আজই ফ্রান্স-সুইজারল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা সাকিবের

   ০২:২৯ পিএম, ২০১৯-০৬-২৫    1586

আজই ফ্রান্স-সুইজারল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা সাকিবের

সাকিব আল হাসান তার ক্যারিয়ারের সেরা ফর্মে। সেটাও আবার বিশ্বকাপের মতো বড় মঞ্চে। বিশ্বসেরা অলরাউন্ডার তকমাটা যে তার নামের পাশে এমনি এমনি বসে যায়নি, এবারের আসরে সেটি ক্রিকেট বিশ্বকে দেখিয়ে দিচ্ছেন সাকিব।

এবারের বিশ্বকাপে ব্যাটে-বলে এখন পর্যন্ত বাংলাদেশ দলের সেরা পারফরমার সাকিব, আসরেরও। টাইগাররা এবার যে তিন ম্যাচ জিতেছে, সেই তিন ম্যাচেই ম্যাচসেরার পুরস্কার উঠেছে তার হাতে। বোঝাই যাচ্ছে, দলকে বলতে গেলে একাই টেনে নিয়ে যাচ্ছেন সাকিব।

তবে মাঠে শতভাগ নিংড়ে দেয়া সাকিবের তো মাঠের বাইরের সময়টাও ভালো কাটানো চাই। মন-শরীর ফুরফুরে থাকলেই তো দেশের হয়ে সেরাটা দিতে পারবেন!

এমনিতেও আফগানিস্তানের বিপক্ষে জয়ের পর হাতে সপ্তাহখানেকের মতো সময় পাচ্ছেন দলের সবাই। তাই তারা কিছুটা স্বস্তিতেই আছেন। টিম ম্যানেজম্যান্টের পক্ষ থেকে পাঁচদিনের ছুটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে বার্মিংহামে পৌঁছেই জাতীয় দলের অন্য ক্রিকেটাররা যে যার মতো ঘুরতে বেরিয়ে যাবেন।

তবে টিম ম্যানেজম্যান্ট সূত্রে জানা গেছে, সাকিব ছাড়া কেউ যুক্তরাজ্যের বাইরে যাবেন না। একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, পাঁচ দিনের ছুটিতে ক্রিকেটারদের বড় অংশ লন্ডন চলে যাবে। সেখানেই আত্মীয় পরিবার পরিজনদের সাথে সময় কাটাবেন তারা।

আর সাকিব গতকাল (সোমবার) খেলা শেষে সাউদাম্পটনে হোটেলে ফিরে সপরিবারে লন্ডন চলে গেছেন। সেখান থেকে আজ (মঙ্গলবার) ফ্রান্স ও সুইজারল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করবেন বিশ্বসেরা ও সময়ের সেরা এই অলরাউন্ডার।

সাউদাম্পটনের রোজ বোলে আফগানিস্তানের বিপক্ষে প্রত্যাশিত জয়ের পর সাত ম্যাচ শেষে ৭ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল খেলার আশা এখনও টিকে রয়েছে টাইগারদের।

সে মিশনে বাংলাদেশের পরবর্তী ম্যাচ বার্মিংহামে। প্রতিপক্ষ এখনও পর্যন্ত অপরাজিত থাকা ভারত। ম্যাচটি জুলাই মাসের ২ তারিখ। লম্বা বিরতিতে ছুটি কাটিয়ে নিজেদের প্রস্তুত করে নিতে পারবেন মাশরাফি-সাকিবরা।

সূত্র: জাগোনিউজ

রিটেলেড নিউজ

আন্তঃবিদ্যালয় চূড়ান্ত ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

আন্তঃবিদ্যালয় চূড়ান্ত ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

Bank Bima Shilpa

  নাজমুল হাসান রুমটুরিড একটি আন্তর্জাতিক উন্নয়ন সংগঠন যা বাংলাদেশ সহ বিশ্বেও ১৬টি দেশে শিশুদ... বিস্তারিত

ইনিংস ব্যবধানে বড় জয় পেলো ইসলামী ব্যাংক ইস্ট জোন   

ইনিংস ব্যবধানে বড় জয় পেলো ইসলামী ব্যাংক ইস্ট জোন   

Bank Bima Shilpa

তামিম ইকবালের ঐতিহাসিক রেকর্ড, মুমিনুলের দৃঢ় ব্যাটিং এবং স্পিনার তাইজুল ও নাঈমের অসাধারণ বোলিং ন... বিস্তারিত

অন্য কেউ যেন আমার মতো ভুল  না করে : সাকিব

অন্য কেউ যেন আমার মতো ভুল  না করে : সাকিব

Staff Reporter

            মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সাকিব আল হাসানের যেই পরিসংখ্যান, তাকে ... বিস্তারিত

২ বছরের জন্য সাকিবকে নিষিদ্ধ করলো আইসিসি

২ বছরের জন্য সাকিবকে নিষিদ্ধ করলো আইসিসি

Bank Bima Shilpa

২ বছরের জন্য সাকিবকে নিষিদ্ধ করলো আইসিসি  ক্রীড়া প্রতিবেদক তবে দোষ স্বীকার করার কারণে দুই বছর... বিস্তারিত

আত্মহত্যা’ করতে চেয়েছিলেন পাকিস্তানের কোচ!

আত্মহত্যা’ করতে চেয়েছিলেন পাকিস্তানের কোচ!

গত ১৬ জুন ভারতের কাছে ৮৯ রা‌নে হেরে যায় পাকিস্তান। আর তার পরই শুরু হয় প্রবল সমালোচনা ও ক্ষিপ্ত ভক্... বিস্তারিত

 আম্পায়ারের সঙ্গে তর্ক করে জরিমানা গুনলেন কোহলি

আম্পায়ারের সঙ্গে তর্ক করে জরিমানা গুনলেন কোহলি

সাউদাম্পটনে বিরাট কোহলির রীতিমতো ঘাম ছুটিয়ে ছেড়েছিল মোহাম্মদ নবী, মুজিব উর রেহমানরা। যে আফগানিস্... বিস্তারিত

সর্বশেষ

সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় বিআইএ প্রেসিডেন্ট সাঈদ আহমেদকে বিআইএফ’র অভিনন্দন

সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় বিআইএ প্রেসিডেন্ট সাঈদ আহমেদকে বিআইএফ’র অভিনন্দন

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-১ আসন থেকে এমপি নির্বাচিত হওয়ায় বাংলাদে... বিস্তারিত

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স'র মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে মোঃ আমিনুর রহমানের নিয়োগ অনুমোদন

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স'র মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে মোঃ আমিনুর রহমানের নিয়োগ অনুমোদন

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত নন-লাইফ বীমা প্রতিষ্ঠান কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স পি... বিস্তারিত

প্রাইম লাইফের গ্রাহক আস্থা, আর্থিক প্রবৃদ্ধি ও ডিজিটালাইজেশনে নতুন দিগন্ত -

প্রাইম লাইফের গ্রাহক আস্থা, আর্থিক প্রবৃদ্ধি ও ডিজিটালাইজেশনে নতুন দিগন্ত -

Bank Bima Shilpa

মোঃ আকতার, চেয়ারম্যান, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড Prepare to be a good person before becoming a great person. শৈশবকাল থে... বিস্তারিত

সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় বিআইএ'র প্রেসিডেন্ট সাঈদ আহমেদ আসলামকে প্রাইম লাইফের শুভেচ্ছা

সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় বিআইএ'র প্রেসিডেন্ট সাঈদ আহমেদ আসলামকে প্রাইম লাইফের শুভেচ্ছা

Bank Bima Shilpa

সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরিয়তপুর-১ আসনে বিপুল ভোটে বেসরকারিভাবে বিজীয় হ... বিস্তারিত