স্বামী কে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে যাচ্ছেন গায়িকা মিলা

   ০২:৪৯ পিএম, ২০১৯-০৬-২৫    1048


স্বামী কে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে যাচ্ছেন গায়িকা মিলা

সংগীতশিল্পী মিলার সময়টা একদমই ভালো যাচ্ছে না। গান থেকে অনেক দিন দূরে তিনি। স্বামীর সঙ্গে ডিভোর্স হলেও নানামুখী ঝামেলায় তিনি। জড়িয়েছেন হামলা-মামলায়ও।

এবার জানা গেল এই গায়িকার নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। ২০১৭ সালে মিলার দায়ের করা নারী ও শিশু নির্যাতন মামলায় চার্জ গঠন হয়েছে ২০১৮ সালে। কিন্তু দেড় বছর ধরে মিলা সাক্ষী দিতে না আসায় একাধিকবার সমন জারি করা হয়। তবুও আদালতে হাজির না হওয়ায় অবশেষে গতকাল রোববার (২৩ জুন) মিলার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-৯ ঢাকা।

মিলার প্রাক্তন স্বামী পারভেজ সানজারি জাগো নিউজকে আজ সোমবার (২৪ জুন) এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘মনগড়া ও মিথ্যা মামলা করে সে আমাকে ও আমার পরিবারকে ছোট করতে চেয়েছে। কিন্তু সাজানো মামলায় কোনো তথ্যপ্রমাণ সে দিতে পারেনি। এমনকি আমি নিয়মিত হাজিরা দিলেও নিজের করা মামলার শুনানিতে সে নিজেই উপস্থিত হয়নি প্রায় দেড় বছর।

বারবার ডেকে পাঠানোর পরও সে হাজির না হওয়ায় তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে।’

তিনি জানান, শুধু গ্রেফতারি পরোয়ানাই নয়, বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে মিলা একাধিকবার আদালত, মাননীয় বিচারক, বিজ্ঞ আইনজীবীদের নিয়ে কটূক্তি করায় কেন তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হবে না তার আইনজীবীর কাছে তাও জানতে চেয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল। সানজারির পক্ষের উকিল হিসেবে আছেন নাজিবুল্লাহ হিরো।

প্রসঙ্গত, ২০১৭ সালের ৫ অক্টোবর রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মারধর ও যৌতুকের অভিযোগে মিলা বাদী হয়ে তার সাবেক স্বামী পারভেজ সানজারির নামে মামলা করেন। মামলার পরই সানজারিকে গ্রেফতার করে পুলিশ।

মিলার করা মামলায় বলা হয়, বিয়ের পর পর্যায়ক্রমে কয়েকবার এ ধরনের মারধরের ঘটনা ঘটেছে। সর্বশেষ ওই বছরের ৩ অক্টোবর তাকে মারধর করা হয়। এর আগে তার স্বামী সানজারি পাঁচ লাখ টাকা যৌতুক নিয়েছেন।

মামলায় আরও বলা হয়, যৌতুক নেয়ার পর সানজারি আরও ১০ লাখ টাকা দাবি করেছেন। টাকা না পেয়ে তার স্বামী তাকে মারধরও করেছেন। একটি বেসরকারি এয়ারলাইন্সের পাইলট পারভেজ সানজারির সঙ্গে দীর্ঘদিন ধরে মিলার প্রেমের সম্পর্কের পর ২০১৭ সালের ১২ মে তারা বিয়ে করেন।

বিয়ের মাত্র ১৩ দিন পরই তাদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। সেই জেরে বিচ্ছেদও হয় তাদের।

বিচ্ছেদের পরও মিলা তার স্বামীর নামে বিভিন্ন সময় অভিযোগ আনেন। মিলার স্বামীও পাল্টা মামলা করেছেন মিলার নামে। কয়দিন আগে সানজারির পরিবার দাবি করে, মিলা সানজারির ওপর এসিড নিক্ষেপ করেছেন বলেও। এসিড হামলার প্রতিবাদে মিলার শাস্তি দাবি করে একটি সংগঠনের ব্যানারে মানববন্ধনও করেছে পারভেজ সানজারির পরিবার।

 

সূত্র: জাগো নিউজ

 

 


রিটেলেড নিউজ

সরফরাজ হোসেন এফসিএস'র ট্র্যাব অ্যাওয়ার্ড অর্জন

সরফরাজ হোসেন এফসিএস'র ট্র্যাব অ্যাওয়ার্ড অর্জন

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব)আয়োজনে গত ৮ই ফেব্রুয়ার... বিস্তারিত

দৈনিক বাংলাদেশ সমাচার'র ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবে বহুমুখী শিল্প প্রতিভাবান ব্যক্তিত্ব ড. খান আসাদুজ্জামান-এর একক সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত

দৈনিক বাংলাদেশ সমাচার'র ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবে বহুমুখী শিল্প প্রতিভাবান ব্যক্তিত্ব ড. খান আসাদুজ্জামান-এর একক সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকায় রাজউক মিলনায়তনের ভিআইপি অডিটোরিয়ামে গত ২১ ডিসেম্বর ২০২৪, শনিবা... বিস্তারিত

বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হলো ‘দৈনিক বাংলাদেশ সমাচার-এর ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী

বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হলো ‘দৈনিক বাংলাদেশ সমাচার-এর ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী

Bank Bima Shilpa

মো. বেল্লাল হাওলাদার// দিনব্যাপী বহুবিধ বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দৈনিক বাংলাদেশ সমাচার পত্... বিস্তারিত

The Beautiful Sun In Bangladesh.

The Beautiful Sun In Bangladesh.

Samsuddin Chowdhury

The sun is shining so bright And the sky is so beautiful and  Blue and the little birds are  Singing in Dhaka To and the fields  Are full of beautiful smiling  Flowers so bright and yellow There smiling in  Th... বিস্তারিত

রেকর্ড গড়েছে অক্ষয়-কিয়ারার ‘লক্ষ্মী’

রেকর্ড গড়েছে অক্ষয়-কিয়ারার ‘লক্ষ্মী’

Bank Bima Shilpa

  অক্ষয় ও কিয়ারা বহুল আলোচিত বলিউড সিনেমা ‘লক্ষ্মী’ অবশেষে মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্... বিস্তারিত

 ছায়াবৃক্ষের বিশেষ চরিত্রে বড় পর্দায় আজম খান

 ছায়াবৃক্ষের বিশেষ চরিত্রে বড় পর্দায় আজম খান

Bank Bima Shilpa

সেপ্টেম্বর ২১, 2020 আমিনুল ইসলাম : বন্ধন বিশ্বাসের নতুন চলচ্চিত্র ছায়াবৃক্ষে বিশেষ চরিত্রে বড় পর্... বিস্তারিত

সর্বশেষ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

Bank Bima Shilpa

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ ... বিস্তারিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

Bank Bima Shilpa

-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ  করল আইডিআরএ

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করল আইডিআরএ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত