গার্ডিয়ান লাইফের নতুন সংযোজন : ক্যান্সার চিকিৎসার জন্য দেশের প্রথম ডিজিটাল ইন্স্যুরেন্স প্ল্যান

Staff Reporter    ১২:৪৭ পিএম, ২০২২-১১-১৫    573

গার্ডিয়ান লাইফের নতুন সংযোজন : ক্যান্সার চিকিৎসার জন্য দেশের প্রথম ডিজিটাল ইন্স্যুরেন্স প্ল্যান

গার্ডিয়ান ক্যান্সার কেয়ার বাংলাদেশের শীর্ষ স্থানীয় বীমা কোম্পানির উদ্যোগে আরও একটি উদ্ভাবনী পরিসেবা, যা ক্যান্সারের মতো অনাকাঙ্ক্ষিত বিপর্যয়ে গ্রাহকের আর্থিক সুরক্ষা নিশ্চিত করবে।
সম্প্রতি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ক্যান্সার চিকিৎসার জন্য দেশের প্রথম ডিজিটাল ইন্স্যুরেন্স প্ল্যান উদ্বোধন করেছে।
গার্ডিয়ান লাইফের সিইও, শেখ রকিবুল করিম, এফসিএ, জাতীয় প্রেসক্লাবে উপস্থিত কোম্পানিটির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও সাংবাদিকদের সামনে “গার্ডিয়ান ক্যান্সার কেয়ার” নামক এই উদ্ভাবনী পরিসেবাটি উপস্থাপন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য (লাইফ) কামরুল হাসান, এবং বাংলাদেশ ক্যান্সার এইড ট্রাস্ট (ব্যানক্যাট) এর প্রতিষ্ঠাতা নাজমুস আহমেদ আলবাব ও সাধারণ সম্পাদক মাহজাবিন ফেরদৌস।
এই মুহূর্তে বাংলাদেশে ক্যান্সার চিকিৎসার জন্য কোনো সাশ্রয়ী সমাধান নেই। জাতীয় ক্যানসার রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, একজন ক্যান্সার রোগীর চিকিৎসায় বছরে প্রায় ৬৩৯,০০০ টাকা ব্যয় হয়ে থাকে। দীর্ঘ সময় ধরে এই  ব্যধিতে আক্রান্ত স্বজনের ডাক্তারী পরামর্শ, সার্জারি, থেরাপি এবং ওষুধ পত্রের খরচ বহন করতে হলে বেশির ভাগ পরিবার গুরুতর অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়ে।
তাই বিশ্বব্যাপী যেহেতু ক্যান্সারের প্রকোপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে, গার্ডিয়ান ক্যান্সার কেয়ার এ ধরনের অনাকাঙ্ক্ষিত বিপর্যয়ে গ্রাহক এবং তার পরিবারের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে একটি সময়োপযোগী উদ্যোগ।
গার্ডিয়ান ক্যান্সার কেয়ার অত্যন্ত সাশ্রয়ী বার্ষিক প্রিমিয়ামে (১৫০ টাকা থেকে শুরু) গার্ডিয়ান লাইফের ডিজিটাল প্ল্যাটফর্ম-ইজি লাইফ-এর অফিসিয়াল ওয়েব সাইট থেকে ক্রয় করা যাবে। ইন্স্যুরেন্স প্ল্যানটির শর্তানুযায়ী, পলিসি গ্রাহক যদি ভবিষ্যতে ক্যান্সার এ আক্রান্ত হন, তবে তাকে ২০ লক্ষ টাকা পর্যন্ত বীমা অংক প্রদান করা হবে। এছাড়াও, পলিসি গ্রাহকের যদি আর্লি-স্টেজ ক্যান্সার শনাক্ত হয়, সে ক্ষেত্রে তার পরবর্তী ৩ বছরের বীমা প্রিমিয়াম মওকুফ করা হবে।
অনুষ্ঠানে গার্ডিয়ান লাইফের সিইও, শেখ রকিবুল করিম, এফসিএ বলেন, গার্ডিয়ান লাইফ সর্বদা বাংলাদেশে বিশ্বমানের জীবন ও স্বাস্থ্য বীমা পরিসেবা প্রবর্তন করার চেষ্টা করে এসেছে। প্রতিষ্ঠা লগ্ন থেকেই গ্রাহকদের জন্য উদ্ভাবনী এবং সাশ্রয়ী মূল্যের ইন্স্যুরেন্স সেবা নিশ্চিত করাই ছিল আমাদের মূল লক্ষ্য। আমাদের সাশ্রয়ী ডিজিটাল ক্যান্সার কেয়ার প্ল্যান আমাদের এই যাত্রায় আরেকটি মাইলফলক যোগ করল।

রিটেলেড নিউজ

ময়নমসিংহ অঞ্চলে পপুলার লাইফের ৬ কোটি ৪৩ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ

ময়নমসিংহ অঞ্চলে পপুলার লাইফের ৬ কোটি ৪৩ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: দ্রুত বীমা দাবী পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের অংà¦... বিস্তারিত

ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে পপুলার লাইফের ৩ কোটি ১৮ লক্ষ বীমা দাবী পরিশোধ

ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে পপুলার লাইফের ৩ কোটি ১৮ লক্ষ বীমা দাবী পরিশোধ

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেক্স: দ্রুত বীমা দাবী পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের অংà¦... বিস্তারিত

কুমিল্লা অঞ্চলে পপুলার লাইফের ৭ কোটি ৩৮ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত

কুমিল্লা অঞ্চলে পপুলার লাইফের ৭ কোটি ৩৮ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: দ্রুত বীমা দাবী পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের অংà¦... বিস্তারিত

পপুলার লাইফের ফেনী জেলার বীমা দাবীর ২ কোটি ৫৩ লক্ষ টাকার চেক হস্তান্তর ও আলোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ফেনী জেলার বীমা দাবীর ২ কোটি ৫৩ লক্ষ টাকার চেক হস্তান্তর ও আলোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক : বীমা শিল্পে গ্রাহকের আস্থা বৃদ্ধির লক্ষ্যে পপুলার লাইফ দ্রুত বীমা দাবী পরিশà§... বিস্তারিত

নোয়াখালী অঞ্চলে পপুলার লাইফের  ৪ কোটি ৩১ লক্ষ টাকার বীমা দাবীর চেক হস্তান্তর

নোয়াখালী অঞ্চলে পপুলার লাইফের ৪ কোটি ৩১ লক্ষ টাকার বীমা দাবীর চেক হস্তান্তর

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: দ্রুত বীমা দাবী পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের অংà¦... বিস্তারিত

পপুলার লাইফের নারায়ণগঞ্জ অঞ্চলে ৪ কোটি ১৯ লক্ষ ৯৭ হাজার টাকার বীমা দাবী পরিশোধ

পপুলার লাইফের নারায়ণগঞ্জ অঞ্চলে ৪ কোটি ১৯ লক্ষ ৯৭ হাজার টাকার বীমা দাবী পরিশোধ

Bank Bima Shilpa

 বিবিএস নিউজ ডেস্ক : দ্রুত বীমা দাবী পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের à... বিস্তারিত

সর্বশেষ

PRICE SENSITIVE INFORMATION of Continental Insurance

PRICE SENSITIVE INFORMATION of Continental Insurance

Bank Bima Shilpa

PRICE SENSITIVE INFORMATION of Continental Insurance ... বিস্তারিত

সেপ্টেম্বরে মোট দুর্ঘটনা ৪৪২, নিহত ৪২৩ আহত ৬৭৪ দুর্গাপুজায় নিরাপদ যাত্রার প্রত্যাশা জেওএসপি'র

সেপ্টেম্বরে মোট দুর্ঘটনা ৪৪২, নিহত ৪২৩ আহত ৬৭৪ দুর্গাপুজায় নিরাপদ যাত্রার প্রত্যাশা জেওএসপি'র

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিà¦... বিস্তারিত