ হাজার টাকা বৃদ্ধি পেয়ে মোট ৫৩ কোটি ৯০ লাখ টাকা হয়েছে, অবলিখন মুনাফা ১ কোটি ৬৪ লাখ টাকা বৃদ্ধি পেয়ে মোট ৪ কোটি ৩৩ লাখ টাকা হয়েছে, বিনিয়োগ আয় ৮৯ লাখ টাকা বৃদ্ধি পেয়ে মোট ৩ কোটি ৩৭ লাখ টাকা হয়েছে, কর পূববর্তী মুনাফা ১ কোটি ২১ লাখ টাকা বৃদ্ধি পেয়ে মোট ২ কোটি ৪৮ লাখ টাকা হয়েছে, রিজার্ভ ৫ কোটি ৯৭ লাখ টাকা বৃদ্ধি পেয়ে মোট ৩৬ কোটি ৩১ লাখ টাকা হয়েছে, মোট সম্পদ২৮ কোটি ৮৪ লাখ টাকা বৃদ্ধি পেয়ে মোট ১২২ কোটি ৩০ লাখ টাকা হয়েছে।
শেয়ারহোল্ডারের সর্বোচ্চ ভোট প্রদানের মাধ্যমে কোম্পানীর ২০২১ সালের জন্য ৭টি এজেন্ডা অনুমোদিত হয়। উক্ত সভায় প্রতিষ্ঠানের চেয়ারম্যান, মুখ্য নির্বাহী কর্মকর্তা কোম্পানীর সমৃদ্ধি, ভবিষৎ পরিকল্পনা, ব্যবস্থাপনাসহ ব্যবসায়িক অবস্থান ভার্চুয়াল মাধ্যমে শেয়ারহোল্ডারের উদ্দেশ্যে তুলে ধরেন এবং নিয়ন্ত্রণ সংস্থাসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সকলকে সুস্থ্য এবং নিরাপদ থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।
ভার্চুয়াল সভায় অংশগ্রহণকারী বিনিয়োগকারীবৃন্দ ব্যবসা বৃদ্ধি এবং নগদ লভ্যাংশ প্রদানসহ কোম্পানির কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং আগামীতে নগদ লভ্যাংশ বৃদ্ধি করার প্রত্যাশা করে কোম্পানীর ধারাবাহিক সমৃদ্ধি কামনা করেন। ভার্চুয়াল মাধ্যমে সভাটি পরিচালনা করেন ভাইস প্রেসিডেন্ট এন্ড কোম্পানী সচিব কাজী মোঃ মিরাজ হোসেন,এসিএস, সিজিআইএ।
নিজস্ব প্রতিবেদক: লাইফ বীমা খাতের প্রতিষ্ঠান প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ২৬তম বà... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বার্জার পেইন্টস্ বাংলাদেশ লিমিটেড এর ৫৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাà¦... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক// নন লাইফ বীমা কোম্পানী গ্লোবাল ইন্সুরেন্স পিএলসি'র ২৬তম বার্ষিক সাধারণ সভা অনà§... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: ন্যাশনাল ব্যাংক পিএলসি'র ৪৩তম বার্ষিক সাধারণ সভা ১৩ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার ঢা... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি. এর ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লà¦... বিস্তারিত
... বিস্তারিত
PRICE SENSITIVE INFORMATION of Continental Insurance ... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিà¦... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: দ্রুত বীমা দাবী পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের অংà¦... বিস্তারিত